মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Shammi Kapoor: The Bollywood Legend Who Brought the Internet to Bollywood as well as in India

বিনোদন | শাহরুখ কিংবা অমিতাভ নন! কোন তারকার হাত ধরে ইন্টারনেট প্রথম পা রেখেছিল বলিউডে?

Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ১২ আগস্ট ২০২৫ ১৮ : ৫৩Rahul Majumder

আজকের দিনে ইন্টারনেট ছাড়া জীবন কল্পনা করা যায়? শিশু থেকে বৃদ্ধ—সবাই আজ ডিজিটাল দুনিয়ার সঙ্গে একাত্ম। খবর, বিনোদন, সারা বিশ্বের কনটেন্ট—সব মুঠোফোনে, আঙুলের ছোঁয়ায়। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রতিটি অভিনেতা আজ ভক্তদের সঙ্গে সরাসরি যুক্ত থাকেন। আর এই অনলাইন যুগের সূচনা, অন্তত ভারতীয় সিনেমা জগতে, সম্ভব হয়েছিল এক কিংবদন্তির হাত ধরে— রণবীর কাপুরের দাদু তথা প্রয়াত কিংবদন্তি অভিনেতা শাম্মি কাপুর!

 

রণবীর কাপুরের দাদু শাম্মি কাপুর শুধু ‘জংলি’ ছবিখ্যাত জনপ্রিয় অভিনেতা নন, ছিলেন ভারতের প্রথম দিকের ইন্টারনেট ব্যবহারকারীদের একজন, আর বলিউডে একেবারেই প্রথম। নব্বইয়ের দশকের গোড়ায়, সত্তরের কোঠায় বয়স থাকা সত্ত্বেও তিনি কিনেছিলেন একটি অ্যাপল ম্যাকিন্টশ ক্লাসিক ডেস্কটপ এবং আন্তর্জাতিক ডায়াল-আপ লাইনও নেন।কেন  তাঁর প্রথম অনলাইন প্রকল্প? আসলে, কাপুর পরিবারের ফিল্মি ফ্যামিলি ট্রি তৈরি করা ছিল তাঁর লক্ষ্য—যার নাম দেন জংলি.ওআরজি.ইন (junglee.org.in)। আশ্চর্যের বিষয়, সেই ওয়েবসাইট এখনও টিকে আছে!

 

কেন তাঁকে ‘ইন্টারনেট গুরু’ বলা হয়? কারণ, পঞ্চাশের কোঠায় তিনি বিশ্বব্যাপী ওয়েব আবিষ্কার করেন, ‘ইন্টারনেট ইউজার্স কমিউনিটি অফ ইন্ডিয়া’র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হন এবং ‘এথিক্যাল হ্যাকার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া’ও গড়ে তোলেন।

 

জংলি ডট ওআরজি মূলত কপূর পরিবারের জন্য নিবেদিত এক ফ্যামিলি ওয়েবসাইট, যেখানে এখনও নব্বইয়ের দশকের সেই অরিজিনাল লুক, ব্যানারের ফন্ট, এবং শাম্মি নিজে বাছাই করা কনটেন্ট আজও অক্ষত রয়েছে। আছে তাঁর দুর্লভ ছবির স্টিলস, পৃথ্বীরাজ থেকে ঋষি কাপুর—সকলের বিষয়ে তথ্য ও নানান ছবি।

 

যদিও কিছু প্রতিবেদনে বলা হয়, ভারতের প্রথম ইন্টারনেট ব্যবহারকারী ছিলেন ড. শ্রীনিবাসন রমণী—যিনি তাঁর টিম নিয়ে ১৯৮৬–১৯৯১ সালের মধ্যে ভারতের প্রথম আন্তর্জাতিক সার্ভার সংযোগ স্থাপন করেছিলেন। তবে সরকারি ভাবে কে প্রথম, তার প্রমাণ নেই। কিন্তু বলিউডের প্রথম ইন্টারনেট ব্যবহারকারী যে শাম্মি কাপুর, তা নিয়ে কোনও দ্বিমত নেই।

 

২০১১ সালের ১৪ আগস্ট, ৭৯ বছর বয়সে পৃথিবীকে বিদায় জানান এই কিংবদন্তি অভিনেতা তথা ভারতের ‘ডিজিটাল পথিকৃৎ’।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া