মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: সংবাদসংস্থা মুম্বই | লেখক: স্নিগ্ধা দে ০৯ আগস্ট ২০২৫ ১৮ : ৪১Snigdha Dey
‘বিগ বস’ সিজন ১৯ শুরু হতে চলেছে আগামী ২৪ অগস্ট থেকে। সলমন খানের সঞ্চালনায় এই জনপ্রিয় রিয়েলিটি শো-তে এবার বেশ কিছু চমকপ্রদ মুখ দেখা যাবে বলে খবর। এর মধ্যেই আলোচনার কেন্দ্রে রয়েছেন হিমাংশী নরওয়াল। জানা যাচ্ছে, এ বছর 'বিগ বস'-এর ঘরে নাকি দেখা যেতে পারে তাঁকে।
হিমাংশী শুধু একজন সাধারণ প্রতিযোগী নন, তিনি ইউটিউবার ও ‘বিগ বস ওটিটি ২’-এর বিজয়ী এলভিশ যাদবের কলেজের সহপাঠী। পাশাপাশি, তিনি হলেন জম্মু-কাশ্মীরের পহেলগাঁও-এর সন্ত্রাসী হামলায় শহিদ হওয়া নৌবাহিনীর অফিসার বিনয় নরওয়ালের স্ত্রী। ওই হামলায় বিনয় নরওয়াল প্রাণ হারান, যা দেশজুড়ে তীব্র শোকের সঞ্চার করেছিল। স্বামীর মৃত্যু পর থেকে হিমাংশী আলোচনার বাইরে থাকলেও, এবার ‘বিগ বস’-এ তাঁর সম্ভাব্য অংশগ্রহণ নতুন করে কৌতূহল বাড়িয়েছে।
আরও পড়ুন: ফোন কেড়ে নিয়ে বছরভর ঘরে আটকে রাখেন আমির খান! জোর করে দেন ওষুধও? বিস্ফোরক অভিযোগ ভাই ফয়সলের
মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, নির্মাতারা হিমাংশীকে বিশেষ আমন্ত্রণ জানিয়েছেন। তাঁর ব্যক্তিগত জীবনের সংগ্রাম, সাহস এবং মর্মান্তিক অভিজ্ঞতা শো-এর দর্শকদের কাছে বড় আকর্ষণ হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও চূড়ান্তভাবে তিনি অংশ নেবেন কিনা, সে বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।
‘বিগ বস ১৯’-এ ইতিমধ্যেই একাধিক জনপ্রিয় মুখের নাম সামনে এসেছে। এলভিশ যাদব নিজেও নাকি বিশেষ অতিথি হিসেবে আসতে পারেন, যদিও এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি। যদি হিমাংশী সত্যিই এই শো-এ প্রবেশ করেন, তবে শো-তে এলভিশ ও তাঁর পুরনো বন্ধুর মুখোমুখি হওয়া নিঃসন্দেহে আলোচনার জন্ম দেবে।
সঙ্গে 'বিগ বস'প্রেমীদের জন্য এ বছরের ‘বিগ বস’ হতে চলেছে আবেগ, ড্রামা ও বাস্তব জীবনের গল্পের মিশ্রণে ভরপুর। হিমাংশী নরওয়ালের মতো ব্যক্তিত্বের উপস্থিতি এই শো-এর আবেগঘন দিককে আরও তীব্র করে তুলতে পারে বলে মনে করছেন দর্শক মহল।
প্রসঙ্গত, জম্মু-কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগাওঁয়ে সস্ত্রীক ঘুরে বেড়াচ্ছিলেন নৌসেনার ওই লেফটেন্যান্ট। ভেলপুরি খাচ্ছিলেন দু’জনে মিলে। হঠাৎ তাঁদের সামনে গিয়ে দাঁড়ায় জঙ্গিরা। হিমাংশীর কথায়, ‘‘আমাদের সামনে এসেই ওরা বলল, ওকে (বিনয়) দেখে মুসলমান মনে হয় না। গুলি কর।’’ গুলি চলে। সদ্যবিবাহিতার সামনে গুলি খেয়ে লুটিয়ে পড়েন স্বামী।
বৈসরনে জঙ্গি হামলার পর পরই যে ছবি সমাজমাধ্যমে ভাইরাল। দেখা যায়, মৃত যুবকের দেহ আগলে বসে রয়েছেন এক তরুণী। পুরো ঘটনার আকস্মিকতায় তিনি হতবাক। পরে জানা যায়, ওই যুবক নৌসেনার লেফটেন্যান্ট বিনয়। হরিয়ানার বাসিন্দা বর্তমানে কর্মরত ছিলেন কোচিতে। গত ১৬ এপ্রিল বিয়ে হয়েছিল তাঁর। মধুচন্দ্রিমার জন্য ইউরোপকেই বেছে নিয়েছিলেন বিনয়-হিমাংশী। কিন্তু ভিসা পাননি। শেষমেশ জম্মু-কাশ্মীরে যাওয়ার সিদ্ধান্ত নেন। সেখানেই জঙ্গি হামলায় নিহত হয়েছিলেন বিনয়! তাঁর স্ত্রী এবার 'বিগ বস'-এর ঘরে এলে উঠে আসবে আরও অজানা তথ্য! এমনটাই মনে করছেন নেটিজেনরা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি