মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
স্নিগ্ধা দে | ০৮ আগস্ট ২০২৫ ২০ : ৫৬Snigdha Dey
রাখি উৎসবের আসল সূত্রপাত সাম্প্রদায়িক সম্প্রীতির কারণে হলেও এইদিনে ভাই-বোনদের আমোদ বরাবরই চোখে পড়ে। এদিনটা যেন শুধু ভাই আর বোনদের জন্যই তৈরি! কিন্তু যাঁদের ভাই বা দাদা নেই, তাঁরা কীভাবে পালন করেন এই দিন? মন কি একটু হলেও খারাপ হয়? নাকি নিজের মতো করে আনন্দ খুঁজে নেন এই দিনটায়? আজকাল ডট ইন কথা বলেছিল সেই সব অভিনেত্রীদের সঙ্গে যাঁরা ভাই নয়, বোনের সান্নিধ্যে বেড়ে উঠেছেন। যাঁদের বোন বা দিদি আরেক 'মা'-এর সমান। তাঁরা কীভাবে এদিনটা পালন করেন, চলুন জেনে নেওয়া যাক।

অভিনেত্রী বিদিপ্তা চক্রবর্তী, সুদীপ্তা চক্রবর্তীকে দর্শক ভালভাবেই চেনেন। কিন্তু তাঁদের আরেক বোন বিদিশা চক্রবর্তীও নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত। ছোট থেকেই তিন বোনের বড় হয়ে ওঠাটা যৌথ পরিবারে। কেমন ছিল ছোটবেলার রাখি? আজকাল ডট ইন-এর প্রশ্নে অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী বলেন, "ছোটবেলায় কখনও এদিনটায় মন খারাপ করে বসে থাকিনি। কারণ, আমরা তিন বোনই একে অপরের পরিপূরক ছিলাম, আছি, থাকব। একদম ছোটবেলায় কখনও রাখি পরিয়েছি কিনা একে অপরকে মনে নেই, কিন্তু বড় হয়ে এদিনটা আর পাঁচটা দিনের মতোই মনে হয়েছে। এমন অনেক কীর্তি আছে আমাদের যা হয়তো তিন বোনই জানি, একজন ভাই বা দাদা থাকলে হয়তো সেসব কখনও করতেই পারতাম না। এখন মেয়ের স্কুলে রাখি নিয়ে খুব উত্তেজিত। ওর সঙ্গে রাখী বানাচ্ছি, গিফট তৈরি করছি। বেশ অন্যরকম।"

টলিপাড়ার ছোটপর্দার দুই অভিনেত্রী দেবাদৃতা বসু ও দেবপ্রিয়া বসু। দু'জনেই সমাজমাধ্যমেও দারুণ পরিচিত। রাখির দিন কী করেন দুই বোন? মন খারাপ হয় একটুও? দেবপ্রিয়ার কথায়, "ছোটবেলায় একটু একটু মন খারাপ হতো। তবে এখন আর হয় না। কারণ এখন রাহুলদা (রাহুল দেব বসু) কে রাখি পরাই প্রতি বছর। সেই সঙ্গে গিফট তো মাস্ট! এ বছরও পছন্দের অনেককিছুর লিস্ট পাঠিয়ে রেখেছি অনেকদিন আগে থেকেই। রাহুলদার সঙ্গে দিদিকেও রাখি পরাই, দিদিও আমায় রাখী বাঁধে। দিদির থেকেও গিফট নিই। আমি তো ছোট, এইদিনটা যতটা পারি লাভ করি।"

অভিনেত্রী মানসী সেনগুপ্তও দুই বোনকে চোখে হারান। রাইমা ও মোনালিসাকে দর্শক মাঝেমধ্যেই মানসীর সমাজমাধ্যমে দেখতে পান। ভ্লগের বেশিরভাগ অংশেই থাকেন অভিনেত্রীর দুই বোন। রাইমাকেও দর্শক ছোটপর্দায় বহু ধারাবাহিকে অভিনয় করতে দেখেছেন। মানসীর কথায়, "দুই বোন আমার কাছে পৃথিবীর মতো। ওদের ছাড়া আমি কিচ্ছু ভাবতেই পারি না। চোখ বন্ধ করলে জানি, দু'জন পিলার আছে আমার দু'পাশে, তাই নিশ্চিত থাকি।" রাখি প্রসঙ্গে অভিনেত্রী বলেন, "এদিনটা আমরা বরাবরই নিজেদের মতো করে কাটাই। যেদিন থেকে দুই বোন রোজকার করতে শুরু করেছে, সেদিন থেকে আমরা যেকোনও উৎসবে দেদার আনন্দ করি। এবছরও তেমনই প্ল্যান আছে। তবে এ বছরের রাখি আমার জন্য আরও স্পেশাল কারণ, এই প্রথম আমার ছেলে এই উৎসবে সামিল হবে। এই প্রথম আমার মেয়ে ওর ভাইকে রাখি পরাবে। ওদের আনন্দটা ভাগ করে নিতে পেরে আমরা তিন বোন খুব খুশি।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি