মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রাহুল মজুমদার | ১০ আগস্ট ২০২৫ ১৭ : ০৬Rahul Majumder
বহু প্রতীক্ষার পর সম্প্রতি মুক্তি পেয়েছে অনীক দত্ত পরিচালিত ছবি ‘যত কাণ্ড কলকাতাতেই’-এর প্রথম ঝলক। সেই টিজারে ধরা পড়েছে রহস্য, হেঁয়ালি, আর শিকড়ের সন্ধানে ছুটে চলা এক কাহিনির টানটান গল্পের ইঙ্গিত। পরিচালকের নিজস্ব ভাষায়— “এটা ফেলুদার প্রতি আমার শ্রদ্ধার্ঘ্য, কিন্তু আলাদা চরিত্রের মাধ্যমে।” ছবির কেন্দ্রে রয়েছে আবীর চট্টোপাধ্যায় অভিনীত ‘তোপসে’ চরিত্রটি। তবে এক্ষেত্রে তোপসে আর ফেলুদার সঙ্গী নন— এখন তিনি নিজেই একজন পূর্ণাঙ্গ গোয়েন্দা! ছবি প্রেমিক, গোয়েন্দা গল্প অনুরাগী এবং ফেলুদা ফ্যানদের মধ্যে টিজার মুক্তির পর থেকেই আলোচনার কেন্দ্রে রয়েছে 'যত কান্ড কলকাতাতেই'। ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২০২৫ সালের দুর্গাপুজোর মরশুমে। অন্তত এখনও পর্যন্ত সেরকমই ঠিক রয়েছে। কেন মুক্তির তারিখ ঘোষণার পরেও উঠছে প্রশ্ন?

আসলে, বর্তমানে বেশ অসুস্থ অনীক দত্ত। পড়ে গিয়ে কোমরে চোট পেয়েছেন। এবং তা বেশ গুরুতর। হাসপাতালে ভর্তিও হয়েছিলেন। সদ্য বাড়ি ফিরেছেন। তবে চিকিৎসকের নির্দেশে আগামী তিন সপ্তাহ সম্পূর্ণ বিশ্রাম নিতে হবে তাঁকে। এদিকে, শোনা গিয়েছে ‘যত কান্ড কলকাতাতেই’-এর ছবির সামান্য পোস্ট প্রোডাকশন সংক্রান্ত কিছু কাজ এখনও বাকি। সেসব শেষ করে দেখে পরিচালক যে ফাইনাল কল দেবেন, তারও উপায় আপাতত বন্ধ। এবং সেই জায়গা থেকেই উঠেছে প্রশ্ন ছবির মুক্তি নিয়ে। তাই এই প্রশ্নের উত্তর জানতে আজকাল ডট ইন-এর তরফে সরাসরি যোগাযোগ করা হয়েছিল ‘যত কান্ড কলকাতাতেই’ ছবির প্রযোজক তথা ফ্রেন্ডস কমিউনিকেশনের কর্ণধার ফিরদৌসুল হাসানের সঙ্গে।

বরাবরই স্বল্পবাক ফিরদৌসুল হাসান। এক্ষেত্রেও অন্যথা হল না। প্রশ্ন শুনে ছোট্ট করে বললেন, “দেখুন, ‘যত কান্ড কলকাতাতেই’ ছবির পোস্ট প্রোডাকশন কাজ প্রায় শেষ। তবে হ্যাঁ, ফাইনাল কল তো পরিচালকের-ই থাকে, এক্ষেত্রেও সেই নিয়ম বহাল থাকবে। অনীকদা নিজের কাজ নিয়ে কতটা প্যাশনেট, খুঁতখুঁতে আমরা জানি। তাই আজকাল এর মধ্যেই ওঁর কাছে আমি যাব। এই নিয়ে আলোচনা হবে। এবং অবশ্যই ছবির মুক্তির তারিখ নিয়েও। অনীকদার সঙ্গে আলোচনা করার পর একটা ম্যাচিওর্ড সিদ্ধান্তে আমরা আস্তে পারব বলেই বিশ্বাস। আপাতত এই ছবির মুক্তির তারিখ নিয়ে এখনই কোনও কাটাছেঁড়া করছি না। যা সিদ্ধান্ত হবে দু-একদিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে আমাদের সংস্থার তরফে জানিয়ে দেওয়া হবে। কিন্তু সবটাই হবে অনীকদার সঙ্গে আলোচনা করার পর।”
প্রসঙ্গত, ‘যত কাণ্ড কলকাতাতেই’-এর গল্প শুরু হয় বাংলাদেশের এক তরুণীকে ঘিরে, যে নিজের হারিয়ে যাওয়া পরিবারকে খুঁজতে কলকাতায় আসে। অথচ তার হাতে রয়েছে মাত্র একটি সূত্র— তাও তা একটি জটিল হেঁয়ালি। সেই হেঁয়ালির উত্তর খুঁজতে তার সঙ্গী হয় তোপসে। তদন্তে বেরিয়ে তারা পৌঁছয় কলকাতা থেকে দার্জিলিং, এমনকি কার্শিয়াং পর্যন্ত। পথে পথে বিষম বাধা আর পুরনো ইতিহাসের সঙ্গে মুখোমুখি হয় এই জুটি। সঙ্গে আরও জমাটি হতে থাকে রহস্য।
ছবির চরিত্রদের মধ্যে দেখা যাবে—
আবীর চট্টোপাধ্যায় (তোপসে)
নওশাবা আহমেদ (বাংলাদেশি তরুণী)
রোজা পারমিতা দে
ঋক চট্টোপাধ্যায়
অপরাজিতা ঘোষ,
দুলাল লাহিড়ী,
মিঠু চক্রবর্তী,
রজত গাঙ্গুলী সহ একাধিক অভিজ্ঞ ও প্রতিভাবান অভিনেতা-অভিনেত্রী। অনীক দত্ত জানিয়েছেন
‘যত কাণ্ড কলকাতাতেই’ ছবি নিয়ে পরিচালক বলেছিলেন — “আমি একজন ফেলুদা-ভক্ত। ফেলুদাকে নিয়ে ছবি করতে চেয়েছিলাম, কিন্তু নানা আইনি এবং কপিরাইট সংক্রান্ত কারণে সেটা সম্ভব হয়নি। এরপর ভাবি, এমন কিছু লিখি যার মধ্যে ফেলুদার আবহ আছে, কিন্তু নিজস্বতা বজায় রাখে। তোপসে চরিত্রটিকে নতুনভাবে চিন্তা করি।” তিনি আরও বলেন, “এই গল্পটি শুরু হয়েছিল ‘হেমেনবাবুর হেঁয়ালি’ নামে। পরে নাম বদলে হয় ‘যত কান্ড কলকাতাতেই’। এই গল্পে আছে শিকড় খোঁজার আবেগ, রহস্যের মোড়ক আর হেঁয়ালির রোমাঞ্চ।”
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি