মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: স্নিগ্ধা দে ১০ আগস্ট ২০২৫ ১৭ : ৫২Snigdha Dey
মহালয়া মানেই দুর্গাপুজোর আগমনীর সুর বেজে ওঠে। চলতি বছর ২১ সেপ্টেম্বর মহালয়া। মহালয়ার পুণ্যলগ্ন মানেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কন্ঠে মহিষাসুরমর্দিনীর অমৃত গাঁথা। তবে সময়ের সঙ্গে সঙ্গে বাঙালিদের কাছে বদলেছে মহালয়ার ছবি। এখন টেলিভিশনের পর্দায় দর্শক দেখেন মহিষাসুর বধ। বাংলা টেলিভিশনের মহালয়ার প্রতি বরাবরই আগ্রহ দেখা যায় দর্শকের। কোন অভিনেত্রীদের দূর্গার কোন রূপে দেখা যাবে তা নিয়ে কৌতূহল থাকে তুঙ্গে।
প্রতি বছর বিভিন্ন চ্যানেলে দেবী রূপে ধরা দেন দর্শকের পছন্দের নায়িকারা। সূত্রের খবর, এবার স্টার জলসার মহালয়ায় দেবী মহামায়া রূপে হাজির হবেন অভিনেত্রী কোয়েল মল্লিক। বেশ কিছু বছর ধরেই স্টার জলসার মহিষাসুরমর্দিনী অনুষ্ঠানে কোয়েলকেই দেবী দুর্গা হিসাবে দেখা যাচ্ছে। ২০১৭ সাল থেকে ক্রমাগত স্টার জলসায় 'দেবী দুর্গা' হিসাবে কোয়েলকেই দেখা যাচ্ছে। মাঝে শুধু ২০২১ সালে কালার্সের মহালয়ার অনুষ্ঠানে 'দুর্গা' হন কোয়েল।

ইতিমধ্যেই সামনে এসেছে সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় স্টার জলসার মহালয়ার প্রথম ঝলক। 'মাতৃরূপেণ সংস্থিতা' নামে আসছে এবারের মহালয়া। চলতি বছর দেবীর আগমন হবে গজে। অর্থাৎ হাতির পিঠে চেপে মর্ত্যে আসবেন উমা। সেই জন্য জলসার মহালয়ার প্রথম ঝলকে ফুটে উঠল শস্য-শ্যামলা প্রকৃতির মাঝে দেবীর আগমনের ছবি। এবারের মহালয়ায় 'মহাদেব' রূপে থাকছেন সকলের প্রিয় 'পরশুরাম' অর্থাৎ অভিনেতা ইন্দ্রজিৎ বসু।
কোয়েলের সঙ্গে দেবীর অন্যান্য রূপে ধরা দিতে চলেছেন স্টার জলসার আরও জনপ্রিয় নায়িকারা। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য 'সুধা' অর্থাৎ সোনামণি সাহা, 'ভবানী' অর্থাৎ রাজনন্দিনী পাল, 'কথা' অর্থাৎ সুস্মিতা দে, 'গীতা' অর্থাৎ হিয়া মুখোপাধ্যায় সহ আরও অনেকে। কিন্তু মহিষাসুর হবেন কে? এই নিয়ে নানা জল্পনা চললেও এবার উত্তর মিলল। স্টার জলসার পর্দায় এই চরিত্রে নজর কাড়বেন অভিনেতা ধ্রুবজ্যোতি সরকার। যদিও এর আগেও অনেকবার এই রূপে দর্শকের কাছে ধরা দিয়েছেন তিনি।
বরাবরই ইতিবাচক বা নেতিবাচক চরিত্রে দর্শকের মন কাড়েন ধ্রুব। তাঁকে শেষ দেখা গিয়েছিল 'রোশনাই' ধারাবাহিকে। এরপর আবারও একবার মহালয়ায় নতুন রূপে হাজির হবেন তিনি।
এই বছর দেবী দুর্গার আগমন গজে, যার ফলে বসুন্ধরা শস্য শ্যামলা হয় এবং গমন দোলায়, যা মহামারী বা মড়কের প্রতীক। যার অর্থ, দেবী আগমন শুভ হলেও, গমন অশুভ ইঙ্গিত। গত বছর অর্থাৎ ২০২৪ সালে দেবী দুর্গার আগমন হয় দোলায়, যার ফল মড়ক এবং গমন হয় ঘোটকে, যার ফল ছত্রভঙ্গ। শাস্ত্রে বলা আছে, কোনও বছর দেবীর আগমন ও গমন একই বাহনে হলে তা অত্যন্ত অশুভ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি