মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | 'রাজ,শুভশ্রী ও রুক্মিণীর কাছে ক্ষমা চাইছি', 'ধূমকেতু' মুক্তির আগেই কেন এমন বললেন দেব?

Arpita Das | ১১ আগস্ট ২০২৫ ১৩ : ০৯Snigdha Dey

একদিকে 'ধূমকেতু'র অ্যাডভান্স বুকিং এবং দর্শকের উন্মাদনা নিয়ে মনে মনে দারুণ খুশি প্রযোজক এবং অভিনেতা দেব। তবে অন্যদিকে বিশেষ কিছু ঘটনায় খারাপ লাগা রয়েছে, যে কথা প্রথমবার প্রকাশ্যে আনলেন দেব। এমনকি এই অপ্রত্যাশিত ঘটনার জন্য ক্ষমা চাইলেন রাজ চক্রবর্তী শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং রুক্মিণী মৈত্রর কাছে। ট্রেলার লঞ্চ অনুষ্ঠানের পর যে এমন ঘটনা ঘটতে পারে তা আন্দাজ করতেই পারেননি দেব। তাই ছবির প্রযোজক হয়ে সকলের কাছে ক্ষমা চেয়ে নিলেন তিনি। পাশাপাশি রাজ এবং রুক্মিণীকে অসংখ্য ধন্যবাদ জানালেন দেব।

 

'ধূমকেতু'র সাফল্যে আসলে রাজ এবং রুক্মিণী এই দু'জন মানুষের অবদান অনেকটাই, এমনটাই মনে করেন এবং সর্বসমক্ষে এই কথা জানালেন দেব। ছবি মুক্তির পাঁচদিন আগে থেকেই শুরু হয়ে গিয়েছে টিকিটের অ্যাডভান্স বুকিং। এমনকি হাউসফুল হয়ে গিয়েছে একাধিক হলের একাধিক শো। 'ধূমকেতু' নিয়ে মানুষের উন্মাদনা ঠিক কোথায় পৌঁছেছে এটা আন্দাজ করাই যায়। 

'ধূমকেতু' মুক্তির আগেই বাংলা ছবির হল পাওয়া নিয়ে বড় সিদ্ধান্তে উপনীত হয়েছেন হল মালিকেরা। বাংলায় বাংলা ছবিকে গুরুত্ব দিতে হবে, ভাল বাংলা ছবি যেন হলে গিয়ে দর্শক দেখতে পান, অন্যান্য ভাষার ছবির জন্য যেন বাংলা ছবিকে এই বাংলায় পিছিয়ে না পড়তে হয় - মুখ্যমন্ত্রীর কাছে আবেদনের মাধ্যমে সেই চেষ্টাতেই সফল হতে চলেছে টলিউড। এই সিদ্ধান্তের পর যখন হলে মুক্তির আগেই 'ধূমকেতু'র শো হাউসফুল, এ যেন টলিউড ইন্ডাস্ট্রির জন্য আরও এক দারুণ খবর। 

 


তবে এই মন ভাল করা খবরের মধ্যেও সমাজমাধ্যমে রাজ চক্রবর্তী এবং রুক্মিণী মৈত্রকে ব্যক্তিগতভাবে যেভাবে আক্রমণ করা হচ্ছে তা নিয়ে একেবারেই খুশি নন বরং বিরক্ত দেব। দেব বলেন, "আমি নিজে ব্যক্তিগত আক্রমণে পাত্তা দিই না। তবে রাজ ও রুক্মিণীর সঙ্গে যেটা ক্রমাগত হয়ে চলেছে তা অত্যন্ত খারাপ লাগার। রুক্মিণী ধূমকেতুর গান নিয়ে রিল বানিয়েছে, এমনকি আজও যখন আমাদের দেখা হল ধূমকেতু নিয়ে কথা হয়েছে। রুক্মিণী এই ছবির সাফল্য নিয়ে প্রথম থেকে অনেকটাই উত্তেজিত। রাজ ও শুভশ্রীকে ঠিক এতটাই সাপোর্ট করছেন, নাহলে শুভশ্রী যেভাবে খুশি মনে করছেন তা সম্ভব হত না।"

 

আরও পড়ুন: মা হতে গিয়ে চরম সঙ্কটে পড়বে 'কথা'? দিশেহারা 'এভি'! কী হতে চলেছে ধারাবাহিকের আগামী পর্বে?


দেব আরও বলেন, "এই অপ্রত্যাশিত ঘটনার জন্য আমি রাজ-শুভশ্রী-রুক্মিণীর কাছে ক্ষমা চাইছি। কারণ আমি এই ছবির প্রযোজক। তাই এই ঘটনার দায়িত্ব আমার ওপরও বর্তায়। আমি বুঝতে পারি না সমাজমাধ্যমে অন্য একজনকে খারাপ কথা বলে মানুষ কী আনন্দ পান। কিছু ভিউজ এবং রিচের জন্য আমি না হয় নিজেকে এতটা নিচে নামালাম না। এইভাবে যদি আমরা ভাবতে পারি তাহলে হয়ত সমাজমাধ্যমে এই ব্যক্তিগত আক্রমণ বন্ধ হতে পারে। আমি এবং শুভশ্রী আমাদের পুরনো ঝগড়া-ঝামেলা,মান-অভিমান মিটিয়ে মঞ্চে এক হয়েছি। সেটা কিন্তু অভিনয় ছিল না, ছবির প্রচারের স্বার্থে আমরা পুরো কাজটা করেছি।"

 


তিনি আরও বলেন, "এক সময় আমাদের মধ্যে যা ছিল, শুভশ্রী একসময় নিয়ে যা বলেছিল, সবকিছু ভুলে, এই ছবির জন্য আমরা এক হয়েছি। কারণ আমরা প্রত্যেকেই চাই এত বছর পর মুক্তি পাওয়া এই ছবি যেন সফল হয়। এই সাফল্যের পিছনে রাজ এবং রুক্মিণীর অনেক অবদান আছে। রাজের সঙ্গে আমার সরাসরি দেখা হয়নি তবে আমি জানি এই ছবির সাফল্য কামনা করে রাজও। তাই এই ধরণের মন্তব্য বন্ধ করে মানুষ হলে গিয়ে ছবি দেখুক এটাই চাই।"


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া