মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: সংবাদসংস্থা মুম্বই | লেখক: সংবাদসংস্থা মুম্বই ০৯ আগস্ট ২০২৫ ১১ : ৫০Snigdha Dey
টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?
আবেগপ্রবণ শ্বেতা
রাখির দিন ভাইকে হারানোর বেদনা আরও তীব্রভাবে অনুভব করলেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের বোন শ্বেতা সিং কীর্তি। বিশেষ দিনে ইনস্টাগ্রামে একটি আবেগঘন ভিডিও ভাগ করেন তিনি। সেই ভিডিওতে ফুটে উঠেছে পরিবারের সঙ্গে সুশান্তের কাটানো হাসি-খুশির মুহূর্ত। ভিডিওর সঙ্গে দীর্ঘ একটি ক্যাপশন লিখেছেন শ্বেতা। সেখানে তিনি জানান, “কখনও কখনও মনে হয় তুমি আসলে আমাদের ছেড়ে যাওনি। এই তো আছো, পরের মুহূর্তেই আবার মনে হয় তুমি সত্যিই চলে গিয়েছ। তোমার হাসি শুধু প্রতিধ্বনি হয়ে থাকবে? তোমার কণ্ঠস্বর ধরা দেবে না, শুধু ম্লান স্মৃতির মতো ভেসে আসবে?”
তিনি আরও লেখেন, “তোমাকে হারানোর ব্যথা এতটাই গভীর যে শব্দ দিয়ে বোঝানো সম্ভব নয়। এই বেদনা আমার অন্তরে নীরবে বাস করে— এতটাই পবিত্র যে উচ্চারণ করতেও মন চায় না।”
শ্বেতা বলেন, একদিন সময় ও কথার সীমা ছাড়িয়ে তারা আবার মিলিত হবেন— যেখানে আত্মারা শুধু ভালবাসার নীরব ভাষায় একে অপরকে চিনবে। পোস্টের শেষ লাইনে তিনি লিখেছেন, “ততক্ষণ পর্যন্ত মনে মনে তোমার হাতে রাখি বাঁধব, আর প্রার্থনা করব— যেখানে আছো, তুমি যেন শান্তি, ভালবাসা ও আলোতে ঘিরে থাকো।”
'মেট্রো'র ওটিটি-মুক্তি

তখন সালটা ছিল ২০০৭। সেই বছর অনুরাগ বসুর নির্দেশনায় মুক্তি পেয়েছিল আদ্যোপান্ত প্রেমের গল্প 'লাইফ ইন আ মেট্রো'। ভিন্ন আঙ্গিকে শহরের প্রেমের কোলাজে লাইফ ইন আ মেট্রো ছিল সেই বছরের অন্যতম সেরা ছবি। দীর্ঘ ১৮ বছর পর নতুন ধারার প্রেমের প্রেমের গল্প নিয়ে অনুরাগ বসু ফিরেছেন 'মেট্রো ইন দিনো' নিয়ে। ৪ জুলাই ছবি মুক্তির পর দাগ কেটেছে দর্শকের মনে। প্রথমভাগের মতোই দ্বিতীয় ভাগও আধুনিক শহুরে জীবনের টানাপোড়েন সম্পর্কের জটিলতা এবং আবেগের প্রতিটি স্তরকে ছুঁয়েছে এই ছবি। এখনও বহু প্রেক্ষাগৃহে রয়েছে শো টাইম। সিনেমা মুক্তির পরই সিনেপ্রেমী মানুষ অপেক্ষায় থাকে কবে ওটিটি-তে মুক্তি পাবে সেই ছবি। তাঁদের জন্য এসে গেল সুখবর। ইতিমধ্যেই ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স-এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। আগামী ২৯ আগস্ট ওটিটিতে দর্শক দেখতে পাবেন এই ছবিটি।
নাম বদলালেন অভিনেত্রী
সলমন খান প্রযোজিত 'লাভযাত্রী’ দিয়ে বলিউডে পা রেখেছিলেন ওয়ারিনা হুসেইন। তারপর কার্যত অন্তরালে চলে যান। অভিনেত্রী ফিরছেন; তবে তাঁর চেয়েও বড় কথা, নিজের নামই বদলে ফেলেছেন তিনি। কিন্তু কেন? ‘লাভযাত্রী’ সিনেমাটি বক্স অফিসে সফল না হলেও 'ভাইজান'-এর ভগ্নিপতি আয়ুশ শর্মার বিপরীতে ওয়ারিনার উপস্থিতি ছিল সেই সময় আলোচনায়। কিন্তু এরপর তিনি যেন হঠাৎ করেই আড়ালে চলে যান। ইনস্টাগ্রাম থেকে নিজেকে সরিয়ে নেন, পর্দাতেও অনুপস্থিত থাকেন দীর্ঘ সময়। অবশেষে আবারও আলোচনায় এলেন ওয়ারিনা—তবে ভিন্ন নামে। ইনস্টাগ্রামে নিজের নাম বদলানোর কথা জানিয়ে একটি পোস্ট করেন তিনি। তাঁর নতুন নাম ‘হীরা ওয়ারিনা’। সেই পোস্টে তিনি লেখেন, ‘আমি এখন থেকে হীরা ওয়ারিনা। এই নাম পরিবর্তনের সিদ্ধান্ত এসেছে সংখ্যাতত্ত্ব আর আত্মিক দিকনির্দেশনা থেকে। যাঁরা পাশে ছিলেন, তাঁদের ভালবাসা ভাষায় প্রকাশ করার নয়।’ নতুন নাম ঘোষণার পর অভিনেত্রীর অনুরাগীরা আশা করছেন, হয়তো এবার বলিউডে দ্বিতীয় ইনিংস শুরু হবে অভিনেত্রীর। নামবদলের ঘোষণার পোস্টে অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি