মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: সংবাদসংস্থা মুম্বই | লেখক: সংবাদসংস্থা মুম্বই ০৮ আগস্ট ২০২৫ ১৮ : ৩৬Snigdha Dey
সুজান খানের সঙ্গে বিচ্ছেদের পর একটা লম্বা সময় নাকি ‘সিঙ্গল’ ছিলেন হৃতিক রোশন। এরপর কয়েক বছর আগে তাঁর জীবনে আসেন সাবা আজাদ। গায়িকা, বাচিকশিল্পী ও অভিনেত্রী সাবার সঙ্গে হৃতিকের রসায়নের প্রচুর নিদর্শন রয়েছে সমাজমাধ্যমে। তবে খ্যাতনামী ব্যক্তিত্বের প্রেমিকা হওয়ার মাসুল বিভিন্ন সময়ে গুনতে হয়েছে তাঁকে। ট্রোলিংয়ের পাশাপাশি তাঁর প্রতিভা নিয়েও প্রশ্ন তুলেছে নেটপাড়ার বাসিন্দারা।
তবে সেসবকে পাত্তা দিতে নারাজ সাবা। দিব্যি প্রেমিকের সঙ্গে কাটিয়ে দিচ্ছেন বছরের পর বছর। এমনকী হৃতিকের পরিবারের সঙ্গেও দারুণ সম্পর্ক তাঁর। শুধু পরিবারই নয়, হৃতিকের প্রাক্তন স্ত্রী সুজানের সঙ্গেও বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সাবার। সব মিলিয়ে তাঁরা যে 'হ্যাপি ফ্যামিলি' তা বলাই যায়।
অন্যদিকে, প্রেম নিয়ে কোনওদিনই রাখঢাক করেননি হৃতিক। তিনি বলিউডের 'গ্রিক গড'। ভারতীয় সিনেমা জগতের অন্যতম সুপারস্টার। যাকে বড়পর্দায় দেখে অনুপ্রাণিত হন লাখ লাখ দর্শক। এবার সেই হৃতিক রোশনই বাস্তব জীবনে অনন্য নিদর্শন রাখলেন ভক্তদের সামনে। যা এখন নেট দুনিয়ায় রীতিমতো চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। দেখা গিয়েছে, সম্প্রতি আম্বানিদের একটি অনুষ্ঠানে প্রেমিকা সাবা আজাদের জুতো হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন হৃতিক! যদিও এই ভিডিওটি বেশকিছু বছর আগের। তবুও নতুন করে এই ভিডিও দেখে চর্চা শুরু হয়েছে নেটিজেনদের মধ্যে।
আরও পড়ুন: পরভিন ববিকে অপহরণ করেছিলেন অমিতাভ? উন্মোচিত বলিউডের সবচেয়ে চাঞ্চল্যকর গোপন অধ্যায়ের!
ভিডিওতে প্রেমিকার প্রতি হৃতিকের প্রেম, শ্রদ্ধা এবং সম্মান দেখে রীতিমতো আপ্লুত অনুরাগীরা। নেটদুনিয়ার একাংশের মতে, হৃতিকের এই আচরণ যুবসমাজের কাছে দৃষ্টান্ত। কারণ, একজন বলিউড স্টারের কোটি কোটি অনুরাগী। তাঁরা যদি তারকার দেখাদেখি ছেলেমেয়ে নির্বিশেষে লিঙ্গ-বৈষম্য ভুলতে শুরু করে, তাতে আখেরে দেশেরই মঙ্গল। তবে অনেকেই আবার হৃতিকের এই আচরণকে নিজের 'ইমেজ' তৈরির চেষ্টা বলেও কটাক্ষ করেছেন।

কয়েক বছর আগে নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে বান্ধবী সাবা আজাদকে নিয়েই উপস্থিত হয়েছিলেন বলিউড অভিনেতা। তাঁদের কেমিস্ট্রির কথা এতদিনে সংবাদমাধ্যম জেনে গিয়েছে। তবে সেদিন সবাই যা দেখেছেন, তা যেন দু'জনের ভালবাসার মাত্রাকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা গিয়েছে যে, হৃতিক সাবার একজোড়া হিল জুতো হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, এমনকী সবার সঙ্গে হেসে হেসে গল্পও করছেন। এই কাজে তাঁর মধ্যে অস্বস্তির লেশমাত্র ছিল না। বরং হৃতিক যে ভালবেসেই সাবার জুতো নিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন তা অভিনেতার চোখেমুখেই স্পষ্ট বোঝা যাচ্ছিল।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি