সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Akshay Kumar s SUV car has been seized in Jammu Kashmir for having tinted window

বিনোদন | অক্ষয়ের গাড়ি বাজেয়াপ্ত করল জম্মু-কাশ্মীরের পুলিশ! কোন ভয়ঙ্কর অন্যায় করেছেন পদ্মশিবির ঘনিষ্ঠ এই অভিনেতা?

Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ১৩ আগস্ট ২০২৫ ১৫ : ৪০Rahul Majumder

মঙ্গলবার, ১২ আগস্ট—একই দিনে দু'রকম আলোচনার কেন্দ্রবিন্দুতে বলিউডের ‘খিলাড়ি’ অক্ষয় কুমার। প্রথমেই শিরোনামে আসে তাঁর বিরুদ্ধে জম্মু ও কাশ্মীর পুলিশের কড়া পদক্ষেপ। কালো কাচ লাগানো গাড়িতে করে অক্ষয়কে নামানোর পরই বাজেয়াপ্ত করা হয় সেই গাড়ি। জানা গিয়েছে, চণ্ডীগড়ের ওই এসইউভি গাড়িটি জম্মুর ডোগরা চকে ট্রাফিক পুলিশের এএসআই আটক করেন। কারণ সেখানকার আইন অনুযায়ী রাজ্যে এমন কাচ বা গাড়ির কোনও অবৈধ পরিবর্তন নিষিদ্ধ—তারকা হলেও নিয়ম সবার জন্য একই। এএসআই স্পষ্ট জানিয়েছেন, “জম্মুতে গাড়িতে কালো কাচ লাগানোর অনুমতি নেই, তাই গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে।”

 

কিন্তু এদিন অক্ষয়ের জন্য আরও বড় খবরেরদিন —প্রত্যাবর্তন ঘটল ‘জলি এলএলবি’ ফ্র্যাঞ্চাইজির নতুন অধ্যায়ে। ৯০ সেকেন্ডের টিজারে মুখোমুখি দুই জলি—অক্ষয় কুমারের জলি মিশ্র আর আরশাদ ওয়ার্সির  জলি ত্যাগী। এবং আবারও এদের দু'জনের মাঝখানে বিপাকে বিচারপতি ত্রিপাঠি (সৌরভ শুক্লা)। একদিকে জুগাড়ু জলি ত্যাগী, অন্যদিকে তীক্ষ্ণ কথা বলা জলি মিশ্র—কোর্টরুমে শুরু হয় টানা টুকরো সংলাপ, ব্যঙ্গ, পালটা প্রশ্নে ভরা হাসির দমক।

 

ছবির গল্প ও চিত্রনাট্য লিখেছেন ও পরিচালনা করেছেন সুভাষ কাপুর। প্রযোজনা অলোক জৈন ও অজিত অন্ধারে, উপস্থাপনায় স্টার স্টুডিও১৮। কাস্ট লিস্টে রয়েছেন অক্ষয়, অর্শদ, সৌরভ শুক্লা, হুমা কুরেশি, আমৃতা রাও, গজরাজ রাও। মুক্তির তারিখ ঠিক হয়েছে আগামী ১৯ সেপ্টেম্বর।

 

প্রসঙ্গত,বলিউডে অক্ষয় কুমারের মজা করার খ্যাতি, পিছনে লাগার স্বভাব কারও অজানা নয়। রীতিমতো সুবিদিত।  সেটে সহ-অভিনেতা থেকে শুরু করে কলাকুশলীদের সঙ্গে হালকা ঠাট্টা-মস্করায় তিনি রীতিমতো পারদর্শী। তবে প্রশ্ন হল, সেই দুষ্টুমি কি বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চনকেও ছাড় দেয়? জবাব হল, একদম না!২০০৫ সালে দেওয়া এক সাক্ষাৎকারে ‘ওয়াক্ত: দ্য রেস এগেইনস্ট টাইম’ ছবির প্রচারের সময় অমিতাভ অক্ষয়ের দুষ্টুমি প্রসঙ্গে  মজা করে বলেছিলেন, “অক্ষয় দুর্দান্ত অভিনেতা, তবে পাশাপাশি একটু ‘চালাক চোর’-ও! ওর হাত এতটাই নিখুঁত চলে যে কখন হাত মেলাতে গিয়ে নিজের ঘড়ি বা আংটি গায়েব হয়ে যাবে, আপনি টেরও পান না!” ‘শাহেনশাহ’ আরও বলেন, “তাই আমরা যারা সেটে যাই, শুটিং শুরু হওয়ার আগে সব দামী জিনিস – ঘড়ি, চেন, আংটি খুলে রাখি! ওর সঙ্গে কাজ করা মানে হাসি, মজা আর একের পর এক চমকের ফোয়ারা!”

 

‘ওয়াক্ত’ ছবিতে অমিতাভ-অক্ষয় আবারও বাবা-ছেলের চরিত্রে অভিনয় করেন। ২০০৫ সালের এই পারিবারিক ছবিটি পরিচালনা করেছিলেন বিপুল অমৃতলাল শাহ। ছবিতে প্রিয়াঙ্কা চোপড়া, বোমান ইরানি ও শেফালি শাহের মতো শক্তিশালী অভিনেতারাও ছিলেন। দায়িত্ববোধ, সময়ের মূল্য, এবং বাবা-ছেলের টানাপড়েন নিয়ে তৈরি এই ছবি দর্শকমনে দাগ কেটে গিয়েছিল।

 

এই ছবির পাশাপাশি অমিতাভ ও অক্ষয় একসঙ্গে কাজ করেছেন ‘এক রিশতা’ (২০০১), ‘আঁখে’ (২০০২), ‘খাকি’ (২০০৪), ও ‘ফ্যামিলি’ (২০০৬)-র মতো ছবিতে। তাঁদের জুটিকে পর্দায় বারবার দেখা মানেই নস্ট্যাললজিয়া, আবেগ, আর বিনোদনের মিশেল।

 

বর্তমানে অমিতাভ বচ্চন ব্যস্ত ‘কৌন বনেগা ক্রোড়পতি’ সিজন ১৭-এর শুটিংয়ে। অন্যদিকে, জলি এলএলবি ৩-এর পর অক্ষয় কুমারকে সামনে দেখা যাবে প্রিয়দর্শনের পরিচালনায় ‘ভূত বাংলো’ ছবিতে, যেখানে রয়েছেন বামিকা গাব্বি ও পরেশ রাওয়াল। এছাড়াও ‘হেরা ফেরি ৩’-এও আবার ফিরছেন অক্ষয়-সুনীল-পরেশ ত্রয়ী।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া