মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Bollywood actress Divya Dutta opens up about her friendship with famous singer Sonu Nigam

বিনোদন | সোনু নিগমের সাজঘরে ঢুকে বাধ্য হয়েই কী করতেন দিব্যা দত্ত? প্রথমবার সামনে এল জনপ্রিয় গায়কের অন্য রূপ!

Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ১০ আগস্ট ২০২৫ ১৮ : ৪৫Rahul Majumder

বিনোদন জগতে সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই নানা প্রশ্ন ঘুরপাক খায়—সেলেব্রিটিদের বন্ধুত্ব কি সত্যিই আন্তরিক? না কি সবটাই নিছক প্রচারের খাতিরে সাজানো নাটক? সঙ্গীতজগত থেকে শুরু করে হলিউড, বলিউড—সবখানেই এমন উদাহরণ পাওয়া যায়, যেখানে প্রচারের স্বার্থে সম্পর্কের প্রদর্শন দেখা গেছে। তবে সেই চকচকে দুনিয়াতেও কিছু সম্পর্ক রয়েছে, যা বছরের পর বছর একইরকম গভীর থেকে গিয়েছে। তেমনই এক উদাহরণ অভিনেত্রী দিব্যা দত্ত ও কিংবদন্তি সঙ্গীতশিল্পী সোনু নিগমের বন্ধুত্ব।

 

গত ৩০ জুলাই সোনু নিগমের জন্মদিনে ইনস্টাগ্রামে একটি বিশেষ ভিডিও শেয়ার করেন দিব্যা দত্ত। ভিডিওটিতে ছিল তাঁদের একসঙ্গে তোলা বিভিন্ন বছরের ছবি। ক্যাপশনে দিব্যা লিখেছেন, তাঁদের সম্পর্ক “সময়ের পরীক্ষায় উত্তীর্ণ” হয়েছে। তিনি জানান, জীবনের নানা আবেগঘন মুহূর্তে সোনুর উষ্ণ উপস্থিতি তাঁকে সাহস জুগিয়েছে, এবং সোনুই তাঁর “কনস্ট্যান্ট”—অর্থাৎ জীবনের নির্ভরযোগ্য সঙ্গী।

 

কেমন ছিল তাঁদের এই বন্ধুত্বের শুরুর গল্প? সম্প্রতি দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এ প্রসঙ্গে দিব্যা দত্ত স্মৃতিচারণা করে বলেন, “আমি সোনুর  সঙ্গেই কাজ শুরু করেছিলাম। মনে আছে, কতবার শো-এ সোনুর মেকআপ রুমে হঠাৎ ঢুকে পড়তাম আচমকা। ঢুকে দেখতাম, সাজঘরে ও একমনে রূপটান দিচ্ছে।  বলতাম—‘তুমি তোমার কাজ চালিয়ে যাও, আমি এখানে বসে কাঁদব।’ আর সোনু বলত, ‘ঠিক আছে, বসো আর কাঁদো...' ওই যে নির্ভরযোগ্যতা তৈরি হল... এমন মুহূর্ত কেউ ভোলে না।”

 

শুধু ব্যক্তিগত সমর্থনই নয়, পেশাগত ক্ষেত্রেও সোনুর অবদান উল্লেখযোগ্য। দিব্যা জানান, “আজ আমি মঞ্চে কথা বলতে ভালবাসি, কিন্তু একসময় খুব ভয় পেতাম। সোনুই আমাকে শেখায় কীভাবে দর্শকদের সঙ্গে কথা বলতে হয়।”


দিব্যা মনে করেন, “জীবনে আসলে সবটাই বন্ধুরা। বিশেষ করে যখন এমন এক পেশায় কাজ করছ, যেখানে পরিবারের থেকে অনেকদিন দূরে থাকতে হয়। বন্ধুরাই তোমাকে বাস্তবের মাটিতে রাখে, মজা করে, তোমার ভুল ধরিয়ে দেয়, আর তোমাকে মনে করিয়ে দেয় তুমি আসলে কে।”
তিনি আরও যোগ করেন, “ ইন্ডাস্ট্রির  এই ‘মেক-বিলিভ’ দুনিয়ায় সহজেই মানুষ ভেসে যেতে পারে। তখন বন্ধুরাই এসে বলে, ‘শোনো, তুমি এটাই। তাই চুপচাপ বসে পড়ো।’ এই বাস্তববোধটা খুব জরুরি।”

 

বলিউড ও পাঞ্জাবি ছবিতে সফল কেরিয়ারের পর সম্প্রতি দিব্যা দত্ত দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রিতেও পা রেখেছেন। দেব কাট্টা পরিচালিত রাজনৈতিক থ্রিলার সিরিজ মায়াসভা-তে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি, যা বর্তমানে স্ট্রিমিং প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে।

সেলেব্রিটিদের চকচকে মুখোশের আড়ালে যে গভীর ও সৎ বন্ধুত্বের গল্প লুকিয়ে থাকে, দিব্যা দত্ত ও সোনু নিগমের সম্পর্ক তারই এক উজ্জ্বল উদাহরণ।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া