মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: অর্পিতা দাস | লেখক: অর্পিতা দাস ০৯ আগস্ট ২০২৫ ২৩ : ০০Snigdha Dey
শনিবার রাখিবন্ধন উৎসবে মেতে উঠল স্টুডিও পাড়া। ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসের উদ্যোগে শিল্পী কলাকুশলী সহ-প্রযোজক ও স্টুডিও মালিকরা এক হয়ে উদযাপন করলেন রাখি বন্ধন উৎসব। ফেডারেশনের পক্ষ থেকে প্রত্যেক স্টুডিওতে এই রাখি বন্ধন উৎসবের আয়োজন করা হয়। টালিগঞ্জের একাধিক স্টুডিওতে উপস্থিত ছিলেন ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস স্বয়ং। এদিন একে অপরকে রাখি পরিয়ে দেওয়ার পাশাপাশি মিষ্টি খাইয়ে দেন। এই মঞ্চ থেকে বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখার বার্তা দেন স্বরূপ বিশ্বাস, শুধু তাই নয় জুনিয়র মহিলা শিল্পীদের কথা ভেবে একটি নতুন পদক্ষেপ নেন ফেডারেশন সভাপতি।

ভারত লক্ষ্মী স্টুডিওতে জুনিওর মহিলা শিল্পীদের জন্য রাখা একটি ঘরকে নতুন করে মেরামত করে সেই ঘরের দরজা খুলে দেন এদিন। যেখানে মহিলা শিল্পীদের পোশাক বদলের জন্য শুধুমাত্র একটি পর্দা ছিল, সেখানে তাঁদের নিরাপত্তার কথা মাথায় রেখে দরজা লাগিয়ে বিশেষ জায়গার ব্যবস্থা করে দেওয়া হয়। এছাড়াও স্টুডিওর একাধিক শৌচালয়ের মেরামতের কাজ শুরু হয়ে গেছে বলেই জানান স্বরূপ বিশ্বাস। শুটিং এর মাঝে এদিন হাজির ছিলেন বিভিন্ন ধারাবাহিকের শিল্পী ও কলা কুশলীরা। সব দূরত্ব মুছে এদিন এক হয়ে গেলেন প্রত্যেকে। প্রত্যেকেই ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসকে রাখি পরানোর পাশাপাশি কলাকুশলী দাদা ও ভাইদের পরালেন রাখি। গত বছর থেকে এই রাখিবন্ধন উৎসবের আয়োজন শুরু করেন স্বরূপ বিশ্বাস। তবে এই বছর আরও জাঁকজমকভাবে পালন করা হয় এই উৎসব।

এদিন স্বরূপ বিশ্বাস সহ হাজির ছিলেন ইমপা সভাপতি পিয়া সেনগুপ্ত। প্রযোজক নিসপাল সিং রানে সহ একাধিক প্রযোজকেরা, ধারাবাহিকের পরিচালকেরা এবং বিভিন্ন স্টুডিওর মালিকরা। স্বরূপ বিশ্বাসের কথায়, "আজকের রাখিবন্ধন উৎসবের মাধ্যমে আমরা বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখার অঙ্গীকার জানাচ্ছি। এই বাংলায় কাজ করছি, বাংলায় ঘুমাচ্ছি এবং ভাবছি, সেখানে এই ভাষাকে ছোট করা কিছুতেই মেনে নেব না। বাংলা ভাষা আমাদের কাছে মায়ের মতো, তাই মায়ের অপমান মেনে নিতে পারব না কোনওদিন। বাংলায় যাতে আরও ভাল কাজ হয় সেই চেষ্টা আমরা করে যাচ্ছি এছাড়াও অন্যান্য রাজ্য থেকে যেন মানুষ বাংলায় কাজ করতে আসে সেই দিকটাও দেখব।"
স্বরূপ বিশ্বাস আরও বলেন, "আগে প্রযোজক ফেডারেশন বা স্টুডিও মালিকদের মধ্যে যে দ্বন্দ্ব ছিল, তার সম্পূর্ণ মুছে গেছে। এখানে জুনিয়র শিল্পীদের একটি ঘরের অবস্থা দেখে আমি বেশি রেগে যাই, আজ প্রযোজক এবং স্টুডিও মালিকদের সহযোগিতায় সেই ঘরটি মেরামত করা হয়েছে। কারন আমি বিশ্বাস করি জুনিয়র শিল্পীদের মধ্যেই লুকিয়ে আছেন আগামিদিনের স্টারেরা। বিশেষ করে মহিলাদের সুরক্ষার দিকটায় আমরা প্রথম থেকেই নজর দিচ্ছি। যার জন্য তৈরি হয়েছিল সুরক্ষা বন্ধু, সেই অনুযায়ী এগোচ্ছে কাজ। একাধিক স্টুডিওতে শৌচালয়ের মেরামতের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। গত বছর থেকে আমাদের এই রাখিবন্ধন উৎসব শুরু হয়েছে, প্রত্যেক বছরই এই উৎসব পালন করব আমরা।" এদিন স্বরূপ বিশ্বাসের পাশে দেখা যায় চন্দন সেন, রেশমি সেনের মত অভিনেতা অভিনেত্রীদের, তাঁরা প্রত্যেকেই মেতে ওঠেন রাখি বন্ধন উৎসবে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি