সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | সমাজমাধ্যমে রাজ চক্রবর্তীর নতুন ইঙ্গিত, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত্যুর ঘটনা নিয়েই পরিচালকের পরের ছবি?

নিজস্ব সংবাদদাতা | ১২ আগস্ট ২০২৫ ২১ : ২২Snigdha Dey

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর মর্মান্তিক মৃত্যু ২০২৩ সালে সাড়া জাগিয়েছিল গোটা রাজ্যে। ছাত্র মৃতু্র পিছনে ছিল প্রাক্তন পড়ুয়াদের অত্যাচার, 'ব়্যাগিং'। প্রশ্ন উঠেছিল শিক্ষাক্ষেত্রের রক্ষনশীলতা নিয়ে। ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা নিয়েও আওয়াজ উঠেছিল সেই সময়। আরও একবার সাড়া জাগাতে চলেছে এই ঘটনা।এই মর্মান্তিক ঘটনাকে নিজের মতো করে পর্দায় সাজিয়ে তুলতে চলেছেন পরিচালক রাজ চক্রবর্তী। 

 

 

 

সূত্রের খবর, যাদবপুরের ছাত্র স্বপ্নদীপের পরিণতিকে পর্দায় ফুটিয়ে তুলতে চলেছেন পরিচালক। রাজের এই ছবি নিয়ে টলিপাড়ায় কয়েকদিন ধরেই আলোচনা চলছে। ইতিমধ্যেই নতুন কিছু ঘোষণা করার ইঙ্গিত দিয়েছেন পরিচালক। কয়েকদিন আগেই সমাজমাধ্যমে কলকাতার ঐতিহ্য ট্রাম ও হাওড়া ব্রিজের একটি গ্রাফিক ভাগ করেছেন রাজ। সেই সঙ্গে ওই ছবিতে জ্বলজ্বল করতে দেখা যায় ১৫ সংখ্যাটি। অর্থাৎ এই তারিখেই নতুন কিছুর ঘোষণা করতে চলেছেন পরিচালক, তা স্পষ্ট। 

 

আরও পড়ুন‘দেশে ধর্ষকরা বুক ফুলিয়ে ঘুরছে, অবলা প্রাণীদের পথ থেকে সরিয়ে দিচ্ছে!’ সুপ্রিম নির্দেশের বিরুদ্ধে বিস্ফোরক শ্রীলেখা, তথাগত

 

সূত্রের খবর, রাজের এই ছবিতে নাকি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়কে। এছাড়াও থাকবেন টলিপাড়ার নতুন মুখেরা। এমনকি এই ছবিতে কিছু পরিচিত নায়ক-নায়িকাকে একেবারে অন্য রূপে ফুটিয়ে তুলতে চলেছেন পরিচালক, এমনটাও শোনা যাচ্ছে। 

 

 

 

ইতিমধ্যেই খবর, অভিনেতা রোহন ভট্টাচার্যকে নাকি দেখা যেতে চলেছে রাজ চক্রবর্তীর আগামী ছবিতে। চলছে কথাবার্তাও। যাদবপুরের ঘটনাকে কেন্দ্র করে যে ছবি তৈরির ভাবনায় আছেন রাজ, রোহন কি তবে সেই ছবিরই অংশ হতে চলেছেন? আজকাল ডট ইন-এর পক্ষ থেকে অভিনেতার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রশ্ন এড়িয়ে যান। রোহনের কথায়, "এই মুহূর্তে কিছুই বলার মতো জায়গায় নেই। কয়েকদিনের মধ্যেই সবটা খোলসা হয়ে যাবে আশা করছি।"

 

 

যদিও এক্ষেত্রে উঠে আসছে পরিচালক নাকি আরজি কর কাণ্ডের সদর্থক দিক নিয়েও তৈরি করতে পারেন একটি ছবি। এই প্রসঙ্গে রাজ চক্রবর্তীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে ফোনে অধরা তিনি। ম্যাসেজের জবারও এই মুহূর্তে দেননি পরিচালক। 

 

 

 

প্রসঙ্গত, ২০২৪-এ পরিচালক অয়ন চক্রবর্তী এই একই ঘটনাকে নিয়ে তৈরি করেছিলেন তাঁর সিরিজ 'বিজয়া'। এই সিরিজটি মুক্তি পেয়েছিল ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এ। মূখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায় ও দেবদত্ত রাহা। এই সিরিজটিও সাড়া জাগিয়েছিল দর্শক মহলে। এবার রাজের পরিচালনায় বড়পর্দায় এই ঘটনা কতটা প্রভাব বিস্তার করে, সেটাই দেখার। আপাতত সিনেপ্রেমীরা পরিচালকের ঘোষণার জন্য অপেক্ষা করছেন। স্বাধীনতা দিবসের দিন কোন নতুন অধ্যায় শুরু করার পরিকল্পনায় তিনি, এখন সেটাই জানার জন্য অধীর অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া