মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
স্নিগ্ধা দে | ১১ আগস্ট ২০২৫ ১৯ : ০৭Snigdha Dey
ন'বছর পর মুক্তি পেতে চলেছে 'ধূমকেতু'। এই ছবির হাত ধরে আরও একবার দর্শক পর্দায় দেখবেন দেব-শুভশ্রীর জুটিকে। এই ছবি মুক্তি যেন মনের কোণে জমে থাকা অনেকদিনের না বলা কথাদের আশকারা পাওয়া। আগামী ১৪ আগস্ট মুক্তি পেতে চলেছে এই ছবি। রবিবার সন্ধ্যায় শহরের পাঁচতারা রেস্তোরাঁয় হয়ে গেল প্রযোজক রাণা সরকারের সংস্থা ডিসিএম-এর ১৫ বছর পূর্তির উদযাপন।
এই উদযাপনের সাক্ষী ছিলেন বহু টলি তারকা। এদিন আনন্দ-উৎসবের মাঝে এক নতুন জুটিকে আবিষ্কার করে ফেললেন রাণা সরকার। তাঁদের ছবিও সমাজমাধ্যমে ভাগ করে নিলেন। এই জুটি কিন্তু নেহাত আনকোরা নন। তাঁদের দর্শক নিজ নিজ ক্ষেত্রে দেখেছেন টেলিভিশনের পর্দায়। দারুণ জনপ্রিয়তাও অর্জন করেছেন তাঁরা। কথা হচ্ছে দিব্যজ্যোতি দত্ত ও অঙ্কিতা মল্লিককে নিয়ে।
আরও পড়ুন: প্রথমবার জুটিতে ঋদ্ধি-অঙ্গনা, সম্পর্কের টানাপোড়েনের জটিল সমীকরণ কীভাবে মেলাবেন দু'জনে?
ওই পার্টি থেকে সমাজমাধ্যমে তাঁদের দু'জনের ছবি ভাগ করে রাণা সরকার লেখেন, 'ফিউচার হোপ'। অর্থাৎ 'ভবিষ্যতের আশা'। এই ছবি আর সঙ্গে ক্যাপশন নজর এড়ায়নি নেটিজেনদের। এর থেকেই দুয়ে দুয়ে চার করে ফেলেছেন তাঁরা। তবে কি এবার পর্দায় জুটি বাঁধছেন দিব্যজ্যোতি ও অঙ্কিতা? এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে দুই তারকার অনুরাগীদের মনে। যদিও সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় 'লহ গৌরাঙ্গ' ছবিতে 'গৌর'-এর ভূমিকায় অভিনয় করেছেন দিব্যজ্যোতি। কিন্তু অঙ্কিতার এখনও পর্যন্ত বড়পর্দায় অভিষেক হয়নি। তিনি ছোটপর্দার 'জগদ্ধাত্রী' হিসেবেই পরিচিত।
এবার কি দিব্যজ্যোতির সঙ্গে জুটিতে দেখা যাবে অঙ্কিতাকে? আসছে রাণা সরকারের আরও এক নতুন ছবি? জানতে আজকাল ডট ইন যোগাযোগ করেছিল দিব্যজ্যোতি দত্তর সঙ্গে। তাঁর কথায়, "রবিবার অনুষ্ঠানে অনেকেই পরিচিত ছিলেন। তার মধ্যে অঙ্কিতাও অন্যতম। আমরা একে অপরের ধারাবাহিক নিয়ে আলোচনা করছিলাম। 'অনুরাগের ছোঁয়া' এত বছর ধরে স্লট লিড করছে সেই নিয়ে ও কথা বলছিল। কী করে এত তাড়াতাড়ি ওজন ঝরিয়ে ফেলেছি, জানতে চাইছিল। আমিও ওর ধারাবাহিকে ডবল রোল নিয়ে কথা বলছিলাম। এর ফাঁকেই রাণাদা এসে বলেন আমাদের ছবি তুলবেন। কিন্তু সেই ছবি সমাজমাধ্যমে এমন ক্যাপশন দিয়ে যাবে, আগে জানতাম না।"
তবে কি তৈরি হচ্ছে নতুন জুটি? দিব্যজ্যোতির কথায়, "এখনও পর্যন্ত এই বিষয়ে আমি কিছু জানি না।" এমনকি এই কথা এড়িয়ে গিয়েছেন অঙ্কিতাও। কিন্তু নায়ক-নায়িকা যতই মুখে কুলুপ এঁটে থাকুন না কেন, টলিপাড়ায় ইতিমধ্যেই ছড়িয়েছে তাঁদের আগামী কাজের কথা। কিন্তু কবে নতুন রূপে ধরা দেবেন পর্দার 'সূর্য' ও 'জগদ্ধাত্রী' তার উত্তর এখনও ধোঁয়াশায়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি