মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: সঞ্চারী কর ০৯ আগস্ট ২০২৫ ১৭ : ৪১Sanchari Kar
কয়েক মাস আগের ঘটনা। ভয়ঙ্কর হামলার মুখে পড়েন অভিনেতা সইফ আলি খান। সেই আতঙ্ক এখনও তাড়া করে পটৌডি পরিবারকে। রাখিবন্ধনের দিন দাদাকে নিয়ে করা বোন সাবা আলি খানের পোস্টেও থাকল সেই রেশ।
ইনস্টাগ্রামে সইফের সঙ্গে একটি পুরনো ছবি শেয়ার করেন সাবা। লেখেন, 'রাখিবন্ধনের শুভেচ্ছা। জানি, বড় হয়ে ওঠার সময় আমরা দু'জন একে অপরের থেকে খুব আলাদা ধরনের জীবনযাপন করেছি। এখন আমরা কাজ নিয়ে ব্যস্ত। কিন্তু তার মধ্যেও আমরা সুন্দর কিছু মুহূর্ত কাটানোর সুযোগ পেয়েছি। তোমায় আমি খুব ভালবাসি। সব সময় তোমার পাশে আছি। জানি, তুমিও আমার সঙ্গেই আছো। আমার প্রার্থনা তোমাকে রক্ষা করবে। তোমার নিরাপত্তা নিয়ে খুব চিন্তা হয়। এই উন্মত্ত পৃথিবীতে কোনও কিছুই আগে থেকে আঁচ করার উপায় নেই। আমি চাই তোমার খুব ভাল হোক, আজ এবং সময়।'
সাবা ক্রিকেটার মনসুর আলী খান পতৌদি এবং অভিনেত্রী শর্মিলা ঠাকুরের দ্বিতীয় সন্তান। এবং জনপ্রিয় বলিউড অভিনেতা সইফের বোন এবং অভিনেত্রী সোহা আলি খানের দিদি। পটৌদি পরিবারের অন্যান্য সদস্যদের পদাঙ্ক অনুসরণ করেননি সাবা। আলোকবৃত্তের বাইরে জীবন কাটাতেই পছন্দ করেন শর্মিলা-কন্যা। পেশায় তিনি একজন গয়না ডিজাইনার। ইনস্টাগ্রামে তিনি বেশ সক্রিয়। পটৌডি পরিবারের নানা অদেখা ছবি এবং মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভার করে নেন।
আরও পড়ুন: শুটে যাওয়ার পথে রোজ দেখা! বৃহন্নলা 'দিদি'রা রাখি বাঁধলেন 'ভাই' গৌরবের হাতে, আপ্লুত অভিনেতা
শুধু সইফকে শুভেচ্ছা জানিয়েই থেমে যাননি সাবা। ভগ্নিপতি অভিনেতা কুণাল খেমু এবং বাকিদের উদ্দেশ্যে তিনি লেখেন, 'কমল, আমার আরেক ভাই, তুমি একটা রত্ন। তোমার সঙ্গে প্রতিটি মুহূর্তকে আর আমি মূল্যবান মনে করি। কুনাল কেম্মু — তোমায় নিয়ে আমি। খুবই গর্বিত। তুমি এমন একজন যাকে ভাই হিসাবে পেয়ে আমি রোমাঞ্চিত! আর আমার প্রিয় তুতো ভাইয়েরা... তোমরা সবাই অসাধারণ!'
বোন সোহা এবং বৌদি করিনা কাপুর খানের উদ্দেশ্যে সাবা লেখেন, 'সোহা বেবো... বোন হিসাবে তোমরা সেরা। তোমাদের দু'জনকেই খুব ভালোবাসি!'
চলতি বছরের জানুয়ারিতে সঙ্কটের ছায়া নেমে এসেছিল পটৌডি পরিবারে। গভীর রাতে বান্দ্রা এলাকায় সইফের বহুতল আবাসনে চড়াও হয়েছিল দুষ্কৃতী। তার সঙ্গে হাতাহাতি বাধে বলি-তারকার। সেই সময় সইফের শরীরের একাধিক জায়গায় কোপ বসানো হয়। জানা যায়, অভিনেতার শরীরে ছ’টি ক্ষত ছিল। দুষ্কৃতী পালিয়ে যাওয়ার পর মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে দ্রুত নিয়ে যাওয়া হয় সইফকে।
আরও পড়ুন: প্রাণনাশের ভয়! কাজে একের পর এক বাধা! ফের পুরনো 'প্রেম'কে ফেরাতে চান সলমন, আশার খবর
সিসিটিভি ফুটেজ দেখার পরে থেকেই গোটা মুম্বই জুড়ে প্রায় চিরুনিতল্লাশি শুরু করেছিল মুম্বই পুলিশ। শেষমেশ পুলিশের জালে ধরা পড়ে সইফের উপর হামলার অন্যতম আততায়ী। বান্দ্রা রেলওয়ে স্টেশনে তল্লাশির সময়েই তার খোঁজ পায় পুলিশ। সেই সময় খানিক ইতস্তত করেই প্ল্যাটফর্মের এদিক ওদিক সে ঘুরে বেড়াচ্ছিল। তাঁর গতিবিধি দেখে সন্দেহ হতেই এগোয় পুলিশ। এরপরেই আটক। এই ঘটনার পর থেকেই আরও সাবধানী পটৌডি পরিবার। তাঁদের নিরাপত্তাও বাড়িয়ে দেওয়া হয়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি