মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

বিনোদন | পহলগাওঁয়ের ভয়াবহ জঙ্গি হামলার পরেও মুক্তি পাচ্ছে ‘আবির গুলাল’! তবে রয়েছে ভীষণ ভয়ানক এক শর্ত

Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ১১ আগস্ট ২০২৫ ১৪ : ৩১Rahul Majumder

পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান দীর্ঘ বিরতির পর ফিরছেন বলিউডে, নতুন ছবি ‘আবির গুলাল’-এর মাধ্যমে। বাণী কাপুরের বিপরীতে তাঁকে দেখা যাবে এই ছবিতে। পরিচালনার দায়িত্বে রয়েছেন আরতি বাগদী। ২০২৫ সালের ৯ মে মুক্তি পাওয়ার কথা থাকলেও, ছবির মুক্তির আগেই তা ঘিরে তৈরি হয়েছে চরম বিতর্ক। জম্মু-কাশ্মীরের পহলগাওঁয়ে  হওয়া ভয়াবহ জঙ্গি হামলার রেশ সরাসরি পড়েছিল এই ছবির মুক্তির উপর। সেই হামলায় প্রাণ হারিয়েছিলেন ২৭ জন নিরীহ মানুষ, আহত বহু। গোটা দেশ যেখানে শোকস্তব্ধ ও ক্ষুব্ধ, ঠিক তখনই একাংশ নেটিজেন প্রশ্ন তুলেছিলেন—এই অবস্থায় কি পাকিস্তানি অভিনেতার ছবি ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া উচিত? এই প্রশ্নের সঙ্গে অনেকেই যোগ করেছিলেন, “পাকিস্তান যখন সন্ত্রাসে লিপ্ত, তখন তাদের শিল্পীদের ভারতে অভিনয়ের মঞ্চ দেওয়াটাই ভুল।” তবে সব বাধা কাটিয়ে শেষমেশ মুক্তি পাচ্ছে এই ছবি। 

 

 

‘আবির গুলাল’-এর নির্মাতাদের তরফে জানানো হয়েছে, চলতি মাসেই মুক্তি পাবে এই ছবি। আৰু ভাল করে বললে, ২৯ আগস্ট। তবে দেশজুড়ে এই তারিখে ‘আবির গুলাল’ মুক্তি পেলেও ভারতে মুক্তি পাবে না এই ছবি। বলাই বাহুল্য, নির্মাতাদের এই সিদ্ধান্ত গ্রহণের নেপথ্যে রয়েছে  জম্মু-কাশ্মীরের পহলগাওঁয়ে  হওয়া ভয়াবহ জঙ্গি হামলার দৌলতে ভারত-পাকিস্তানের বর্তমানের কূটনৈতিক সম্পর্কের অবনমন।  

 

আরও পড়ুন: বিখ্যাত হলিউড রিমেক থেকে আচমকা কেন সরে দাঁড়ালেন দীপিকা? ৫০০০ স্ক্রিন জুড়ে শুরু হবে ‘ওয়ার’!

ফাওয়াদ খান শেষবার হিন্দি সিনেমায় দেখা গিয়েছিলেন করণ জোহরের এ দিল হ্যায় মুশকিল-এ, আর বাণী কাপুরের হাতে তখনও একাধিক ছবি। এবার এই দুই তারকা একই ফ্রেমে—যা একদিকে নস্টালজিয়া, অন্যদিকে নতুন কেমিস্ট্রির হাওয়া। প্রযোজনা সংস্থার তরফে  এখনও ছবির গল্প গোপন রেখেছে। তবে শোনা যাচ্ছে, এটি এক আবেগঘন প্রেমকাহিনি, যেখানে দেশ–বিদেশ মিলিয়ে শুটিং হয়েছে। বিশেষজ্ঞদের মতে, বাণীর ঝলমলে স্ক্রিন–প্রেজেন্স আর ফাওয়াদের ইন্টেন্স অভিনয়—দুই মিলে দর্শককে এক অন্য জগতে নিয়ে যাবে।

 

আরও পড়ুন: ভাইকে ‘ওষুধ খাইয়ে, পাগল বানিয়ে’ সত্যিই ঘরবন্ধ করে রাখতেন আমির? বিবৃতি দিয়ে বড় ঘোষণা খান পরিবারের

 

 

ফিল্ম ঘোষণা হতেই টুইটার, ইনস্টাগ্রাম ভরে গেছে ‘ফাওয়ানি’ হ্যাশট্যাগে। ফ্যানরা লিখছেন—“যাক, শেষমেশ অপেক্ষার অবসান!”, “বলিউড তার পুরনো ছন্দে ফিরছে”। অনেকে তো ফিল্মের মিউজিকের জন্যও বাজি ধরছেন—এটি নাকি হতে চলেছে বছর–সেরা অ্যালবাম।সব মিলিয়ে, বাণী কাপুর ও ফাওয়াদ খানের এই অনস্ক্রিন কামব্যাক যে বলিউডে ফের প্রেমের হাওয়া বইয়ে দেবে, তা নিয়ে সন্দেহ নেই।

 

এর আগে মহারাষ্ট্র নবনির্মাণ সেনার সিনেমা শাখার সভাপতি অমেয় খোপকর ঘোষণা করেছিলেন— “আমরা ‘আবির গুলাল’ মহারাষ্ট্রে মুক্তি পেতে দেব না। যারা পাকিস্তানি অভিনেতাদের নিয়ে কাজ করতে চায়, তাদের আমাদের মুখোমুখি হতে হবে।”  প্রসঙ্গত, এর আগে উরি হামলার পরও পাকিস্তানি শিল্পীদের উপর নিষেধাজ্ঞা জারি হয়েছিল। সেই আবহেই এবার আবার প্রশ্নের মুখে পড়েছেন ফাওয়াদ খান।

 

এই ছবিতে শুধুমাত্র ফাওয়াদ ও বাণীই নন, গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ঋদ্ধি ডোগরাকেও। তবে এখনও নেটপাড়ার একাংশের অনুমান—‘আবির গুলাল’-এর মুক্তি কোনওভাবেই সহজ হবে না।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া