বৃহস্পতিবার ২৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

ICC MENS WORLD CUP

England-Afghanisthan

খেলা | বিশ্বকাপে সবচেয়ে বড় অঘটন, বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে চমকে দিল আফগানিস্তান

SC | ১৫ অক্টোবর ২০২৩ ০৮ : ১০
আজকাল ওয়েবডেস্ক: বিশ্বকাপে প্রথম অঘটন। গতবারের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে দিল আফগানিস্তান। রবিবাসরীয় রাতে দিল্লিতে পুরোপুরি একপেশে ম্যাচ। কিন্তু টেবিলের তলানিতে থাকা, প্রথম দুটো ম্যাচ হারা আফগানদের বিরুদ্ধে যে ইংল্যান্ড হারবে সেটা কেউ কল্পনাও করতে পারেনি। প্রথমে ব্যাট করে ৪৯.৫ ওভারে ২৮৪ রানে অলআউট হয়ে যায় আফগানিস্তান। জবাবে ৪০.৩ ওভারে ২১৫ রানে শেষ ইংল্যান্ডের ইনিংস। ৬৯ রানে হার জস বাটলারদের। এবারের সম্ভাব্য চ্যাম্পিয়নদের মধ্যে ধরা হয়েছিল ইংল্যান্ডকে। কিন্তু প্রথম তিন ম্যাচের মধ্যে দুটোতেই হার। নিউজিল্যান্ডের পর এবার আফগানিস্তান। মাঝে শুধু বাংলাদেশের বিরুদ্ধে জেতে বিশ্বচ্যাম্পিয়নরা। 
টসে জিতে আফগানিস্তানকে ব্যাট করতে পাঠান বাটলার। শুরুটা দারুণ করে আফগানরা। প্রথম উইকেটে ১১৪ রান যোগ করেন রহমানুল্লাহ গুরবাজ এবং ইব্রাহিম জাদরান।
দারুণ খেলেন আফগানিস্তানের উইকেটকিপার ব্যাটার। ৫৭ বলে ৮০ রান করেন গুরবাজ। ইনিংসে ছিল ৪টি ছয়, ৮টি চার। ২৮ রান করেন আরেক ওপেনার। মিডল অর্ডার ব্যর্থ। ইকরাম আলিখিল ৬৬ বলে ৫৮ রান করেন। তাঁর ব্যাটিংয়ে ভর করে তিনশোর কাছাকাছি পৌঁছয় আফগানরা। শেষদিকে গুরুত্বপূর্ণ রান যোগ করেন রশিদ খান (২৩) এবং মুজিব উর রহমান (২৮)। ৩ উইকেট নেন আদিল রশিদ। জবাবে ব্যাট করতে নেমে ধরাশায়ী ইংল্যান্ডের ব্যাটিং। ৪০.৩ ওভারে ২১৫ রানে অলআউট হয়ে যায় থ্রি লায়ন্সরা। পুরো ব্যাটিং ফ্লপ। একমাত্র হ্যারি ব্রুক ছাড়া কেউ রান পায়নি। ৬১ বলে ৬৬ রান করেন ব্রুক। ইনিংসে ছিল ১টি ছয়, ৭টি চার। দ্বিতীয় সর্বোচ্চ রান ডেভিড মালানের (৩২)। জনি বেয়ারস্টো (২), জো রুট (১১), জস বাটলার (৯), লিয়াম লিভিংস্টোন (১০), স্যাম কারন (১০) ডাহা ফ্লপ। জঘন্য পারফরম্যান্স। আফগানিদের স্পিনের কাছে আত্মসমর্পণ ইংল্যান্ডের। তিনটে করে উইকেট নেন রশিদ এবং মুজিব। জোড়া উইকেট নেন মহম্মদ নবি। মোট ৮ উইকেট ভাগ করে নেয় স্পিনাররা। 

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া