মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | হেমা মালিনীকে জাপটে ধরার জন্য স্পটবয়দের ঘুষ দিয়েছিলেন ধর্মেন্দ্র! কী কাণ্ড ঘটিয়েছিলেন 'শোলে'র শুটিংয়ে?

সংবাদসংস্থা মুম্বই | ১০ আগস্ট ২০২৫ ১৫ : ৪৭Snigdha Dey

সালটা ১৯৭৩ থেকে ১৯৭৪। সেই সময় ধর্মেন্দ্র এবং হেমা মালিনীর প্রেমের গুঞ্জন নিয়ে তোলপাড় বলিউডে। ধর্মেন্দ্র তখন বিবাহিত। তার রয়েছে চার সন্তানও। কিন্তু তবুও 'ড্রিম গার্ল'-এর প্রেমে হাবুডুবু বলিউডের ধর্মেন্দ্র। 'শোলে' ছবিতে অভিনয় করার সময় নাকি আরও গাঢ় হয় তাঁদের প্রেম। সেই সময় হেমাকে জড়িয়ে ধরার জন্য প্রায় ২ হাজার টাকা খরচ করেছিলেন ধর্মেন্দ্র।‌

 

জানা যায়, একটি দৃশ্যে হেমাকে জড়িয়ে ধরার কথা ছিল অভিনেতার। সেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে বারবার প্রেমিকাকে জড়িয়ে ধরতে পারেন তিনি, সেই ব্যবস্থাই করেছিলেন। ধর্মেন্দ্র স্পটবয়দের প্রত্যেককে ২০টাকা দিয়েছিলেন, এবং বলেছিলেন যাতে বারবার এই শটটি কোনও না কোনওভাবে ভেস্তে দেওয়া হয়। যাতে বারবার রিটেকের প্রয়োজন পড়ে। আর এভাবেই প্রায় ২ হাজার টাকা তিনি ভালবাসার স্বার্থে ব্যায় করেছিলেন। 

বলিউডে আজও চর্চা চলে হেমা মালিনী ও ধর্মেন্দ্রর প্রেম নিয়ে। তাঁদের ভালবাসার পথে কিন্তু ছিল বহু বাঁধা। এক সময় হেমার অজান্তেই ঠিক হয় বিয়ের তারিখ। সাজানো হয় ছাদনাতলা। খবরটি পান ধর্মেন্দ্র। ব্যস, সঙ্গে সঙ্গে মুম্বই থেকে তিনিও আসেন চেন্নাই। বিয়ের দিনই সোজা পৌঁছে যান হেমার বাড়িতে। সোজা গিয়ে অভিনেত্রীর বাবাকে রাজি করান, একটিবার তাঁরা যেন হেমার সঙ্গে দেখা করতে দেন। এক দেখাতেই গল্পে টুইস্ট।

 

আরও পড়ুন: মুক্তির আগেই বিরাট বদল 'ওয়ার ২'-এ! সেন্সর বোর্ডের কাঁচি চলল কিয়ারার মোহময়ী 'বিকিনি' দৃশ্যে? 

 

সেই সময় বিনোদনমূলক ম্যাগাজিনে প্রকাশিত হয়েছিল, ঘরের ভিতর ঢুকে আলাদা করে হেমার সঙ্গে দেখা করেন ধর্মেন্দ্র। বন্ধ করে দেন দরজা। দরজার বাইরে থেকে ভেসে আসছিল হেমার কান্নার শব্দ। তারপ হঠাৎই ধর্মেন্দ্র বেরিয়ে যান। হেমা বেরিয়ে এসে ভাঙেন বিয়ে। এরপর ১৯৮০ সালে ধর্মেন্দ্রকে বিয়ে করেন হেমা। 

 

ধর্মেন্দ্রর প্রথম পক্ষের স্ত্রী এবং তাঁর সন্তানদের সঙ্গে যে হেমার সম্পর্ক মধুর নয় সেকথা সর্বজনবিদিত। সেইজন্যেই সানি ও ববি দেওলের পরিবারের কোনও অনুষ্ঠানে দেখা যায় না তাঁকে। এবং উল্টোটাও অর্থাৎ হেমার বাড়ির কোনও অনুষ্ঠানেও‌ হাজির হন না তাঁরা।

 

নিজের আত্মজীবনী 'হেমা মালিনী: বিয়ন্ড দ্য ড্রিম গার্ল '-এ এই প্রসঙ্গে মুখ খুলেছিলেন তিনি। লিখেছিলেন, " আমি কোনওদিন কাউকে বিরক্ত করতে চাইনি। ধরমজী আমার ও আমাদের দুই মেয়ের জন্য যা করেছেন তাতে আমি খুব খুশি। বাবা হিসাবেও নিজের কর্তব্য থেকে একদিনের জন্য বিচ্যুত হননি তিনি। তাছাড়া আমি নিজেও আত্মনির্ভরশীল নারী। আয় করার পাশাপাশি শিল্পের সঙ্গে নিজের জীবনকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রেখেছি। সবমিলিয়ে আমি খুশি। জীবনের প্রতি কোনও খেদ নেই।" 

 

এরপরেই সরাসরি ধর্মেন্দ্রর প্রথম পক্ষের স্ত্রী প্রকাশ কৌরের নাম তুলে হেমা বলেছেন, " যদিও আজ পর্যন্ত প্রকাশের সঙ্গে আমার কোনদিনও কথা হয়নি, তবু তাঁকে ভীষণ সম্মান করি আমি। ধরমজীর পরিবারকে ভীষণ শ্রদ্ধা করে আমার দুই মেয়ে। আমি জানি, আমার ব্যক্তিগত জীবন, সম্পর্ক নিয়ে বহু মানুষের আগ্রহ। কিন্তু সেসব তাদের না জানলেও চলবে। এটুকুই।" 

 

প্রসঙ্গত, ধর্মেন্দ্র ও প্রকাশ কৌরের চার সন্তান। সানি, ববি, বিজয়েতা এবং অজেয়তা। দ্বিতীয় পক্ষে, হেমার সঙ্গেও রয়েছে তাঁর দু'টি কন্যা- এষা ও অহনা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া