মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | অহন-অনিত নন, 'সাইয়ারা'র মতো বাইক-রোম্যান্স প্রথম করেছিলেন এই জুটি! চেনেন তাঁদের?

Reporter: সংবাদসংস্থা মুম্বই | লেখক: স্নিগ্ধা দে ১১ আগস্ট ২০২৫ ১৬ : ৫৯Snigdha Dey

২০১৫ সালে 'তেভার' ছবিতে জুটি বেঁধেছিলেন অর্জুন কাপুর ও সোনাক্ষী সিনহা। এই ছবির গল্প ছিল রোমান্টিক, অ্যাকশন-ড্রামা ভিত্তিক। এই ছবির একটি দৃশ্য এখন ভাইরাল সমাজমাধ্যমে। দেখা যাচ্ছে, বাইকে বসার সময় নিজের জামা দিয়ে সোনাক্ষীকে জড়িয়ে আরও কাছে টেনে নেন অর্জুন। তারপর আলতো করে সোনাক্ষীর হাত ধরে নিজের কোমরের কাছে রাখেন। সোনাক্ষীও অর্জুনকে জড়িয়ে ধরে বসেন। 

 


এই দৃশ্যটা এখন বড্ড চেনা দর্শকের। কেন? একটু ভাবলেই চোখের সামনে ভেসে উঠবে বহুল আলোচিত ছবি 'সাইয়ারা'র কথা। এই মিউজিক্যাল-রোমান্টিক ঘরানার ছবিতেও অহন পাণ্ডে ও অনিত পাড্ডাকে ঠিক এমনই এক দৃশ্যে দর্শক দেখেছেন। পর্দায় তাঁদের কেমিস্ট্রি দেখে চোখ ফেরানো দায় হয়েছে দর্শকের। আর অন্যান্য দৃশ্যের মতো এই দৃশ্যটিও ব্যপক সাড়া জাগিয়েছে দর্শক মহলে। 

 

 

তবে দশ বছর আগে অর্জুন-সোনাক্ষীর ছবি 'তেভার'-এর সঙ্গে মোটেই মিল নেই 'সাইয়ারা'র। এক্ষেত্রে দুটি ছবির এই দৃশ্যের সঙ্গে মিল থাকলেও বিষয়বস্তু একেবারেই আলাদা। তবুও নেটপাড়ায় যখন চর্চা শুরু হয়েছে, তখন এত সহজে কি আর থামে? তাই এই বাইক-রোম্যান্স ট্রেন্ড কে আগে শুরু করেছে তা নিয়ে চলছে জোর জল্পনা। 

 


মোহিত সুরির পরিচালনায় 'সাইয়ারা' ছবিতে অহন ও অনিতের রসায়ন দেখে চোখ ফেরাতে পারেননি দর্শক। তাই দর্শকের মনে মনে দু'জনকে নিয়ে অনেক প্রশ্ন উঁকি দিচ্ছে। সম্প্রতি নেটপাড়ায় গুঞ্জন ছড়িয়েছে যে ছবির মতোই নাকি বাস্তবেও প্রেম করছেন এই দুই তারকা। কিছুদিন আগেই তাঁদের একটি শপিং মলের বাইরে দেখা গিয়েছে। আর সেখানে পাপারাজ্জিদের মুখোমুখি হতেই নিজেদের আড়াল করতে শুরু করেন অহন-অনিত। সেখান থেকেই জল্পনার আগুন ঘি পড়ে। তবে এই মুহূর্তে দু'জনের সম্পর্ক নিয়ে মুখ খুলতে দেখা যায়নি তাঁদেরকে।

 

তবে সেই ভিডিওর একটি দৃশ্য নিয়েই আপাতত চর্চা তুমুল। দেখা যায়, অহন তাঁর অনস্ক্রিন নায়িকা অনীতের হাত ধরতে গেলে তিনি লজ্জায় হাত সরিয়ে নিয়ে সোজা অভিনেতার মায়ের সঙ্গে হাঁটা শুরু করেন। ক্যামেরাবন্দি সেই মুহূর্ত নজর এড়ায়নি। তারকাদের উপর এমনিই সবসময়ে নেটপাড়ার আতসকাচ থাকে। অতঃপর অহন-অনীতের এহেন 'লাজুক' সমীকরণ কিংবা 'প্রেম-প্রেম ভাব' নজর এড়ায়নি অনুরাগীদের। পাশাপাশি বলিপাড়ায় গুঞ্জন, 'সাইয়ারা' জুটি নাকি বর্তমানে একে-অপরকে চোখে হারাচ্ছেন।

 

আরও পড়ুন: বুড়ো বয়সে ভীমরতি! যুবতীর প্রেমে পাগল ৮০ বছরের বৃদ্ধ, কামের ফাঁদে পড়তেই কী কাণ্ড ঘটালেন?


তবে এই জল্পনার আগুনে ঘি পড়েছে আরও একবার। 'সাইয়ারা'র সাফল্যে মোহিত সুরি একটি পার্টির আয়োজন করেন। ছবির কলাকুশলী থেকে শুরু করে প্রচুর বলি তারকাদের সমাগম দেখা যায় ওই নৈশ পার্টিতে। সেখানে স্বাভাবিকভাবেই উপস্থিত ছিলেন অহন ও অনিত। দু'জনকে একসঙ্গে পার্টিতে ঢুকতে দেখে অবাক হন অনেকে। এদিকে, আবার গোটা পার্টিতে একে অপরের সঙ্গ ছাড়েননি। অন্যদের সঙ্গে কথা বলার সময়ও অনিতকেই নাকি খুঁজছিল অহনের দুটি চোখ। লাজুক হাসিতে তাঁরা নাকি বুঝিয়ে দিয়েছেন নিজেদের সম্পর্কের অবস্থানের কথা। 

 

এদিকে, বক্স অফিসে প্রায় ৫০০ কোটির ব্যবসা করে ফেলেছে 'সাইয়ারা'। ছবির সাফল্য যেমন দর্শকের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে, ঠিক তেমনভাবেই অহন ও অনিতের প্রেমের গুঞ্জনেও দারুণ কৌতূহল জেগেছে অনুরাগীদের মনে। পাপারাজ্জিদের দেখে লাজুক হাসি যতই হাসুক, নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে 'স্পিকটি নট' দুই তারকা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া