সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | একটু দেরিতে সিদ্ধান্ত নেওয়া হলেও আমি খুশি! বাংলা ছবির প্রাইম টাইম প্রাপ্তিতে আশ্বস্ত ঋতুপর্ণা

নিজস্ব সংবাদদাতা | ১৩ আগস্ট ২০২৫ ১৮ : ০৪Sanchari Kar

স্বস্তির হাওয়া টলিউডে। আর হিন্দি ছবির দাপটে কোণঠাসা হবে না বাংলা।  রাজ্য সরকারের নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, এবার থেকে রাজ্যের প্রতিটি প্রেক্ষাগৃহে সারা বছর ধরে বাংলা ছবির (৩৬৫ দিন) প্রাইম টাইম শো/স্ক্রিনিং বাধ্যতামূলক। দীর্ঘ সময় ধরে বলিউডের সঙ্গে বাংলা ইন্ডাস্ট্রির অসম প্রতিযোগিতা নিয়ে সরব ঋতুপর্ণা সেনগুপ্ত। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে খুশি নায়িকা।

নন্দনে বৈঠকের পর ঋতুপর্ণা বলেন, “খুবই প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী এবং অরূপদাকে (বিশ্বাস) ধন্যবাদ। এই বিষয়টি আমি বহু দিন ধরে লড়ছি।  আমার মনে হয়, শুধু তিন-চারটি হাউজ নয়, এখানে অনেক পরিচালক-প্রযোজক আছেন যাঁরা মননশীল ছবি তৈরি করেন। বাংলাকে বিশ্বের দরবারে পৌঁছে দেন। সেরকম ধরনের আরও সিনেমা আমাদের ইন্ডাস্ট্রিতে হওয়া প্রয়োজন। আমাদের যা রুচি, আমাদের যা ভাললাগার সিনেমা, সেটা দর্শকের কাছে পৌঁছে দেওয়া আামাদের দায়িত্বের মধ্যে পড়ে। এই দায়িত্ব আমরা পালন করতে পারব না, যদি সরকারের পক্ষ থেকে সেরকম কোনও সিদ্ধান্ত না নেওয়া হয়।”

নায়িকার সংযোজন, “আমার মনে হয়, সিদ্ধান্ত একটু দেরিতে নেওয়া হল। কিন্তু অবশেষে নেওয়া হল। কিন্তু এই সিদ্ধান্ত আরেকটু আগে নেওয়া হলে, যে ছবিগুলি এতদিন ভুগেছে, সেগুলি আরেকটু এগিয়ে যেতে পারত। কিন্তু আজকের এই সিদ্ধান্তে আমি খুশি।”

রাজ্য সরকারের বিজ্ঞপ্তিতে বলা হয়, বছরের প্রতিদিন কমপক্ষে একটি করে বাংলা ছবির শো থাকবে। প্রাইম টাইম শো বলতে বিকেল তিনটে থেকে রাত ন’টার সময়কে বোঝানো হয়। এবং সেই সময়ে সব প্রেক্ষাগৃহে অন্তত একটি শো থাকবে বাংলা ছবির জন্য।

বাংলা ছবির প্রাইম টাইমে শো পাওয়া সংক্রান্ত আলোচনার জন‍্য বুধবার নন্দনে দুপুর দু’টোর সময়ে ডাকা হয় বৈঠক। ঋতুপর্ণার সঙ্গে উপস্থিত ছিলেন অরূপ বিশ্বাস, স্বরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন, পিয়া সেনগুপ্ত, নিসপাল সিং রানে-সহ আরও অনেকে।

ওয়েস্ট বেঙ্গল ফিল্ম অ‍্যাকাডেমির চেয়ারম‍্যান অরূপ বিশ্বাস বলেন, “এখন নতুন অনেক পরিচালক আসছেন, প্রযোজক আসছেন। নতুন কন্টেন্ট হচ্ছে, নতুন শিল্পীরা আসছেন। আমরা চাই বাংলা সিনেমার প্রচার এবং প্রসার হোক। সেই কারণেই আমাদের সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।”

রাজ্যের মন্ত্রী তথা গায়ক ইন্দ্রনীল সেনের কথায়, “আজকের দিনটি একটি ঐতিহাসিক দিন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছেন, তা টলিউডের সঙ্গে জড়িত প্রত্যেকটি মানুষ সাদরে গ্রহণ করেছেন। এটি শুধু বাংলা ছবির জন্যই নয়, বাংলার সংস্কৃতির জন্যও নবজাগরণ।”

শীঘ্রই মুক্তি পেতে চলেছে ঋতুপর্ণা অভিনীত ‘বেলা’। নারীশক্তির জয়গান গায় অনিলাভ চট্টোপাধ্যায়ের ছবি। আকাশবাণীর কর্মী এবং লেখিকা বেলা দে-র জীবনীচিত্র তৈরি করেছেন তিনি। নামভূমিকায় ঋতুপর্ণা সাদামাঠা শাড়ি, লম্বা বিনুনি, কানে হেডফোন, মুখে হাসি, এভাবেই প্রথম বেলা হয়ে জনসমক্ষে আসেন নায়িকা। স্বাধীনতার পরবর্তী সময়ের প্রেক্ষাপটে তৈরি এই ছবি। সেই সময় নিজের অধিকারের জন্য মেয়েরা লড়াই করবেন, এ কথা ছিল ভাবনাতীত। বেলা গিয়েছিলেন স্রোতের বিপরীতে। তৈরি করেছিলেন নিজের পরিচয়। বাস্তবের সেই চরিত্রে পর্দায় প্রাণকাঠি ছুঁইয়ে দিয়েছেন অভিনেত্রী।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া