মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Titanic movie director james Cameron opened up about dedicating his filmmaking career to the Avatar Franchise

বিনোদন | ২০ বছর ধরে শুধু ‘অবতার’ সিরিজের ছবিই কেন তৈরি করছেন? পরিচালকের ‘পৃথিবী’ময় জবাবে চমকে উঠবেন!

Reporter: আজকাল ওয়েব ডেস্ক | লেখক: রাহুল মজুমদার ০৮ আগস্ট ২০২৫ ১৮ : ৫১Rahul Majumder

ফের ফিরছে ‘অবতার’! এবার আগুন আর ছাইয়ের রাজ্যে! জেমস ক্যামেরন তাঁর বহুল প্রতীক্ষিত ফ্র্যাঞ্চাইজির তৃতীয় অধ্যায় ‘অবতার: ফায়ার অ্যান্ড অ্যাশ’-এর প্রথম ঝলক প্রকাশ করলেন। এবার গল্পে প্রবেশ করছে এক নতুন ও ভয়ংকর ভিলেন— ভ্যারাং, যাঁকে রূপায়ণ করছেন ওনা চ্যাপলিন। ভ্যারাং হলেন অ্যাশ জনজাতি (Ash People) নামের এক আগ্নেয়গিরিময় অঞ্চলে বসবাসকারী নাভি জাতির নেত্রী। আগুনের রাজ্যে বসবাস করা এই আদিম গোষ্ঠীর জীবন কঠোর, রুক্ষ এবং বেঁচে থাকার লড়াইয়ে পূর্ণ। আরও ভাল করে বললে, ওনা চ্যাপলিন অভিনীত ভ্যারাং হলেন অ্যাশ জনজাতির নেত্রী, এক আগ্নেয়গিরিময় অঞ্চলে বসবাসকারী নাভি উপজাতির যোদ্ধা। তিনি নরম সুরে কথা বলেন না—তিনি শাসন করেন।এই নাভিরা নয় সমুদ্রের শান্ত সন্তান। এরা আগুনে পোড়া, প্রতিশোধে পোড়া।

 

এই সিনেমা মুক্তির আগে থেকেই বিশ্বজুড়ে প্রত্যাশার জোয়ার, আর সেই উত্তেজনার মাঝেই ক্যামেরন জানালেন কেন তিনি জীবনের দু'দশক ধরে শুধুমাত্র ‘অবতার’ সিরিজের সঙ্গেই যুক্ত থেকেছেন।

 

এর নেপথ্যে কিন্তু মোটা টাকা কমানোর কোনও ইচ্ছে নেই। রয়েছে পৃথিবী বাঁচানোর স্বপ্ন! সম্প্রতি দেওয়া দেওয়া এক সাক্ষাৎকারে ক্যামেরন বলেন— “গত ২০ বছর ধরে আমি নিজেকে এই যুক্তি দিয়ে বোঝাচ্ছি যে, আমরা কত টাকা কামালাম সেটা মুখ্য নয়। আমি চাই এই ফ্র্যাঞ্চাইজি কিছু ভাল কাজ করুক, মানুষকে প্রকৃতির সঙ্গে পুনরায় যুক্ত করুক, আমাদের হারিয়ে যাওয়া সেই সত্ত্বাকে ফিরিয়ে আনুক যা প্রকৃতিকে শ্রদ্ধা করে।”

 

তাঁর মতে, ‘অবতার’ কোনও জাদুকরি সমাধান নয়, কিন্তু বিনোদনের আবরণের মধ্যে দিয়ে এটি দর্শকের মন ও চিন্তায় পরিবেশ-সচেতনতার বার্তা পৌঁছে দেয়— যেন এক ধরনের “ট্রোজান হর্স স্ট্র্যাটেজি”।


ক্যামেরন শুধু ‘অবতার’-ই নন, বরং ইতিহাসের অন্যতম সফল ছবি ‘টাইটানিক’-এর পরিচালকও। লিওনার্দো ডিক্যাপ্রিও ও কেট উইন্সলেট অভিনীত সেই ছবি জিতে নিয়েছিল ১১টি অস্কার। তবুও তিনি স্পষ্ট জানিয়েছেন, তাঁর সৃজনশীল শক্তি এখন প্রায় পুরোপুরি প্যান্ডোরার দুনিয়ায় নিবেদিত।

জোরকদমে চলছে ‘অবতার’ ৪ ও ৫-এর প্রস্তুতি। এর আগেই এক সাক্ষাৎকারে জেমস ক্যামেরন  জানিয়েছিলেন যে, ‘ফায়ার অ্যান্ড অ্যাশ’ মুক্তির পর তিনি ‘অবতার ৪’ এবং ‘অবতার ৫’ বানানোর কাজ শুরু করবেন। এই সিক্যুয়েলগুলো হবে গল্পের বিশাল পরিসরের সমাপ্তি অধ্যায়, যা দর্শকদেরকে প্যান্ডোরার নতুন রহস্যে নিয়ে যাবে।

‘অবতার’-এর ফ্র্যাঞ্চাইজির পাশাপাশি নতুন প্রজেক্টের ঘোষণাও করেছেন জেমস ক্যামেরন। অবতার-এর  বাইরে ক্যামেরন সম্প্রতি ঘোষণা করেছেন ‘ঘোস্টস অফ হিরোশিমা’— চার্লস পেলেগ্রিনোর উপন্যাস অবলম্বনে নির্মিত একটি হৃদয়বিদারক চলচ্চিত্র, যা ১৯৪৫ সালের পারমাণবিক হামলার ভয়াবহ পরিণতি তুলে ধরবে। এছাড়া তিনি কাজ করছেন জো অ্যাবারক্রমবির ফ্যান্টাসি উপন্যাস ‘দ্য ডেভিলস’-এর চলচ্চিত্র রূপায়ণে।

‘অবতার ৩’-এর মুক্তির তারিখ নিয়ে অপেক্ষারত বিশ্ব। ‘অবতার ৩: ফায়ার অ্যান্ড অ্যাশ’ মুক্তি পাবে চলতি বছরের ডিসেম্বরে। ক্যামেরনের কথায়, “এটা শুধু সিনেমা নয়, এটা একটা অভিজ্ঞতা— হয়তো একদিন মানুষ বুঝবে, এই গল্পটা শুধু নীলরঙা ভিনগ্রহীদের নয়, আমাদের নিজেদের সম্পর্কেও।”


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া