মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
স্নিগ্ধা দে | ১০ আগস্ট ২০২৫ ১৪ : ৪৫Snigdha Dey
দর্শকের মনোরঞ্জনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে বাংলা টেলিভিশন। একের পর ধারাবাহিকের নিত্য নতুন গল্প থেকে চোখ ফেরাতে পারেন না দর্শক মহল। তাই নতুন গল্প দেখার ইচ্ছাও প্রবল সিরিয়াল প্রেমীদের মধ্যে। দর্শকের চাহিদার কথা মাথায় রেখেই আসছে একের পর এক ধারাবাহিক। বাংলা টকিজের প্রযোজনায় আসছে আরও এক নতুন মেগা।
এই ধারাবাহিকের হাত ধরে খল নায়ক হতে চলেছেন নায়ক! অর্থাৎ জনপ্রিয় ধারাবাহিক 'গীতা এলএলবি'তে ধূসর চরিত্রে অভিনয় করেছিলেন রাহুল গঙ্গোপাধ্যায়। ওই মেগায় তাঁর চরিত্রের নাম ছিল 'সাত্বিক'। অনেকদিন ধরেই গল্পে দেখা যাচ্ছে না তাঁকে। এবার জানা গেল, নতুন চরিত্রে ফিরছেন অভিনেতা। আর পার্শ্ব চরিত্রে নয়, এবার নায়ক হয়ে পর্দায় ফিরছেন রাহুল।
কিন্তু রাহুলের নায়িকা কে হবেন? এই নিয়ে কয়েকদিন ধরেই টেলিপাড়ায় জল্পনা চলছিল। এবার এল খবর। আজকাল ডট ইন-ই প্রথম জানিয়েছিল যে, এই ধারাবাহিকে রাহুলের নায়িকার চরিত্রে দেখা যেতে পারে অভিনেত্রী সুদীপ্তা রায়কে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের প্রথম প্রোমো। এই মেগার নাম 'বৃন্দাবন বিলাসিনী'। ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তুলিকা বসু। গল্প অনুযায়ী শাক্ত ও বৈষ্ণব ভক্তির লড়াই হবে। মুণ্ডমালিনী দেবীর পূজারী গল্পের নায়কের মা। এই চরিত্রেই রয়েছেন তুলিকা বসু। অন্যদিকে, কৃষ্ণ ভক্তের রূপে দেখা যাবে সুদীপ্তাকে। কীভাবে ভক্তির মিশেলে সব দ্বন্দ্ব মিটে যাবে, সেই গল্পই ফুটে উঠবে এই ধারাবাহিকে।

বরাবরই ইতিবাচক এবং নেতিবাচক চরিত্রে দর্শকের মন জয় করতে দেখা গিয়েছে অভিনেত্রী তুলিকা বসুকে। এবারও এক অন্যরকম চরিত্রে নজর কাড়তে চলেছেন তিনি। নতুন চরিত্র নিয়ে আজকাল ডট ইন-কে অভিনেত্রী বলেন, "কোনও চরিত্রকে শুধুমাত্র ইতিবাচক বা নেতিবাচক এই ভঙ্গিতে দেখি না। তাই বলা যেতে পারে আমার এই চরিত্রটা অনেকটা ধূসর। এর অতীতের অনেকটা প্রভাব পড়ে বর্তমানের উপর। যার জেরে খানিকটা স্বৈরাচারী হয়ে গিয়েছে সে। দাপটের সঙ্গে সবটা নিজের করে নিতে চায়। তবে তার মূলে যে কী কারণ রয়েছে, সেটা জানতে হলে দর্শককে ধারাবাহিকটি দেখতেই হবে।"
আরও পড়ুন: মুক্তির আগেই বিরাট বদল 'ওয়ার ২'-এ! সেন্সর বোর্ডের কাঁচি চলল কিয়ারার মোহময়ী 'বিকিনি' দৃশ্যে?
তিনি আরও বলেন, "অনেকেই বাস্তবের সঙ্গে মিল খুঁজতে যান ধারাবাহিকের। এক্ষেত্রে বলব, অবশ্যই বাস্তবধর্মী গল্পের উপরেই তৈরি হয় মেগা। কিন্তু যে চরিত্রে আমাদের দেখা যায় পর্দায়, তা তো আসল নয়। আমরা অভিনয় করি। অনেকেই চরিত্রের সঙ্গে বাস্তবের মানুষটাকে গুলিয়ে ফেলেন। তাই নানারকম মন্তব্য করেন। একদিকে সেটাই কিন্তু আমাদের প্রাপ্তি। তাই এই ধারাবাহিকের চরিত্রটা নিয়েও খুব আশাবাদী।"
প্রসঙ্গত, নায়িকা সুদীপ্তাকে দর্শক শেষ দেখেছিলেন কালার্স বাংলার ধারাবাহিক 'ফেরারি মন' ধারাবাহিকে। যদিও মাত্র ১৫ বছর বয়সেই অভিনয় জগতে পথ চলা শুরু হয় তাঁর। এর আগে যদিও নাচের মঞ্চে পরিচিতি পেয়েছিলেন সুদীপ্তা। তাঁর প্রথম ধারাবাহিক জি বাংলার 'চোখের বালি'। এই মেগায় 'আশালতা'র চরিত্রে দর্শক দেখেছিলেন সুদীপ্তাকে। কিছুদিন ধরেই টলিপাড়ায় তাঁর ফেরার খবর ছিল। এবার তা পাকা হল। একেবারে নতুন রূপে ধরা দিতে চলেছেন অভিনেত্রী।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি