সোমবার ২৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ১৩ আগস্ট ২০২৫ ১৬ : ৫৪Rahul Majumder
ভারত–পাকিস্তান জলবিতর্কে এবার সরাসরি ঝাঁপালেন অভিনেতা-রাজনীতিক মিঠুন চক্রবর্তী। মঙ্গলবার এক তীব্র কটাক্ষে তিনি প্রাক্তন পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারিকে উদ্দেশ করে বললেন—“ একবার যদি আমাদের ভারতীয়দের মাথাটা গরম হয়ে যায়, তাহলে কিন্তু মুশকিল হবে! হতেই পারে এমন এক বাঁধ বানাব, যেখানে ভারতের ১৪০ কোটি মানুষ প্রস্রাব করবে! তারপর সেই বাঁধ খুলে দিলেই হবে সুনামি!” এই কথার পাশাপাশি মিঠুন স্পষ্ট জানিয়ে দেন, পাকিস্তানের সাধারণ মানুষের প্রতি তাঁর কোনও বিরূপতা নেই। তাঁর এই মন্তব্য একান্তই বিলাওয়ালের জন্য।

বর্তমানে ইন্দাস জলচুক্তি নিয়ে ফের তপ্ত পরিস্থিতি তৈরী হয়েছে ভারত-পাকিস্তানের মধ্যে। দিন কয়েক আগে সিন্ধ প্রদেশের সংস্কৃতি দপ্তরের আয়োজিত এক অনুষ্ঠানে বিলাওয়াল ভুট্টো ভারতকে নতুন করে হুঁশিয়ারি দেন। ইন্দাস নদীর জল প্রবাহে পরিবর্তন আনা পাকিস্তানের ‘ইতিহাস, সংস্কৃতি ও সভ্যতার’ ওপর সরাসরি আঘাত—এমন অভিযোগ তুলে তিনি এটিকে সিন্ধ প্রদেশের অস্তিত্বের জন্য হুমকি হিসেবে ব্যাখ্যা করেন।
বিলাওয়ালের দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইন্দাস নদীর জলপ্রকল্প পাকিস্তানের জল–নিরাপত্তায় সরাসরি আঘাত। এমনকী তিনি এ ঘটনাকে ভারতের সাম্প্রতিক সামরিক সংঘর্ষে ‘পরাজয়ের’ প্রতিক্রিয়া হিসেবে তুলে ধরেন।
আগেও যুদ্ধের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এটাই প্রথম নয়—চলতি বছরের জুনে পাকিস্তানের পার্লামেন্টে দাঁড়িয়ে বিলাওয়াল বলেছিলেন, ইন্দাসের জল বঞ্চিত হলে পাকিস্তান ‘যুদ্ধেও যেতে’ প্রস্তুত।
বর্তমানে ভারতের অবস্থান ঠিক কী? কাশ্মীরের পহলগাঁওয়ে সন্ত্রাস হানায় ২৬ জন ভারতীয় নিহত হওয়ার পর চলতি বছরের এপ্রিলেই ভারত ১৯৬০ সালে পাকিস্তানের সঙ্গে স্বাক্ষরিত ইন্দাস জলচুক্তি স্থগিত করে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই চুক্তি আর ফিরিয়ে আনা হবে না।
পারমাণবিক হুমকির রাজনীতিও শুরু করেছে পাকিস্তান। বিলাওয়ালের মন্তব্যের কিছুদিন আগে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির নতুন করে পারমাণবিক হামলার হুমকি দেন—ভারত জলপ্রবাহ বদলালে পাকিস্তান নাকি তার ‘অস্তিত্ব রক্ষায়’ পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে এবং ভারতের কাঠামো ধ্বংস করবে।
ভারতের বিদেশ মন্ত্রক জবাবে জানায়—এমন মন্তব্য পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিয়ে গুরুতর সংশয় তৈরি করে। ভারত ‘কোনও পারমাণবিক ব্ল্যাকমেল’ মেনে নেবে না এবং জাতীয় নিরাপত্তা রক্ষায় অটল থাকবে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি