শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ১২ আগস্ট ২০২৫ ১৭ : ৪১Rahul Majumder
‘বাহুবলী’ ছবি খ্যাত নায়ক প্রভাস নিজের ব্যক্তিগত জীবন আড়ালেই রাখেন। প্রায় সবসময়ই রহস্যের চাদর আলগোছে জড়িয়ে রেখেছেন নিজের যাবতীয় ব্যক্তিগত বিষয়। বিয়ে করবেন কি না, করলে কবে করবেন, কাকে করতে পারেন — এসব নিয়ে ভক্তদের কৌতূহল বরাবরের। তবে এবার ফের নতুন করে গুঞ্জন ছড়াল প্রভাসের বিয়ে নিয়ে। সৌজন্যে? প্রভাসের কাকিমা শ্যামলা দেবীর এক মন্তব্য, যা মুহূর্তেই দাবানলের মতো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
সংবাদমাধ্যমকে শ্যামলা দেবী সোজাসাপটা বললেন—“যখন শিবের আশীর্বাদ পাবে, তখনই প্রভাসের বিয়ে হবে। আমরা সকলে ওর বিয়ের জন্য চেষ্টা চালাচ্ছি। শিবের কৃপা থাকলে খুব শীঘ্রই তা হবে।” এই মন্তব্যেই যেন ভক্তদের মধ্যে নতুন করে আগুন ধরল। অনেকেই এখন প্রভাসের মুখের দিকেই তাকিয়ে—তিনি কবে আনুষ্ঠানিকভাবে নিজের বিয়ের খবর দেবেন!
এদিকে পেশাগত ক্ষেত্রে প্রভাস এবার একদম নতুন ঘরানার ছবিতে পা রাখছেন—'দ্য রাজা সাহেব' ছবির মাধ্যমে প্রথমবার তাঁকে পূর্ণাঙ্গ হরর ছবির নায়ক হিসেবে দেখবে দর্শক। এ বছরের শুরুতে মুক্তি পাওয়া সেই ছবির মোশন পোস্টারে মিলেছে রহস্য, অতিপ্রাকৃত কাহিনি আর ভিন্টেজ সিনেমাটিক আভিজাত্যের মিশেল। ছবির পরিচালক মারুতি—যিনি হাস্যরস আর আবেগকে দক্ষতার সঙ্গে বুনে গল্প বলার জন্য পরিচিত। সিনেমাটোগ্রাফিতে কার্তিক পালানি, আর সঙ্গীতে থামান এস—দুজনেই ছবির বড় আকর্ষণ।
চলতি বছরের মার্চে এক সাক্ষাৎকারে থামান এস জানিয়েছিলেন, 'দ্য রাজা সাহেব-'এর সঙ্গীত তৈরিতে তিনি নিয়েছেন এক অনন্য পদ্ধতি—শুটিং চলাকালীনই গান তৈরি ও পরিমার্জন, যাতে গল্পের সঙ্গে সঙ্গীতের সংযোগ আরও গভীর হয়। বহুদিন পর প্রভাস ফিরছেন মূলধারার বাণিজ্যিক ছবিতে। সাউন্ডট্র্যাকে থাকছে নানা স্বাদের গান—একটি জমজমাট ইন্ট্রোডাকশন সং, মিষ্টি সুরের মেলোডি, পা-কাঁপানো নাচের গান এবং এক রোমান্টিক নম্বর যা হবে ছবির মূল থিমের উপর ভিত্তি করে।
অন্যদিকে, ‘উর্দিতে’ মজেছেন প্রভাস । ‘দ্য রাজা সাব’-এর পরপরই শুরু হচ্ছে অভিনেতার নতুন ছবির কাজ। প্রভাসের হাতে এখন একাধিক ছবি—রোমান্টিক হরর, অ্যাকশন, কপ-ড্রামা থেকে শুরু করে সাইকোলজিকাল থ্রিলার—সবই তাঁর তালিকায়। তবে এবার যা খবর শোনা যাচ্ছে তাতে স্পষ্ট ফের সেনাভিত্তিক একটি ছবিতে দেখা যেতে পারে প্রভাস-কে। খবর, 'আমরণ' ছবির সফল পরিচালক রাজকুমার পেরিয়াসামি একটি সেনাবাহিনীর পটভূমিকায় নির্মিত গল্প শুনিয়েছেন প্রভাসকে আর প্রথম শুনেই নায়ক এতটাই মুগ্ধ হয়েছেন যে দ্বিতীয়বার গল্প শুনতে চেয়ে বসেন!
সূত্রের দাবি, প্রভাস নাকি সেই ছবির গল্প শুনেই এতটাই উত্তেজিত হয়ে পড়েন যে তিনি চিত্রনাট্য আবার শুনতে চেয়েছেন। পরবর্তী স্ক্রিপ্ট রাইডিং সেশনের পরই সম্ভবত এই প্রজেক্ট 'অফিশিয়ালি লক' হবে। ছবিটির প্রযোজনার দায়িত্বে রয়েছে ইউভি ক্রিয়েশনস, যারা প্রভাসের সঙ্গে আগেও একাধিক কাজ করেছে। যদিও অভিনেতা বা পরিচালকের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি