শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
কৃষানু মজুমদার | ১১ আগস্ট ২০২৫ ১৫ : ০১Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: ওভালে নৈশপ্রহরী হিসেবে নেমে ৬৬ রানের অমূল্য ইনিংস খেলেছিলেন আকাশদীপ। ব্যাটের পাশাপাশি বল হাতেও বঙ্গপেসার ভাল পারফরম্যান্স তুলে ধরেন। তিনটি ম্যাচে ১৩টি উইকেট তিনি নেন।
সিরিজ শেষের পরে স্বপ্ন ছুঁলেন আকাশদীপ। স্বপ্নের গাড়ির মালিক হন তিনি। ইনস্টাগ্রামে সেই ছবি শেয়ার করেন আকাশদীপ।
ইনস্টায় পোস্ট করা ছবিতে আকাশদীপ লেখেন, ''অবশেষে স্বপ্নপূরণ হল। চাবি হাতে পেলাম। যাঁরা আমার কাছের জন, তাঁদের সঙ্গেই।''
যে গাড়ির ছবি পোস্ট করেছেন আকাশদীপ, সেই গাড়িটি কালো রংয়ের 'টয়োটা ফরচুনার'। এর সেরা মডেলের দাম প্রায় ৬২ লক্ষ। পোস্ট ভাইরাল হতেই ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদব অভিনন্দন জানিয়ে লিখেছেন, ''বহুত বহুত বাধাই।''
আরও পড়ুন: বল হাতে আগুন জ্বালান, ডিএসপি সিরাজের মাসিক বেতন কত?
আকাশদীপ আবার বিতর্কিতও বটে। ওভালে বেন ডাকেটকে আউট করার পরে তাঁর কাঁধে হাত রেখেছিলেন। তা নিয়ে বিস্তর চর্চা শুরিু হয়েছিল।
ডাকেটের পিঠে আকাশদীপের হাত রাখা ভাল ভাবে নেননি প্রাক্তন অজি অধিনায়ক রিকি পন্টিং। তিনি বলেন, তাঁর সঙ্গে আকাশদীপ একই ধরনের আচরণ করলে, তিনি ভারতীয় বোলারের মুখে ঘুসি মেরে দিতেন।
অনেকেই বলেছেন, আউট হওয়ার পরে রাস্তা ছেড়ে দেওয়াই উচিত। আকাশদীপ কাজটা ঠিক করেনি। ব্যাট করার সময়েও ডাকেট ও আকাশদীপ একে অপরকে জড়িয়ে ধরেন। যা দেখার পরে ধারাভাষ্যকাররা পর্যন্ত বলেন, ওদের মধ্যে তো কোনও সমস্যা নেই বলেই মনে হচ্ছে। সেই অধ্যায় নিয়ে মুখ খোলেন আকাশদীপ। তিনি জানান, ডাকেট নাকি ব্যাট করার সময় তাঁকে বলেছিলেন তিনি তাঁকে আউট করতে পারবেন না। এটাই ছিল তাঁর প্রতিক্রিয়ার মূল কারণ। আকাশের কথায়, ''আমার ডাকেটের বিরুদ্ধে ভাল রেকর্ড আছে, কয়েকবার আউট করেছি। বাঁহাতি ব্যাটারদের বিরুদ্ধে আমি সবসময় আত্মবিশ্বাসী, সে-ও আলাদা কিছু নয়।' তিনি বলেন,'ওই দিন ও আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করছিল, অনেক অপ্রচলিত শট খেলছিল। তখনই ও বলল, আজ আমার দিন, তুমি আমাকে আউট করতে পারবে না। সত্যি বলতে, যখন কোনও ব্যাটার ক্রিজে নড়াচড়া করে এবং অপ্রচলিত শট খেলে, তখন লাইন-লেংথ ঠিক রাখা কঠিন হয়। ইংল্যান্ড দ্রুত রান তুলছিল, আমাদের উইকেট দরকার ছিল।''
ডাকেট সেদিন ৩৮ বলে ৪৩ রান করছিলেন। অবশেষে তাঁকে আউট করার পর আকাশ ডাকেটকে বলেন, ''ইউ মিস, আই হিট। সব সময় তুমি জিতবে না, এবার আমি জিতলাম। এটা আসলে ও যা বলছিল, তারই উত্তর ছিল, আর সবটাই ভাল এবং খেলোয়ারসুলভ মনোভাবের মধ্যেই হয়েছে।''
এহেন আকাশদীপ দেশে ফেরার পরে স্বপ্ন ছুঁয়ে দেখলেন। তাঁর ঘরে এল নতুন অতিথি।
আরও পড়ুন: আগামী আইপিএলে খেলবেন? সমর্থকের প্রশ্ন শুনেই বড় আপডেট দিলেন ধোনি
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি