মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: সংবাদসংস্থা মুম্বই | লেখক: স্নিগ্ধা দে ১২ আগস্ট ২০২৫ ০৯ : ৩৫Snigdha Dey
টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?
ওটিটিতে 'সাইয়ারা'
বর্তমানে সিনেমাহলে গিয়ে সিনেমা দেখার অভ্যাস এবং ইচ্ছে দুই-ই হারিয়েছেন দর্শক। কবে ওটিটিতে আসবে পছন্দের ছবিটি সেই অপেক্ষায় দিন গোনেন অনেকেই। তবে এই হিসেবটা 'সাইয়ারা'র ক্ষেত্রে তেমনভাবে মেলেনি। পর্দায় 'কৃষ কাপুর' ও 'বাণী বত্রা'কে দেখতে ভিড় জমিয়েছিলেন দর্শক। মোহিত সুরির পরিচালনায় 'সাইয়ারা' ছবিতে অহন ও অনিতের রসায়ন দেখে চোখ ফেরাতে পারেননি দর্শক। এবার এই জুটিকে খুব তাড়াতাড়ি ওটিটির পর্দায় পেতে চলেছেন দর্শক। মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, ১২ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে এই ছবিটি। এদিকে, বক্স অফিসে প্রায় ৫০০ কোটির ব্যবসা করে ফেলেছে 'সাইয়ারা'। ছবির সাফল্য যেমন দর্শকের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে, ঠিক তেমনভাবেই অহন ও অনিতের প্রেমের গুঞ্জনেও দারুণ কৌতূহল জেগেছে অনুরাগীদের মনে। পাপারাজ্জিদের দেখে লাজুক হাসি যতই হাসুক, নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে 'স্পিকটি নট' দুই তারকা।
দাপট শুরু 'ওয়ার ২'-এর

১৪ আগস্ট মুক্তি পেতে চলেছে মেগা বাজেট ছবি 'ওয়ার ২'। হৃতিক রোশন ও জুনিয়র এনটিআর'র মতো দুই সুপারস্টারের যুগলবন্দি এই ছবিতে দেখার অপেক্ষায় রয়েছেন দর্শক। একইসঙ্গে রয়েছে ছবিতে কিয়ারা আডবানির মারকাটারি লুক। ১৪ আগস্ট ছবি মুক্তি তবে তার আগেই শুরু হয়ে গিয়েছে এই মেগা বাজেট ছবির অগ্রিম টিকিট বুকিং। ইতিমধ্যেই ১.২৬ লক্ষ অগ্রিম টিকিট বিক্রি হয়েছে। এবং ৮.৫০ কোটি টাকা ইতিমধ্যেই বক্স অফিসে উঠে এসেছে এই ছবির। শুধু তাই নয় যশরাজ ফিল্মসের ব্যানারে অয়ন মুখোপাধ্যায় পরিচালিত এই ছবির নতুন প্রোমো। যা ফের নতুন করে নেটপাড়ায় তোলপাড় শুরু করেছে।ইতিমধ্যেই দেশের মোট হিন্দি ভাষায় এই ছবি ৫০০০টি সিনেমাহলে শো পেয়েছে। বক্স অফিসে এই ছবি বিপুল সাফল্য পাবে বলেই আশা রাখছেন বিশেষজ্ঞরা। যদিও হিন্দি ছাড়াও তামিল, তেলুগু ও মালয়লম ভাষায় মুক্তি পাবে এই ছবি।কাজেই বলা যায় সবমিলিয়ে এই ছবি নিয়ে দর্শকমহলে এক আলাদা প্রত্যাশা রয়েছে।
আরও পড়ুন: নারীর সম্মান রক্ষায় হাতে অস্ত্র তুলে নিল 'ভবানী'! ইংরেজ শাসকের বিরুদ্ধে কি লড়তে পারবে সে?
সমকামী নন ওরি?
সমাজমাধ্যমে পরিচিত মুখ ওরি। বলি তারকাদের সঙ্গে তাঁর বন্ধুত্ব ও পরিচিতি চোখে পড়ার মতো। সম্প্রতি, তিনি ফের চর্চায়। আসলে, ওরি এই পোস্টে প্রথমবারের মতো তার ব্যক্তিগত জীবন ধরা যৌন জীবন নিয়ে মুখ খুলেছেন। তিনি লেখেন যে, এবার তিনি একজন স্ত্রী এবং সন্তান চান। ওরির এই পোস্ট দেখে অনেক তারকাই মন্তব্য করেছেন। ওরি তাঁর জন্মদিন উপলক্ষ্যে একটি ভিডিয়ো পোস্ট করেন। সেখানে তাঁকে বসে থাকতে দেখা যায়। ব্যাকগ্রাউন্ডে ‘কুছ কুছ হোতা হ্যায়’ গানটি বাজতে থাকে। ওরি ওই ভিডিও ক্লিপটির উপর লেখেন, ‘সকলকে অনেক ধন্যবাদ। সমকামী হওয়া খুব মজার ছিল কিন্তু এখন আমার বয়স ৩০ বছর এবং স্ত্রী এবং সন্তানকে নিয়ে সংসার করার সময় এসেছে।’ ওই ভিডিয়োটির ক্যাপশনে ওরি লেখেন, 'আমাকে একটা সম্বন্ধ পাঠাও।' ব্যাস! এখান থেকেই শুরু জল্পনা। তবে কি এতদিন সমকামী হওয়ার 'নাটক' করতেন ওরি? প্রশ্ন নেটিজেনদের।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি