মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | অনুরাগীর সেলফি তোলার আবদারে রেগে লাল জয়া বচ্চন, মেজাজ হারিয়ে কী কাণ্ড ঘটালেন বর্ষীয়ান অভিনেত্রী? ছি ছি নেটপাড়ায়

নিজস্ব সংবাদদাতা | ১২ আগস্ট ২০২৫ ১৭ : ২৫Soma Majumder

বলিউডের প্রবীণ অভিনেত্রী এবং রাজনীতিবিদ জয়া বচ্চন যে খুব একটা ঠান্ডা মাথার মানুষ নন, সেকথা সকলেই জানেন। যার জন্য নিন্দুকদের কম সমালোচনার মুখে পড়তে হয় না অমিতাভ পত্নীকে। তাঁর 'খারাপ' ব্যবহারের কারণে সমাজ মাধ্যমে প্রায়ই ট্রোলিংয়ের শিকার হন। মঙ্গলবার আরও একবার একই ইস্যুতে শিরোনামে উঠে এলেন জয়া বচ্চন। এবার মেজাজ হারিয়ে ভক্তকে ধাক্কা দিলেন অভিনেত্রী।

সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যাচ্ছে. এক ব্যক্তি অনুমতি ছাড়া জয়ার সঙ্গে সেলফি তুলতে এগিয়ে যান। আর তাতেই রেগে লাল হয়ে যান অভিনেত্রী। অত্যন্ত ক্ষুব্ধ হয়ে সেই ব্যক্তিকে ধাক্কা দেন তিনি। ঘটনাটি ঘটে দিল্লির কনস্টিটিউশন ক্লাবে, যেখানে জয়া বচ্চন একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ভিডিওতে দেখা যায়, ওই ব্যক্তি হঠাৎই মোবাইল তুলে জয়ার পাশে দাঁড়ান। জয়া সঙ্গে সঙ্গে বিরক্তির সুরে বলেন, "আপনি কী করছেন?" এরপর তিনি হাত দিয়ে ওই ব্যক্তিকে সরিয়ে দেন।

আরও পড়ুনঃ ফা নয় ‘ডাক অফ’! শাহরুখের জনপ্রিয় ছবির খলনায়কের প্রস্তাব কেন এভাবে ফিরিয়েছিলেন কমল হাসন?

জয়ার সহকর্মী সাংসদ এবং শিবসেনা নেত্রী প্রিয়াঙ্কা চতুর্বেদীকেও পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। জয়া ওই ব্যক্তিকে ধাক্কা দেওয়ায় সকলে যে হকচকিত হয়ে যান তা ভিডিও দেখে বেশ বোঝা গিয়েছে। প্রত্যেকেই একে অপরের দিকে তাকিয়ে বিস্ময় প্রকাশ করেন। 

কয়েক ঘণ্টার মধ্যেই ঘটনার ভিডিও ভাইরাল হয়ে যায় এবং নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া আসতে থাকে। কেউ কেউ জয়ার ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার পক্ষ নিয়ে বলেন, "অনুমতি ছাড়া ছবি তোলা ঠিক নয়।" অন্যদিকে, অনেকে মনে করছেন, "একজন জনপ্রিয় ব্যক্তিত্ব হিসেবে তাঁর আচরণ আরও সংযত হওয়া উচিত ছিল।"

আরও পড়ুনঃ ওটিটিতে 'সাইয়ারা'! কবে, কোথায় দেখা যাবে? এতদিন সমকামী হওয়ার 'নাটক' করতেন ওরি? 


উল্লেখ্য, এর আগেও জয়া বচ্চন একাধিকবার পাপারাৎজি এবং ভক্তদের আচরণে অসন্তোষ প্রকাশ করেছেন। তাঁর সরাসরি ও স্পষ্টভাষী স্বভাবের কারণে তিনি প্রায়ই সোশ্যাল মিডিয়ার চর্চায় থাকেন। বেশ কয়েকদিন আগে অভিনেত্রী কাজল ও রানি মুখোপাধ্যায়ের কাকা তথা বলিউড পরিচালক রণো মুখোপাধ্যায়ের শেষকৃত্যেও পাপারাৎজিদের উপস্থিতি  জয়ার কাছে রোষের কারণ হয়ে দাঁড়ায়।
ক্যামেরার ফ্ল্যাশে বারবার ক্ষুব্ধ হয়েছেন জয়া বচ্চন। ২০২৩ সালে হেমা মালিনীর জন্মদিনে পাপারাজ্জিরা যখন তাঁকে ‘এদিকে তাকান’, ‘ওদিকে তাকান’ বলছিলেন, জয়ার মন্তব্য ছিল, “এত নির্দেশ দিচ্ছেন কেন?” ‘দ্য আর্চিজ’-এর প্রিমিয়ারেও টিনা আম্বানির সঙ্গে পোজ দিতে গিয়ে জয়া স্পষ্ট বলেন, “চেঁচাবেন না, একটু শান্ত থাকুন।”


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া