শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | ১১ আগস্ট ২০২৫ ১৯ : ১৪Snigdha Dey
এক নারী হাতে তরবারি। ঘোষণা হওয়ার পর থেকেই জোর চর্চা চলছে শুভ্রজিৎ মিত্রের 'দেবী চৌধুরাণী'র। ছবিতে নামভূমিকায় শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এবং 'ভবানী পাঠক'-এর চরিত্রে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে।
শ্রাবন্তী-প্রসেনজিৎ ছাড়াও এই সিনেমার রয়েছেন বিবৃতি চট্টোপাধ্যায়, দর্শনা বণিক, সব্যসাচী চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী, অ্যালেক্স ও’নিল। উত্তর কলকাতা থেকে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়, বীরভূম, ঝাড়খণ্ড, বিহারের নানা জায়গায় ঘুরে ছবির শুটিং করেছেন শুভ্রজিৎ মিত্র।
আগামী ১৩ আগস্ট এই ছবি নিয়ে এক বড়সড় ঘোষণা আসছে চলেছে। তারই ইঙ্গিত মিলল সমাজমাধ্যমে। এদিন 'দেবী চৌধুরাণী'র মোশন পোস্টার ভাগ করে নিয়েছেন প্রযোজনা সংস্থা ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ওই পোস্টারে দেখা যাচ্ছে, ত্রিশুল, তরবারির মতো একাধিক রক্তমাখা অস্ত্র পড়ে রয়েছে। চারিদিকে জ্বলছে আগুন। রণক্ষেত্রে যে বীরের জয় হয়েছে তা যেন স্পষ্ট এই মোশন পোস্টারে।
এটি সমাজমাধ্যমে ভাগ করে লেখা হয়েছে, 'সন্নাসীদের আশীর্বাদে শুরু হয়েছিল এক বীর দেবীর গল্প। যাঁর সাহস আর তেজের সাক্ষী আছে গোটা ইতিহাস। আবারও ফিরছে দেবী চৌধুরাণী। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এই বিখ্যাত উপন্যাসের উপর ভিত্তি করে তৈরি এক নতুন আখ্যান। ১৩ আগস্ট বিদ্রোহের ডাক ফিরছে। কারণ আসছে 'দেবী চৌধুরাণী'র টিজার।'
আরও পড়ুন: বড়পর্দায় জুটিতে 'সূর্য-জ্যাস'! রাণা সরকারের হাত ধরে কবে আসছে দিব্যজ্যোতি-অঙ্কিতার নতুন ছবি?
অর্থাৎ স্বাধীনতা দিবসের ঠিক দু'দিন আগে ১৩ আগস্ট মুক্তি পাচ্ছে এই ছবির টিজার। যা দেখার জন্য রীতিমতো অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শক।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৮তম জন্মদিনে শুরু হয় এই ছবির প্রচারের কাজ। তিনি ‘দেবী চৌধুরানী’ উপন্যাসের স্রষ্টা৷ তাঁর নৈহাটির কাঁঠালপাড়ায় জন্মভিটেতে হাজির হয়েছিলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে শ্রাবন্তী চট্টোপাধ্যায়৷ সাহিত্য সম্রাটের বাড়ি থেকেই তাঁদের ছবি 'দেবী চৌধুরানী'র প্রচার শুরু করেছিলেন তাঁরা৷ এদিন তাঁরা সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আবক্ষ মূর্তিতে মাল্যদান করেছিলেন৷
প্রসঙ্গত,শুভ্রজিৎ মিত্রের আসন্ন ছবি ‘দেবী চৌধুরানী’তে নামভূমিকায় শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তাঁর কণ্ঠে গান গেয়েছেন ইমন চক্রবর্তী। কিছুদিন আগে গায়িকা এবং নায়িকার সঙ্গে একটি ছবি পোস্ট করে পরিচালক লেখেন, ‘হাসি রাশি রাশি’।
ছবিতে যাঁরা রয়েছেন, তাঁদের মধ্যে দু’জনের ঝুলিতে ইতিমধ্যেই এসেছে জাতীয় পুরস্কার ২০১৬ সালে ‘প্রাক্তন’ ছবিতে তুমি যাকে ভালবাসো গেয়ে এই সম্মান পান ইমন। অন্য দিকে ২০২১ সালে ‘অভিযাত্রিক’ তৈরি করে এই পুরস্কার জিতে নেন শুভ্রজিৎ। দেবী চৌধুরানীর হাত ধরে তবে কি এবার শ্রাবন্তীর পালা? আজকাল ডট ইন-কে শুভ্রজিৎ বলেছিলেন, “শ্রাবন্তী জাতীয় পুরস্কার পেলে আমার থেকে বেশি খুশি কেউ হবে না। ও এই ছবিতে যা অভিনয় করেছে, তা পুরস্কার পাওয়ার যোগ্য।”
শিশুশিল্পী হিসাবে ‘মায়ার বাঁধন’ ছবি দিয়ে কেরিয়ার শুরু করেন শ্রাবন্তী। ২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘চ্যাম্পিয়ন’-এ জিতের নায়িকার ভূমিকায় নজর কাড়েন। তারপর আর পিছনে ফিরে তাকাননি। বক্স অফিসে একের পর এক হিট দিয়ে প্রথম সারির নায়িকাদের তালিকায় শামিল করেন নিজের নাম। বাণিজ্যিকের পাশাপাশি বিষয়ভিত্তিক ছবিতেও নিজের অভিনয় দক্ষতার স্বাক্ষর রেখেছেন নায়িকা। কিন্তু ‘দেবী চৌধুরানী’তে তিনি যা করেছেন, দর্শক আগে তা চাক্ষুষ করেনি বলেই মনে করেন শুভ্রজিৎ। তাঁর কথায়, “শ্রাবন্তী কতটা ভাল অভিনয় করে, তা এতদিনে আমরা সকলেই দেখেছি। সব ধরনের ছবিতেই ও খুব সাবলীল। কিন্তু দেবী চৌধুরানীর জন্য ও নিজেকে পুরোপুরি ভেঙে আবার তৈরি করেছে।”
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি