সোমবার ০৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | Music: পণ্ডিত যশরাজ, ভীমসেন যোশির উত্তরসূরী রাশিদজি, ওঁর অভাবপূরণ হবে কীভাবে: দুর্গা যশরাজ

উপালি মুখোপাধ্যায় | | Editor: শ্যামশ্রী সাহা ১০ জানুয়ারী ২০২৪ ০০ : ৫৪
প্রয়াত উস্তাদ রাশিদ খান। খবরটা শুনেই হাহাকার করছেন প্রয়াত পণ্ডিত যশরাজের মেয়ে দুর্গা যশরাজ। আজকাল ডট ইন যোগাযোগ করতেই সেই আফসোস তিনি চেপে রাখতে পারেননি। বলেছেন, ‘‘পণ্ডিত যশরাজ কিংবা ভীমসেন যোশি যখন চলে গেলেন তখন সান্ত্বনা ছিল, উস্তাদ রাশিদ খান তো রয়েছেন। ওঁদের যোগ্য উত্তরসূরী। তিনিও চলে গেলেন। ওঁর অভাব পূরণ হবে কীভাবে?’’ এখানেই শেষ নয়। দুর্গাজি এও জানান, খুব অল্পবয়সে তিনি সঙ্গীত দুনিয়ায় পা রাখেন। সেই দিক থেকে দেখতে গেলে উস্তাদজির জীবন অনেক বড়, কিন্তু লম্বা নয়। খুব অল্পসময়ে মার্গসঙ্গীতে প্রচণ্ড জনপ্রিয় হয়েছিলেন। ওঁর প্রয়াণ সঙ্গীতদুনিয়াকে আরও একবার নিঃস্ব করে দিল।

দুর্গাজির বলা কথা থেকেই প্রশ্ন, বিদগ্ধ শাস্ত্রীয় সঙ্গীতশিল্পীরা অবশ্য খ্যাতনামী। কিন্তু রাশিদ খান যেন এখানেও ব্যতিক্রমী। সাধারণ মানুষও তাঁর গায়কিতে মুগ্ধ হতেন। তাঁর গান কান পেতে শুনতেন। কেন? গায়িকার যুক্তি, ‘‘শাস্ত্রীয় সঙ্গীতের আলাদা চাহিদা বরাবর। সারা দেশে, সারা বিশ্বে। সেটা আমার বাবাই হোন, ভীমসেন যোশিই হোন কিংবা পণ্ডিত কুমার গন্ধর্ব। একই ভাবে রাশিদ খানও এই তালিকায়। নেপথ্য কারণ, ওঁর গায়কি। ওঁর গানের প্রকাশভঙ্গি। ওঁর গলার মিষ্টত্ব। সব মিলিয়ে শাস্ত্রীয় সঙ্গীতকে এমন সুন্দর করে পরিবেশন করতেন যে শ্রোতা শুনতে বাধ্য হতেন।’’ এও জানান, সাধারণ মানুষের কাছে যিনি প্রিয় তিনিই জনপ্রিয়। খুব ভাল গায়ক বা অভিনেতা। ইন্ডাস্ট্রি তাঁকে মাথায় করে রাখে। কিন্তু সাধারণ মানুষ তাঁকে চেনে না। তা হলে জনপ্রিয়তা পাওয়া সম্ভব নয়। প্রয়াত শিল্পীর সেই সব জায়গা ছুঁয়েছিলেন। তাই তাঁর প্রয়াণে এত শোক।

এই জায়গা থেকেই গায়িকার পছন্দ উস্তাদজির রাগসঙ্গীতের বিলম্বিত আলাপ। ওই অংশেই যেন রাগের রূপ অনেকটা এঁকে ফেলতেন। বাকিটা সম্পূর্ণ করতেন তান পরিবেশনের মাধ্যমে। খেয়ালের পাশাপাশি ঠুংরি গানেও তাঁর অনায়াস গতিবিধি। সব মিলিয়ে উস্তাদজি তাই সম্পূর্ণ গায়ক। একই ভাবে, গান তাঁর কাছে ঈশ্বরের প্রতিনিধি। তাই শাস্ত্রীয় সঙ্গীতের পাশাপাশি ছায়াছবিতেও কিছু গান গেয়েছেন। এই কারণেও তিনি শ্রোতামহলে জনপ্রিয়।

এটা গায়ক রাশিদ খান। ‘ব্যক্তি’ রাশিদ খান কেমন? গায়িকার দাবি, ওঁর মতো ভালমানুষ দুটো হয় না। তাঁরা একসঙ্গে অনেক জায়গায় গিয়েছেন। পণ্ডিত যশরাজ হায়দরাবাদে প্রতি বছর হায়দরাবাদে শাস্ত্রীয় সঙ্গীতের উৎসব পালন করতেন। নিয়ম করে সেখানে উপস্থিত থেকে গান শোনাতেন প্রয়াত শিল্পী। পণ্ডিত যশরাজের পরে তাঁর মেয়ে এখন সেই উৎসবের কর্ণধার। রাশিদজি তাঁকেও নিরাশ করেননি। এছাড়াও, দেশের বাইরে, দেশের মধ্যে অন্যত্র সঙ্গীতের জলসায় তাঁরা একসঙ্গে উপস্থিত থেকেছেন। বলতে বলতে গলা ধরে এসেছে গায়িকার। দুর্গাজির স্মৃতিরোমন্থন, ‘‘বাবা করোনাকালে প্রয়াত। রাশিদজিও ততদিনে ক্যান্সারে আক্রান্ত। তার মধ্যেও বাবা চলে যাওয়ার পর নিয়ম করে একদিন অন্তর ফোন করতেন। মা কেমন আছেন, আমি কেমন আছি, পরিবারের বাকিরা? খুঁটিয়ে খবর নিতেন। কতটা আপন হলে কোনও মানুষ নিয়ম করে বন্ধুস্থানীয়ের পরিবারের সবার খোঁজ নেন? অত্যন্ত মানবিক ছিলেন তিনি।’’ 

এমন মানবিক, অনুভূতিশীল শিল্পীর মনে কোনও আফসোস, হতাশা? প্রশ্ন শুনে সংযত দুর্গা যশরাজ। কয়েক সেকেন্ডের জন্য থমকে। তারপর শান্ত গলায় বললেন, ‘‘মানুষটা সদ্য চলে গিয়েছেন। আমরা না হয় শ্রেষ্ঠ শিল্পী হিসেবেই তাঁকে মনে রাখি? যাঁর গায়কিতে যে কোনও রাগসঙ্গীত নিমেষে জীবন্ত হয়ে উঠত! অতীত খুঁড়ে বের করে কী লাভ?’’ 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া