সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Sridevi Birth Anniversary:  When Bollywood actress Sridevi said she wanted to be an actor even in her next life

বিনোদন | ‘আগামী জন্মেও অভিনেত্রী হতে চাই’ স্রেফ একটি কারণে এই প্রার্থনা সর্বসমক্ষে করেছিলেন শ্রীদেবী!

Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ১৩ আগস্ট ২০২৫ ১৮ : ২২Rahul Majumder

৬২ বছর আগে, তামিলনাডুর এক গ্রামে জন্ম নিয়েছিলেন শ্রী অম্মা ইয়ঙ্গার অয়্যাপন—যাঁকে আমরা সবাই শ্রীদেবী নামে চিনি। মাত্র চার বছর বয়সে শিশুশিল্পী হিসেবে যাত্রা শুরু, আর তারপর ধাপে ধাপে হয়ে উঠেছিলেন ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ ও প্রিয়তমা অভিনেত্রী। ২০১৮ সালে তাঁর আকস্মিক প্রয়াণের খবর শিরোনামে আসতেই ভেঙে পড়েছিল অসংখ্য হৃদয়। সেই শূন্যস্থান আজও পূরণ হয়নি, তবু তাঁর অভিনীত অসংখ্য কালজয়ী ছবির জন্য তিনি আজও বেঁচে আছেন ভক্তদের, সহকর্মীদের এবং পরিবারের হৃদয়ে।প্রায় পাঁচ দশক ভারতীয় চলচ্চিত্র জগতে রাজত্ব করেছেন শ্রীদেবী। শুধু বলিউডের হিন্দি ছবি নয়, শিশুশিল্পী হিসেবে কাজ শুরু করে শ্রীদেবী অভিনয় করেছেন তামিল, তেলুগু ও মালয়ালম ছবিতে।

 

দেশের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হওয়ার পাশাপাশি শ্রীদেবী ছিলেন প্রযোজক বনি কাপুরের স্ত্রী এবং মেয়ে জাহ্নবী কাপুর ও খুশি কাপুরের মা। শেষ দিন পর্যন্ত পর্দায় নিজের যাদুতে বুঁদ করে রেখেছিলেন দর্শকদের। বহু বছর আগে এক সাক্ষাৎকারে তাঁকে জিজ্ঞেস করা হয়েছিল—পরের জন্মেও কি তিনি অভিনেত্রী হতে চাইবেন? হাসিমুখে উত্তর দিয়েছিলেন—“নিশ্চয়ই। সেই বিষয়ে কোনও সন্দেহ নেই। ১০০%।”

 

অভিনেত্রী হওয়ার বিশেষত্ব কী, জানতে চাইলে শ্রীদেবী আবেগভরে বলেছিলেন, “ প্রশ্ন হওয়া উচিত কোন বিশেষ ব্যাপার নেই এই পেশায়?”  এই ইন্ডাস্ট্রিতে দর্শকের কাছ থেকে যে ভালবাসা আর আপন করে নেওয়ার অনুভূতি পাওয়া যায়, তা অন্য কোনও ক্ষেত্রেই পাওয়া যায় না। এত ভালবাসা, এত আশীর্বাদ—এটা সত্যিই অসাধারণ।”

 

সাম্প্রতিককালে এই সাক্ষাৎকারের ভিডিও ফের ভাইরাল হতেই বার্তা বাক্সে ভেসে এসেছে ভক্তদের ভালবাসা। কেউ লিখেছেন—“একমাত্র প্যান-ইন্ডিয়ান তারকা, যাঁর মতো আর কেউ হবে না।” আরেকজনের মন্তব্য—“কমেডি টাইমিং-এর সেরা অভিনেত্রী। মন খারাপের দিনে ‘রূপ কি রানি’-তে তাঁর দক্ষিণ ভারতীয় সাজার দৃশ্যটা এখনও দেখি।” কেউ বলেছেন—“শ্রীদেবী একটাই ছিলেন, আর একটাই থাকবেন।” এমনকি একজন সরাসরি তাঁকে আখ্যা দিয়েছেন—“সর্বকালের সেরা।”

 

 

প্রসঙ্গত, নতুন ছবির কথাবার্তা পাকা হল শ্রীদেবী-কন্যা খুশি কাপুরের। প্রযোজনায় বাবা বনি কাপুর। আইফা অ্যাওয়ার্ডের রেড কার্পেটে মেয়ের নতুন কাজের কথা ফাঁস করলেন বনি কাপুর। তিনি জানান, শ্রীদেবী অভিনীত ছবি 'মম'-এর সিক্যুয়েল নিয়ে ভাবছেন তিনি। ছবির মুখ্য চরিত্রে খুশিকে ভাবছেন বনি কাপুর। 

 

তাঁর কথায়, "জাহ্নবী ও খুশি দুই মেয়েই বলিউডে নিজের নাম প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। ওদের মা অভিনয় জগতে কাজের যে ছাপ রেখে গিয়েছেন, তাঁর দেখানো দিশায় হেঁটে চলেছে দুই মেয়ে। একদিন ঠিক ওরাও শ্রীদেবীর মতোই নিজের জায়গা গড়ে নেবে দর্শকের মনে।" বনি কাপুর আরও বলেন, "শ্রীদেবীর বায়োপিক তৈরির গুঞ্জন উঠেছিল। কিন্তু এখনই এই বিষয়ে কিছু চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে 'মম ২' নিয়ে ভাবনা-চিন্তা চলছে। আশা করি, খুশিকে একেবারে অন্যরূপে দেখবেন দর্শক।"

 

প্রসঙ্গত, ২০১৭ সালে মুক্তি পেয়েছিল রবি উদায়ার পরিচালিত, শ্রীদেবী অভিনীত ছবি 'মম'। এই ছবিতে অভিনয় করে 'সেরা অভিনেত্রী' বিভাগে 'ন্যাশনাল অ্যাওয়ার্ড' পেয়েছিলেন শ্রীদেবী।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া