মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
সংবাদসংস্থা মুম্বই | ০৯ আগস্ট ২০২৫ ১৪ : ২৮Snigdha Dey
বারবার বাধা আসছে সলমনের জীবনে। কর্মক্ষেত্রেও শান্তি নেই 'ভাইজান'-এর। একদিকে কড়া নিরাপত্তা, অন্যদিকে প্রাণনাশের ভয়! দুয়ে মিলে একেবারে নাজেহাল অবস্থা যেন সলমনের। এবার তাঁর 'ব্যাটেল অফ গলওয়ান' ছবির সেট মায়ানগরীতে তৈরি হলেও শুটিং হল না। ফের ছেদ পড়ল তাঁর কাজে। লরেন্স বিষ্ণোইয়ের হুমকির জেরেই কি এমনটা হল?
জানা গেল, ভাইজানের নিরাপত্তার জন্য নয় বরং অন্য এক কারণেই মুম্বইয়ের সেট ভাঙা হয়েছে। বলিউড মাধ্যম সূত্রে খবর, আগস্টের ২২ তারিখ থেকে সেপ্টেম্বর মাসের ৩ তারিখ অবধি লাদাখে বেশ কিছু অ্যাকশন সিকোয়েন্সের শুট হবে। পরিচালক অপূর্ব লাখিয়া দাবি করেছেন, চিত্রনাট্যের ধারাবাহিকতা বজায় রেখে শুটিং করতে চান তিনি। তাই, আপাতত, মুম্বইয়ের শুটিং অনির্দিষ্ট কালের জন্য স্থগিত করা হয়েছে। ছবির শেষ পর্যায়ে সিদ্ধান্ত নেবেন, রুপোলি শহরে কোনও গানের সিকোয়েন্স বা প্যাচওয়ার্ক করা দরকার কিনা।

প্রসঙ্গত, সলমনের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে কানাডায় কপিল শর্মার ক্যাফেতে এক মাসেরও কম সময় দু’বার হামলা। ভারতীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার সেখানে ২৫ রাউন্ড গুলি চলে। কোনও প্রাণহানি হয়নি বলেই জানা গিয়েছে। তবে পরপর হামলায় ভারতের অন্যতম কৌতুকলিল্পীর আতঙ্ক আরও বেড়ে গেল।
অভিযোগ অনুযায়ী, এবার হামলা চালিয়েছে লরেন্স বিষ্ণোইয়ের দলের লোকজন। কপিল তাঁর শো 'দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো'-এর উদ্বোধনী অনুষ্ঠানে বলিউড তারকা সলমন খানকে আমন্ত্রণ জানান। সেই কারণেই নাকি লরেন্সের দলের রোষদৃষ্টিতে পড়েন তিনি। সম্প্রতি একটি অডিও রেকর্ডিংয়ে এই হামলা সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ পেয়েছে।
আরও পড়ুন: ফোন কেড়ে নিয়ে বছরভর ঘরে আটকে রাখেন আমির খান! জোর করে দেন ওষুধও? বিস্ফোরক অভিযোগ ভাই ফয়সলের
সেটিতে যে ব্যক্তির গলা শোনা গিয়েছে, সে বিষ্ণোই গ্যাংয়ের সদস্য হ্যারি বক্সার বলে দাবি। জানানো হয়, কপিল শর্মার ক্যাফেতে দু’বার গুলি চালানো হয়েছে কারণ তিনি নেটফ্লিক্সের একটি শোয়ের উদ্বোধনী অনুষ্ঠানে সলমনকে ডেকেছিলেন। বলিউড অভিনেতা 'দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো'-এর তৃতীয় সিজনের প্রথম পর্বে উপস্থিত ছিলেন, যা শুরু হয়েছিল ২১ জুন।
সলমন-ঘনিষ্ঠদের সতর্ক করে হ্যারি। তার কথায়, "কেউ যদি সলমনের সঙ্গে কাজ করে, সে ছোট অভিনেতা হোক বা পরিচালক, আমরা কাউকেই রেহাই দেব না। আমরা তাদের হত্যা করব। তাদের হত্যা করার জন্য আমরা যে কোনও সীমা অতিক্রম করতে পারি।“
পাঞ্জাব পুলিশ এবং এনআইএ-র ওয়ান্টেড বিষ্ণোই গ্যাংয়ের সদস্য গোল্ডি ঢিল্লোঁ সোশ্যাল মিডিয়ায় এই হামলার দায় স্বীকার করেছে। জানা গিয়েছে, বর্তমানে সে জার্মানিতে। পাঞ্জাবে তার বিরুদ্ধে তোলাবাজি এবং খুনের একাধিক মামলা রয়েছে।
বিষ্ণোইয়ের সঙ্গে সলমনের শত্রুতা নতুন নয়। ১৯৯৮ সালে রাজস্থানে কৃষ্ণসার হরিণ হত্যাকাণ্ডে নাম জড়িয়েছিল অভিনেতার। সেই সময় থেকে বিষ্ণোই গ্যাংয়ের ক্ষোভের মুখে তিনি। লাগাতার প্রাণনাশের হুমিকও পান। গত কয়েক বছর তা আরও বেড়ে যায়। এমনকি সলমনের বাড়িতেও গুলি চলে। তারপর থেকে অভিনেতার নিরাপত্তা আরও বাড়িয়ে দেওয়া হয়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি