শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
সঞ্চারী কর | ০৯ আগস্ট ২০২৫ ১৬ : ০০Sanchari Kar
আত্মীয়-বিয়োগ রুক্মিণী মৈত্রের! সম্প্রতি দাদুকে হারিয়েছেন অভিনেত্রী। কাছের মানুষের প্রয়াণে মানসিক ভাবে বিধ্বস্ত তিনি এবং তাঁর পরিবার। আপাতত সেই শোক সামলে ওঠার চেষ্টা।
রুক্মিণীর জীবনের অনেকটা জুড়ে ছিলেন তাঁর দাদু। সাফল্যের আনন্দ হোক না বিশেষ দিনের উদযাপন, অভিনেত্রীর সব কিছুতেই শামিল ছিলেন তিনি। দাদুকে হারিয়ে ফেলার যন্ত্রণাও তাই প্রবল। আজকাল ডট ইনের তরফে রুক্মিণীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "সদ্য দাদুকে হারিয়েছি। আমি এবং আমার পরিবার এই শোক কাটিয়ে ওঠার চেষ্টা করছি।"
কাজ নিয়ে ব্যস্ত রূক্মিণীর জীবন আবর্তিত পরিবারকে ঘিরে। তাই কাছের মানুষকে হারিয়ে শোকবিহ্বল দেবের বিশেষ বন্ধু। রুক্মিণীর জীবনে শক্তির অন্যতম উৎস তাঁর মা মধুমিতা মৈত্র। বাবাকে হারিয়ে অভিনেত্রী যখন পুরোপুরি ভাবে ভেঙে পড়েন, তাঁকে সাহস জোগান মা। তাঁর কাছ থেকেই পিতৃবিয়োগের শোক সামলে শুটিং ফ্লোরে পা রাখার শক্তিও পেয়েছিলেন অভিনেত্রী।
আরও পড়ুন: প্রাণনাশের ভয়! কাজে একের পর এক বাধা! ফের পুরনো 'প্রেম'কে ফেরাতে চান সলমন, আশার খবর
অদূর অতীতে, দেবের সঙ্গে রুক্মিণীর সম্পর্ক নিয়েও কিছু কম জলঘোলা হয়নি। শোনা গিয়েছিল, তাঁদের সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছে। তাল কাটছে প্রেমের। তবে যাবতীয় গুঞ্জন উড়িয়ে প্রেমিকের সঙ্গে জন্মদিন পালন করেন তিনি। তাঁকে পাশে রেখেই মেতে ওঠেন আনন্দে। শুধু তাই নয়, দেবের আসন্ন ছবি 'ধূমকেতু'র মুক্তি নিয়েও রুক্মিণীর উচ্ছ্বাস দেখার মতো। কয়েক দিন আগেই ছবির গানে গানে গানটিতে প্রেমিকের সঙ্গে একটি রিল করেন তিনি। একাধিক সাক্ষাৎকারে রুক্মিণীও জানান যে, 'ধূমকেতু' নিয়ে দেবের সংগ্রামের সাক্ষী তিনি। তাই অবশেষে এই ছবি দর্শকদের কাছে পৌঁছে যাওয়ার উদযাপনের মনের মানুষের পাশেই থাকবেন তিনি।
আরও পড়ুন: টেলিভিশন ছাড়া আমাদের ইন্ডাস্ট্রি চলবে না! ছোটপর্দার শিল্পীদের অবহেলা নিয়ে ক্ষোভ তৃণার
চলতি বছরে মুক্তি পায় রুক্মিণীর 'বিনোদিনী- একটি নটীর উপাখ্যান'। রাম কমল মুখোপাধ্যায় পরিচালিত ছবিতে নামভূমিকায় দেখা যায় তাঁকে। বক্স অফিসেও ভাল ব্যবসা করে ছবিটি। তবে বিনোদিনী মুক্তির কিছু দিনের মধ্যেই অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। ১০২ জ্বরে কাবু হয়ে পড়েছিলেন শারীরিক অসুস্থতা এতটাই বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছয় যে হাসপাতালে ভর্তি করতে হয় রুক্মিণী মৈত্রকে। হাসপাতালের বেডে শুয়ে স্যালাইন হাতে একটি ছবি ভাগ করে রুক্মিণী লিখেছেন, 'হাল ছাড়ছি না বরং যুদ্ধ চালিয়ে যাচ্ছি।'
প্রসঙ্গত, এই ছবির শুটিংয়ের সময় প্রায় ১০৪ ডিগ্রি জ্বরের মাত্রায় ভোগেন রুক্মিণী। এমনকী ফ্লোরে পা ভেঙে যায় তাঁর। তবে রুক্মিণীর অদম্য ইচ্ছা এবং প্রাণশক্তির জন্যই সব অসুস্থতাকে কাবু করে নাচে দৃশ্যের শুটিং করেন। অসুস্থতার জন্য শুটিং এর কোনও ক্ষতি হোক, তা কিছুতেই চাননি অভিনেত্রী।
তার আগে গত বছর পুজোয় মুক্তি পেয়েছিল সৃজিত মুখোপাধ্যায়ের 'টেক্কা'। দাপুটে পুলিশ অফিসার মায়া খাসনবিশের চরিত্রে নজর কেড়েছিলেন রুক্মিণী। বব কাট চুল, হাতে বন্দুক, পরনে লেদার জ্যাকেট, এমন অবতারে আগে ধরা দেননি অভিনেত্রী। তাঁর অভিনয় প্রশংসিত হয়েছিল দর্শকমহলে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি