শনিবার ০৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
সঞ্চারী কর | ০৯ আগস্ট ২০২৫ ১৬ : ৫৪Sanchari Kar
শুটে যাওয়ার পথে রোজ দেখা! বৃহন্নলা 'দিদি'রা রাখি বাঁধলেন 'ভাই' গৌরবের হাতে, আপ্লুত অভিনেতা কী বললেন
যাতায়াতের পথে দেখা। গাড়ির জানলার কাচ খুলে মিনিট দুই কথা। দক্ষিণ কলকাতার ভিড় রাস্তার সিগন্যালে দাঁড়িয়ে থাকা বৃহন্নলাদের সঙ্গে এভাবেই সখ্য তাঁর। গৌরব চট্টোপাধ্যায়ের। রাখিবন্ধনের দিন তাঁরাই পরম স্নেহে রাখি বেঁধে দিলেন অভিনেতা 'ভাই'-এর হাতে। নিখাদ ভালবাসার সেই মুহূর্ত অনুরাগীদের সঙ্গে একটি ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে ভাগ করে নিলেন মহানায়ক উত্তর কুমারের নাতি।
কী দেখা যাচ্ছে সেই পোস্টে?
গৌরবের হাতে একাধিক রাখি। কোনওটায় আঁকা ভাই-বোনের মুখ, কোনওটায় আবার চকচক করছে রং-বেরঙের স্টোন। গাড়ির জানলা দিয়ে অভিনেতার হাত বাড়িয়ে দিয়েছেন তাঁর বৃহন্নলা দিদিদের দিকে। ভাইয়ের হাতে হাসিমুখে একে একে রাখি বেঁধে দিচ্ছেন তাঁরা। পোস্টটি শেয়ার করে গৌরব লেখেন, 'তোমাদের ভালবাসা আর সমর্থন আমাকে অপরাজেয় করে তোলে। শুভ রাখিবন্ধন।'
সচরাচর যাঁদের দেখলে অনেকের অস্বস্তির উদ্রেক হয়, সমাজে আজও যাঁরা কোণঠাসা, বিশেষ দিনে তাঁদের মুখেই হাসি ফোটালেন গৌরব। দামি সওগাত নয়, নিছক সম্মান এবং ভালবাসাই যেন পুঁজি। অভিনেতা বললেন, "ওঁদের সঙ্গে শুটে যাতায়াতের পথে আমার রোজ দেখা হয়। তিনজনের সঙ্গে কাজের যাওয়ার সময়। দু'জনের সঙ্গে ফেরার সময়। ওঁরা আজ পর্যন্ত আমার কাছে কোনও কিছু চাননি। একটু হাসলে, কথা বললেই খুশি। আমি শুধু সেটুকুই করি। ওঁদেরও ভাল লাগে, আমার ভাল লাগে।"
গৌরবকে রাখি পরানোর পরিকল্পনা আগেই করে রেখেছিলেন তাঁরা। রাখিবন্ধনের দিন সেই ইচ্ছা পূরণ হল। গৌরবের কথায়, "ওঁরা আমাকে আগেই বলে রেখেছিলেন যে এই দিনটা আমাকে আসতেই হবে। আজ দেখা হতেই আমার হাতে রাখি বেঁধে দিলেন। আমি কোনও দিন ওঁদের কিছু দিইনি। আজ নিজের সাধ্যমতো যা পারলাম, দিলাম। এই অনুভূতিটা সঙ্গে থেকে যাবে। আসলে আমরা অনেক সময়ই ভুলে যাই ওঁরাও আমাদের মতোই প্রতিনিয়ত লড়াই করে লড়েছে। যাঁরা শুধুমাত্র ভালবাসা চান, তাঁদের সেটা দিতে পারলে খুব ভাল লাগে।"
গৌরবের পোস্ট দেখে আবেগে ভাসছেন তাঁর সহকর্মী থেকে অনুরাগীরা। মিমি চক্রবর্তী লিখেছেন, 'কী আন্তরিক! একটানা দেখে চলেছি'। ভালবাসা জানিয়েছেন প্রযোজক নীলাঞ্জনা শর্মাও।
সম্প্রতি এক অনুষ্ঠানে স্ত্রী দেবলীনার সঙ্গে নাচের তালে পা মেলান গৌরব। পেশায় অভিনেতা হলেও তিনি খানিক অন্তর্মুখী। অন্য দিকে, দেবলীনা প্রাণোচ্ছ্বল, বহির্মুখী। স্ত্রীর আবদারেই নাচতে হয় অভিনেতাকে। স্টেজে একসঙ্গে উত্তম কুমারের গানে পা মেলালেন দেবলীনা-গৌরব। 'বনপলাশীর পদাবলী'র গান 'দেখুক পাড়া পড়শিতে'র ছন্দে দেখা গেল জুটিকে।
নাচের অনুষ্ঠানের ঝলক সকলের সঙ্গে ভাগ করে নিয়ে দেবলীনা লেখেন, 'যারা আমাদের চেনে, তারা জানে আমার পাশের মানুষটা নাচের থেকে শতহস্ত দূরে, কিন্তু বিয়ে হয়েছে এমন একজনের সাথে যে সারাদিন নেচে বেড়াচ্ছে। তাই অগত্যা আর কি !কেউ সারাজীবন কথা রাখতে পারেনা, কিন্তু মাঝে মাঝে রাখলে ভাল লাগে, এই যা। আমার আর লাই হারাওবার তরফ থেকে তোমাকে একটা বিগ থ্যাঙ্ক ইউ। আমাদের ১৫ বছরের জার্নির অংশ হওয়ার জন্য ধন্যবাদ।'
২০২০ সালে ভালবেসে বিয়ে করেন গৌরব-দেবলীনা। একসঙ্গে সাইক্লিং থেকে দেশবিদেশ ভ্রমণ, কাজ এবং সংসার সামলে আজও প্রেমে ডুবে তারকা-দম্পতি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি