সোমবার ২৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ১৩ আগস্ট ২০২৫ ১৫ : ১৮Rahul Majumder
ফের বিস্ফোরক মুকেশ খান্না। ফের তাঁর অগ্নিবাণ ধেয়ে এল বলিপাড়ার দিকে। আরও ভাল করে বললে, রণবীর কাপুরের দিকে। বলিউডের বর্ষীয়ান অভিনেতা মুকেশ খন্না আবারও শিরোনামে—এবং যথারীতি, একেবারে তাঁর চিরপরিচিত অকপট মেজাজে। চার দশকের বেশি সময়ের কেরিয়ারে বহু দাপুটে তারকার সঙ্গে কাজ করেছেন তিনি। প্রায়শই সমাজমাধ্যমে বিভিন্ন মন্তব্য করে আলোচনা ও বিতর্কের রাস্তা দেখান তিনি। দাবিও করেন পিলে চমকে দেওয়ার মতো। এবার যেমন তিনি মুখ খুললেন অভিনেতা রণবীর কাপুর এবং রামায়ণ ছবির ব্যাপারে। তাঁর এবারের টার্গেট নীতেশ তিওয়ারি পরিচালিত, ১০০০ কোটির বাজেটের ছবি রামায়ণ এবং ছবির মুখ্যভূমিকায় থাকা রণবীর কাপুর।
সম্প্রতি, দেওয়া সাক্ষাৎকারে মুকেশ খন্নার স্পষ্ট মন্তব্য—রণবীরের পর্দার রাম অবতারে তিনি সন্দিহান। তাঁর ভাষায়, “আপনারা রামকে গাছে চড়ে তীর ছুড়তে দেখাচ্ছেন। এটা কৃষ্ণ বা অর্জুন করতে পারেন, কিন্তু রাম নয়। যদি রাম সত্যিই যোদ্ধা হন, তবে বানরের সাহায্য চাইতেন না—একাই রাবণকে হারাতে পারতেন।”মুকেশ খান্নার বক্তব্য, রাম ধৈর্যশীল, তপস্বী চরিত্রের—যিনি ১৪ বছরের বনবাস মেনে নিয়েছিলেন হাত জোড় করে, শবরীর অবহেলা সহ্য করেছিলেন, আর তীর–ধনুক ছিল তাঁর কর্তব্যের হাতিয়ার, প্রদর্শনের নয়।

তবে কি রণবীরের ‘অ্যানিম্যাল’-এর ইমেজ রামের পথে বাধা? শক্তিমান-এর বক্তব্যে পাওয়া যাচ্ছে এমনই ইঙ্গিত। রণবীরকে ‘ভাল অভিনেতা’ বললেও, মুকেশ খান্নার মতে ‘অ্যানিম্যাল’-এর বিতর্কিত ইমেজ রামের গ্রহণযোগ্যতায় বড় প্রশ্নচিহ্ন তুলতে পারে। দর্শক যদি রামকে শুধু অ্যাকশন-হিরো রূপে দেখে, তবে চরিত্রের আধ্যাত্মিক মহিমা হারিয়ে যাবে বলেই তাঁর আশঙ্কা।
তিনি জানান, ‘রামায়ণ: দ্য ইন্ট্রোডাকশন’ টিজার দেখে তিনি প্রথমে একটি ভিডিও বানান, যেখানে তাঁর আপত্তির কথা বলা হয়। কিন্তু পরে টিম জানায়, সেসব ক্লিপ নাকি ইউটিউবারদের বানানো কৃত্তিম মেধা অর্থাৎ এআই দিয়ে তৈরি করা ফেক ভিডিও—তাই তিনি প্রকাশ করেননি।
যখন তাঁকে জিজ্ঞাসা করে—রণবীর একসময় গরুর মাংস খাওয়ার কথা স্বীকার করেছিলেন—তখন খন্নার জবাব, “আমি বলেছি, এই নিয়ে কিছু বলব না। হয়তো খেয়েছে, হয়তো বন্ধ করে দিয়েছে খাওয়া। যাকগে।”তবে মুকেশ খান্না মনে করিয়ে দিলেন—“রামায়ণ বিশ্বের সেরা কাহিনি। কিন্তু শুধু ১০০০ কোটি টাকা ঢাললেই সাফল্য আসবে না। শক্তিমানও সুপারহিট হয়েছিল গল্পের জন্য, তারকাখচিত ঝলকের জন্য নয়।”
তাহলে ছবিতে স্টার-পাওয়ার কেন দরকার? তাঁর সাফ জবাব—“যদি শক্তিমানে বড় তারকা নিলে চলবে ধরে নেন, মানে আপনি গল্পে ভরসা করছেন না। রামায়ণেও তাই—ইতিমধ্যেই সানি দেওল, সাই পল্লবী, যশের মতো শক্ত অভিনেতা আছেন, তাহলে অত বড় স্টার কেন?”
সংক্ষেপে, মুকেশ খন্নার রামায়ণ বার্তা স্পষ্ট—রামের চরিত্রকে অ্যাকশন হিরো বানালে কাহিনির আত্মা হারিয়ে যাবে। কোটির বাজেট নয়, প্রয়োজন ভক্তি, সততা আর চরিত্রের মহিমা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি