মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: রাহুল মজুমদার ১০ আগস্ট ২০২৫ ১৯ : ৩৯Rahul Majumder
রবিবার ১০ আগস্ট জনপ্রিয় গায়ক-অভিনেতা শিলাজিতের স্ত্রী ইলিনা মজুমদারের জন্মদিন। তাঁদের দাম্পত্যে, বন্ধুত্বের বয়স পেরিয়ে গিয়েছে ৪০ বছরের চৌকাঠ। এদিন স্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে ছোট্ট একটি আদুরে পোস্ট করেছেন শিল্পী। সেই লেখায় ‘ঝিন্টি তুই বাড়ি যা’ কিংবা ‘ডাণ্ডা টুডুং টুডুং’-এর সুর নেই, আছে স্রেফ মনকেমনের।
ফেসবুকে স্ত্রীয়ের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন শিলাজিৎ। সেখানে মোটেও তাঁরা হাসিহাসি মুখ করে পরস্পরের পাশে বসে নেই। ছবিতে দেখা যাচ্ছে একটি গাড়ির সিটের দু'দিকে পরম নিশ্চিন্তে ঘুমোচ্ছেন তাঁরা। ইলিনা যতটা পরিপাটি, শিলাজিৎ সেই তুলনায় ঈষৎ অগোছালো। জানালার বাইরে তখন পর্যন্ত বিকেলের রোদ। এই ছবির সঙ্গে শিলাজিৎ লিখলেন,
“এই দিন টা স্পেশাল।
ছবি টা অদ্ভুত।
দাস্তা নিয়া কখন এক ফাঁকে তুলেছে।
প্রায় চল্লিশ বছর হয়ে গেলো আমাদের আলাপের।কোনদিন ই কেউ কাউকে শুভ জন্মদিন বলিনি।
আজকেও বলছি না।কোনোদিন কোনো উপহার দিয়েছি বলেও মনে করতে পারছি না।আমি তো দিই নি।
আমরা একে অপরকে একটাই উপহার দিতে পেরেছি তার নাম ধী মজুমদার।
সবাই কে সব সময় জাগ্রত থাকতেই হবে এরকম তো কোনো কথা ছিল না।”
(পোস্টের বানান অপরিবর্তিত রাখা হয়েছে)

ইলিনার সঙ্গে দাম্পত্য নিয়ে শিলাজিতের কথায়, “আমরা মোটেও সুখী দম্পতি নই। দু’মিনিট মুখোমুখি বসলেই ঝগড়া। তবু এ ভাবেই ৪০ বছর আমরা একসঙ্গে।”
এক সাক্ষাৎকারে তাঁর স্ত্রী সম্পর্কে শিলাজিৎ আরও বলেছেন, “আজও পরস্পরের বন্ধু হয়েই আছি। বয়সকালে ও-ও তো কম সুন্দরী ছিল না। প্রচুর পুরুষ অনুরাগী ওর-ও ছিল। আমি সে সব নিয়ে কিচ্ছু মনে করিনি। নারী-পুরুষ সুন্দর হলে বিপরীতে থাকা মানুষটি তো আকৃষ্ট হবেই। এত বছর পরে আমার বৌয়ের জন্মদিনে কেন জানি না মনে হল, কিছু বলব না! অন্তত কিচ্ছু?”
অগত্যা...।

শিলাজিৎ ও ইলিনার আলাপ প্রায় চল্লিশ বছর আগে, যখন তাঁরা দু’জনেই ছিলেন জীবনের শুরুর পথে। সময়ের সঙ্গে সম্পর্কের রূপ বদলেছে—মধুরতা ও তিক্ততার মিশেলে গড়ে উঠেছে এক অদ্ভুত বন্ধন, যা ভেঙে যায়নি কখনও।
দাম্পত্য জীবনের উত্থান-পতন, ঝগড়া-বিবাদ, হাসি-কান্না—সব পেরিয়ে তাঁরা আজও একসঙ্গে। জন্মদিনে ‘আই লাভ ইউ’ বা দামী উপহারের বদলে, এই সহজ-সরল স্বীকারোক্তিই যেন প্রমাণ করে, চার দশকের সম্পর্কের আসল শক্তি আসলে সঙ্গ, বোঝাপড়া আর নিঃশব্দ ভালবাসা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি