মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Bollywood stars like John Abraham Varun Dhawan Malaika Arora protests against Supreme court verdict on stray dogs

বিনোদন | ‘ওরা বেওয়ারিশ নয়!’, কুকুর সরাতে সুপ্রিম নির্দেশের বিরুদ্ধে গর্জে উঠলেন জন, পাশে জাহ্নবী-বরুণও

আকাশ দেবনাথ | ১২ আগস্ট ২০২৫ ১৭ : ৫৩Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: দিল্লি এনসিআর অঞ্চল থেকে সমস্ত পথকুকুরকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। নির্দেশের পর থেকেই শুরু হয়েছে জোর বিতর্ক। বহু পশুপ্রেমী বিষয়টি নিয়ে আপত্তি তুলেছেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন একাধিক বলি তারকা। সুপ্রিম কোর্টের নির্দেশ পর্যালোচনা এবং পরিবর্তনের আর্জি নিয়ে প্রধান বিচারপতি বি আর গাভাইকে চিঠি লিখলেন অভিনেতা জন আব্রাহাম। সুপ্রিম কোর্ট অবিলম্বে সমস্ত পথকুকুরকে রাস্তা থেকে সরিয়ে স্থায়ীভাবে আশ্রয়কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেওয়ার ঠিক এক দিন পরেই মঙ্গলবার (১২ অগস্ট, ২০২৫) এই চিঠি দিলেন অভিনেতা।

পিপল ফর দ্য এথিকাল ট্রিটমেন্ট অব অ্যানিম্যালস (পেটা) ইন্ডিয়ার প্রথম সাম্মানিক ডিরেক্টর, জন চিঠিতে লিখেছেন, কুকুরেরা ‘পথবাসী’ নয়, বরং তারা এই সমাজেরই একটি অংশ এবং অনেকের কাছেই প্রিয়। জন লিখেছেন, “আশা করি আপনি এটা মানবেন যে, এরা নিছক পথবাসী নয়, বরং পাড়ার কুকুর। যারা প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের প্রতিবেশী হিসেবে এই অঞ্চলেই বসবাস করছে তারাও দিল্লিবাসী।”

অভিনেতার আরও দাবি, শীর্ষ আদালতের এই নির্দেশিকা পশু জন্ম নিয়ন্ত্রণ (এবিসি) নিয়মাবলী, ২০২৩ এবং এই বিষয়ে অতীতে সুপ্রিম কোর্টের রায়ের পরিপন্থী। তিনি আরও জানান, এবিসি নিয়মাবলীতে কুকুরদের স্থানচ্যুত করার পরিবর্তে তাদের নির্বীজকরণ, টিকাকরণ এবং যে এলাকা থেকে তাদের আনা হয়েছিল, সেখানেই ফিরিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। “যেখানে এবিসি কর্মসূচি ঠিক ভাবে প্রয়োগ করা হয়েছে, সেখানে সাফল্যও মিলেছে।” এবিষয়ে জয়পুর এবং লখনউয়ের উদাহরণ টানেন অভিনেতা।

জন আরও লিখেছেন, “নির্বীজকরণের সময় কুকুরদের জলাতঙ্কের টিকা দেওয়া হয়। এর ফলে তারা আগের চেয়ে শান্ত স্বভাবের হয়ে ওঠে, মারামারি কমে যায় এবং বাচ্চাদের রক্ষা করার তাগিদ না থাকায় কামড়ানোর প্রবণতাও হ্রাস পায়। পাড়ার কুকুরেরা নিজেদের এলাকা আগলে রাখে বলে বাইরের অচেনা, টিকাবিহীন কুকুরদেরও ঢুকতে বাধা পায়।”
অভিনেতার মতে, রাস্তা থেকে কুকুর সরিয়ে দিলেই সমস্যার সমাধান হবে না। “দিল্লিতে আনুমানিক ১০ লক্ষ কুকুর রয়েছে। তাদের প্রত্যেককে আশ্রয়কেন্দ্রে পাঠানো বা অন্যত্র সরানো বাস্তবসম্মত বা মানবিক কোনওটাই নয়,” চিঠিতে উল্লেখ করেন জন।
আরও পড়ুন: ‘স্তনদুগ্ধ আইসক্রিম’ খেতে হুড়োহুড়ি বড়দেরও! কত দাম? কোথায় পাওয়া যাবে এই স্বাদ?
শুধু জন আব্রাহামই নন, জাহ্নবী কপূর, বরুণ ধওয়ান-সহ একাধিক তারকা সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। মালাইকা অরোরা অভিনেত্রী সোফি চৌধুরীর একটি পোস্ট শেয়ার করে এই নির্দেশের প্রতিবাদ জানিয়েছেন। মালাইকা লেখেন, তাঁর পোষ্য ক্যাসপারকে তিনি দত্তক নিয়েছেন, ক্যাসপার তাঁর জীবনের শ্রেষ্ঠ উপহার।
আরও পড়ুন: একবার লাগালেই ঘণ্টার পর ঘণ্টা চলবে! থ্রি ডি প্রিন্টারে কৃত্রিম পুরুষাঙ্গ তৈরি করলেন বিজ্ঞানীরা
জাহ্নবী কাপূর তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, “ওরা বলে বিপদজনক, আমরা বলি ওরা আমাদের হৃদস্পন্দন। আজ সুপ্রিম কোর্ট দিল্লি-এনসিআর-এর রাস্তা থেকে প্রতিটি পথকুকুরকে ধরে বন্দি করার কথা বলছে। সূর্যের আলো থাকবে না। স্বাধীনতা থাকবে না। থাকবে না সেই চেনা মুখগুলো, যাদের ওরা রোজ সকালে দেখে। কিন্তু ওরা বেওয়ারিশ নয়। ওরা সেই সব প্রাণী, যারা আপনার চায়ের দোকানের বাইরে এক টুকরো বিস্কুটের জন্য বসে থাকে। ওরা দোকানদারদের নীরব রাতের প্রহরী।”
প্রসঙ্গত, সোমবার সুপ্রিম কোর্ট দিল্লি সরকার এবং গুরুগ্রাম, নয়ডা ও গাজিয়াবাদের পৌরসভাগুলিকে সমস্ত পথকুকুরকে রাস্তা থেকে সরিয়ে আশ্রয়কেন্দ্রে রাখার নির্দেশ দেয়। বিচারপতি জে বি পারদিওয়ালা এবং আর মহাদেবনের বেঞ্চ জানায়, পথকুকুরের কামড়ে জলাতঙ্ক ছড়ানোর কারণে পরিস্থিতি ‘অত্যন্ত উদ্বেগজনক’ হয়ে উঠেছে, বিশেষত শিশুদের ক্ষেত্রে। আদালত দিল্লি কর্তৃপক্ষকে আগামী ছয় থেকে আট সপ্তাহের মধ্যে প্রায় ৫,০০০ কুকুরের জন্য আশ্রয়কেন্দ্র তৈরির কাজ শুরু করার নির্দেশও দিয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া