সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Tollywood News: Director Kaushik Ganguly clarifies why Dev-Subhashree starrer Dhumketu going to be special for gen z

বিনোদন | ‘ধূমকেতু’ কেন জেন জি-দের কাছে ‘বিশেষ ছবি’ হতে চলেছে? প্রথমবার জানালেন কৌশিক গাঙ্গুলি

রাহুল মজুমদার | ১৪ আগস্ট ২০২৫ ১৩ : ৫৬Rahul Majumder

‘ধূমকেতু’ জ্বরে কাবু বাংলা ছবিপ্রেমী দর্শক। হই হই করে ছবির প্রচার হচ্ছে। ১৩ বছর পর ফের দেব-শুভশ্রীর পুরনো রসায়ন চাক্ষুষের অপেক্ষা ফুরল। বৃহস্পতিবার মুক্তি পেল ‘ধূমকেতু’। বহু বছর ধরে দেব-শুভশ্রীর ভক্তরা এই ছবির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন। সেই ভক্তদের বেশিরভাগের বয়স যাঁদের তিরিশ ছুঁয়ে ফেলেছে অথবা সেই চৌকাঠের সামান্য এপারে অথবা ওপারে। এককথায়, দেব-শুভশ্রীর কেরিয়ারের উত্থানের যে প্রজন্ম সাক্ষী। কিন্তু নব্য প্রজন্ম? অর্থাৎ যাঁরা জেন-জি, তাঁরা কেন দেখবেন এই জুটির ছবি? তাও ১০ বছর আগের একটি ছবি?পরিচালক কৌশিক গাঙ্গুলির  কাছে প্রশ্ন রেখেছিল আজকাল ডট ইন। ‘ধূমকেতু’ নিয়ে তাঁর ভাবনা, উচ্ছ্বাস এবং আবেগ নিজের অঅনুকরণীয় ভঙ্গিতে ভাগ করে নেওয়ার পাশাপাশি এই প্রশ্নের জবাব দিলেন কৌশিক।

 

নিজস্ব ছন্দে ‘ধূমকেতু’র পরিচালক বললেন, “মানুষ আসলে খুব ভালবাসার কাঙাল। ধরুন, কোনও শিশু অথবা কিশোরের যদি খানিক মন খারাপের সময় আপনি যদি ওঁর পিঠে সস্নেহে হাত রেখে নরম স্বরে জিজ্ঞেস করেন, কী হয়েছে বাবা? দেখবেন, ও কেঁদে ফেলবে। ও হয়তো কিছুই করেনি, কোনও দোষও করেনি...কিন্তু ওই যে আপনার হাতের স্পর্শের মাধ্যমে যে ভালবাসার উষ্ণতা ওর শরীরে ঢুকল, তার যে অনুরণন-তাতেই চোখে জল এসে যায়। আবেগতাড়িত হয়ে যাচ্ছে সে। হয়তো আবেগপ্রবণ হয়ে যাওয়ার মতো পরিবেশ নয়, কিছুই ঘটেনি, তবু আবেগতাড়িত হয়ে যায় মানুষ। এই জেন-জি হচ্ছে সেই প্রজন্ম যাঁদের মন অত্যন্ত আধুনিক কিন্তু দৃষ্টিভঙ্গি অত্যন্ত সংবেদনশীল।”

 

সামান্য থেমে, আলতো হেসে কৌশিক আরও বললেন, “তাঁদের কাছে একটি ছবিতে সংবেদনশীল দৃষ্টিভঙ্গির মূল্য তাই সহজেই অনুমেয়। তাঁরা চায় এমন একটা গল্প দেখতে, শুনতে যার মধ্যে আধুনিকতা থাকবে, যা সংবেদনশীল হবে। আর যেকোনও সংবেদনশীল গল্পই আধুনিক হয়ে ওঠে। এই প্রজন্ম ভ্যাদভ্যাদে কিছু দেখতে চায় না, পুরনো জিনিস দেখতে চায়। তাঁরা অবশ্যই বাঙালিয়ানায় ভরপুর ছবি দেখতে চায় কিন্তু তার মধ্যে পরিপূর্ণ রুচিবোধের চলাফেরা থাকতে হবে। আর এই সব ক'টি ব্যাপারই ধূমকেতু তে আছে। কাজেই তাঁরা যখন দেখবেন ধূমকেতু, স্বভাবতই এই ছবি তাঁরা গ্রহণ করবেন, নিজের করে নেবেন। আর অবশ্যই যেটা বলা দরকার, তাঁদের মতো করে দেব-শুভশ্রীকে দেখতে পাবেন তাঁরা। তাই আমার বিশ্বাস, ধূমকেতু জেন-জিদের কাছে বিশেষ ছবি হতে চলেছে।”

 

১৪ আগস্ট সকাল থেকেই প্রেক্ষাগুলোতে ‘ধূমকেতু’ দেখতে উপচে পড়ছে দর্শকের ভিড়। ‘হাউসফুল বোর্ড’ লেগেছে প্রায় প্রতিটি হলে।দর্শক খুশি, তাঁদের পুরনো জুটিকে ফিরে পেয়ে। 'ধূমকেতু' ছবির জন্য অন্তত দেব-শুভশ্রীর মধ্যে থাকা মাঝের অদৃশ্য দেওয়াল যেন পুরোপুরি মুছে গেল। আগামীতে তাঁরা ছবি করবেন কি না? এই প্রশ্ন করেছেন অনেকেই। দু’জনের উত্তর, “ভাল চিত্রনাট্য পেলে অবশ্যই করব।”


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া