সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | বড় মা-র কাছে দেব-শুভশ্রী! লাল শাড়ি-পাঞ্জাবিতে পাশাপাশি নায়ক-নায়িকা! চেয়ে নিলেন আশীর্বাদ

নিজস্ব সংবাদদাতা | ১৩ আগস্ট ২০২৫ ১৫ : ৩৯Sanchari Kar

অপেক্ষার আর একদিন। তারপরেই বড়পর্দায় আবির্ভাব ‘ধূমকেতু’র। ছবি মুক্তির আগে বুধবার দুপুরে নৈহাটির বিখ্যাত বড় মার মন্দিরে হাজির নায়ক-নায়িকা। সঙ্গী পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়।

প্রচার নয়, ‘ধূমকেতু’র সাফল্য কামনা করতেই কলকাতা থেকে সোজা নৈহাটি পাড়ি। পুজো দিলেন দেব-শুভশ্রী এবং কৌশিক। দেবের পরনে লাল পাঞ্জাবি, সাদা পাজামা। শুভশ্রী সেজে উঠেছেন হলুদ পাড় লাল বেনারসিতে। সঙ্গে মানানসই গয়না। পাশাপাশি বসে চলল দেবীর আরাধনা। হাতজোড় করে ছবির সাফল্য কামনা করলেন দু’জনেই। শ্রদ্ধায় নত মাথা।

দেব-শুভশ্রীকে চাক্ষুষ করতে এলাকায় ভক্তের ঢল। কাউকেই নিরাশ করলেন নায়ক-নায়িকা। ছাদ থেকে হাসিমুখে হাত নাড়লেন তাঁদের উদ্দেশ্যে। প্রিয় জুটিকে দেখে হর্ষধ্বনিতে ফেটে পড়ল চারদিক।

দীর্ঘ ন’বছর পর মু্ক্তি পেতে চলেছে ‘ধূমকেতু’। বহু বাধা পেরিয়ে মুক্তি পাচ্ছে এই ছবি। তাকে সাফল্যের পথে আরও কয়েক ধাপ এগিয়ে দিতে কোনও ত্রুটি রাখছেন না শিল্পীরা।

<iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=476&href=https%3A%2F%2Fwww.facebook.com%2FSubhashreeGanguly%2Fvideos%2F729744833215634%2F&show_text=true&width=267&t=0" width="267" height="591" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe>

অগ্রিম বুকিং শুরু হতেই উপছে পড়েছে ‘ধূমকেতু’র ভাঁড়ার। এবার বাংলা ছবির ইতিহাসে নজির তৈরি করল দেব এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায় অভিনীত ছবিটি।
১৪ আগস্ট বড়পর্দায় দেখা যাবে ‘ধূমকেতু’। এখনও হাতে প্রায় ২৪ ঘণ্টা। এদিকে অগ্রিম বুকিংয়ে নিরীখে ইতিমধ্যেই ইতিহাস তৈরি করে ফেলেছে ছবিটি। বুধবার একটি পোস্ট করে তেমনই জানিয়েছেন শুভশ্রী। এখনও পর্যন্ত ধূমকেতুর একশোটিরও বেশি শো প্রায় হাউজফুল। টলিউডে কোনও ছবির ক্ষেত্রে এমনটা হয়নি বলেই দাবি নায়িকার।

<iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=476&href=https%3A%2F%2Fwww.facebook.com%2FSubhashreeGanguly%2Fvideos%2F740328225516106%2F&show_text=true&width=267&t=0" width="267" height="591" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe>

২০১৫ সালে মুক্তি পাওয়ার কথা ছিল ‘ধূমকেতু’র। নানা কারণে তা হয়ে ওঠেনি। প্রায় এক দশক পরেও যে সেই ছবি নিয়ে উন্মাদনা কমেনি, তা বক্স অফিসের অঙ্কেই দিনের আলোর মতো স্পষ্ট। দর্শকদের সুবিধার্থে মধ্যরাতেও রাখা হয়েছে শো। রায়গঞ্জের প্রেক্ষাগৃহে রাত দুটোয় দেখানো হবে 'ধূমকেতু'। দর্শকদের চাহিদা মেটাতেই এমন বন্দোবস্ত বলে জানিয়েছেন ছবির নির্মাতারা। কলকাতা তো বটেই, শহরতলিতেও দেব এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের জনপ্রিয়তা দেখার মতো। তাই সকলেই যাতে এই ছবি দেখার সুযোগ পান, তা মাথায় রেখেই মাঝরাতেও শো রাখার ভাবনা। নির্মাতারা জানাচ্ছেন, সেই শোয়ের টিকিট বিক্রির হারও কিছু কম নয়। শুধু তাই নয়, বুক মাই শো অনুযায়ী, খাস কলকাতার মাল্টিপ্লেক্সেও মুক্তির দিন সকাল সাতটা শো পেয়েছে ধূমকেতু। এমনটা বাংলা ছবির ক্ষেত্রে খুব বেশি দেখা যায় না বললেই চলে। আরও একটি ইনস্টাগ্রাম পোস্ট করে শুভশ্রী জানান, দক্ষিণ কলকাতা নবীনা প্রেক্ষাগৃহে প্রথম দু’দিনের সব শো হাউজফুল। বুক মাই শো অ্যাপ অনুযায়ী শেষ ২৪ ঘণ্টায় ছবিটির প্রায় ১৬ হাজার টিকিট বিক্রি হয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া