মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
সঞ্চারী কর | ০৮ আগস্ট ২০২৫ ১৫ : ৫৮Sanchari Kar
শুভ্রজিৎ মিত্রের আসন্ন ছবি ‘দেবী চৌধুরানী’তে নামভূমিকায় শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তাঁর কণ্ঠে গান গেয়েছেন ইমন চক্রবর্তী। গায়িকা এবং নায়িকার সঙ্গে একটি ছবি পোস্ট করে পরিচালক লেখেন, ‘হাসি রাশি রাশি’।
ছবিতে যাঁরা রয়েছেন, তাঁদের মধ্যে দু’জনের ঝুলিতে ইতিমধ্যেই এসেছে জাতীয় পুরস্কার ২০১৬ সালে ‘প্রাক্তন’ ছবিতে তুমি যাকে ভালবাসো গেয়ে এই সম্মান পান ইমন। অন্য দিকে ২০২১ সালে ‘অভিযাত্রিক’ তৈরি করে এই পুরস্কার জিতে নেন শুভ্রজিৎ। দেবী চৌধুরানীর হাত ধরে তবে কি এবার শ্রাবন্তীর পালা? আজকাল ডট ইন-কে শুভ্রজিৎ বলেন, “শ্রাবন্তী জাতীয় পুরস্কার পেলে আমার থেকে বেশি খুশি কেউ হবে না। ও এই ছবিতে যা অভিনয় করেছে, তা পুরস্কার পাওয়ার যোগ্য।”
শিশুশিল্পী হিসাবে ‘মায়ার বাঁধন’ ছবি দিয়ে কেরিয়ার শুরু করেন শ্রাবন্তী। ২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘চ্যাম্পিয়ন’-এ জিতের নায়িকার ভূমিকায় নজর কাড়েন। তারপর আর পিছনে ফিরে তাকাননি। বক্স অফিসে একের পর এক হিট দিয়ে প্রথম সারির নায়িকাদের তালিকায় শামিল করেন নিজের নাম। বাণিজ্যিকের পাশাপাশি বিষয়ভিত্তিক ছবিতেও নিজের অভিনয় দক্ষতার স্বাক্ষর রেখেছেন নায়িকা। কিন্তু ‘দেবী চৌধুরানী’তে তিনি যা করেছেন, দর্শক আগে তা চাক্ষুষ করেনি বলেই মনে করেন শুভ্রজিৎ। তাঁর কথায়, “শ্রাবন্তী কতটা ভাল অভিনয় করে, তা এতদিনে আমরা সকলেই দেখেছি। সব ধরনের ছবিতেই ও খুব সাবলীল। কিন্তু দেবী চৌধুরানীর জন্য ও নিজেকে পুরোপুরি ভেঙে আবার তৈরি করেছে।”
বড় ক্যানভাসে ছবি করেছেন শুভ্রজিৎ। ইতিমধ্যেই দর্শকদের প্রত্যাশা তুঙ্গে। পরিচালক নিজেও কি আরও একটি জাতীয় পুরস্কার জয়ের অপেক্ষায়? তাঁর সোজাসাপ্টা উত্তর, “আরেকটা পুরস্কার পেলে ভালই লাগবে। তবে এই বছর দুই সুমনদার (ঘোষ এবং মুখোপাধ্যায়) ছবি মুক্তি পেয়েছে। ‘পুরাতন’ এবং ‘পুতুলনাচের ইতিকথা’, দুই-ই প্রশংসিত। আবার সৃজিত (মুখোপাধ্যায়), কৌশিকদার (গঙ্গোপাধ্যায়) ছবিও দৌড় আছে। সুতরাং বেশ ভালই প্রতিযোগিতা হবে।”
ছবি তৈরির সময় বাণিজ্যিক সাফল্যকে মাথায় রাখেন না শুভ্রজিৎ। ভাল ছবি কী ভাবে দর্শককে উপহার দেওয়া যায়, সে দিকেই থাকে নজর। তবে পুরস্কার পাওয়ার দৌড়ে এগিয়ে থাকতে আপত্তি নেই তাঁর। পরিচালক বলেন, “আমার ছবি কত ব্যবসা করল, তা নিয়ে বিশেষ ভাবি না। হ্যাঁ, কোন গল্প বাছলে বা কাস্টিংয়ের সময় কাদের নিলে ছবিটা ভাল চলবে, সেসব নিয়ে অবশ্যই ভাবনাচিন্তা করা হয়। কারণ প্রযোজকের টাকা যাতে নষ্ট না হয়, সেই দায়িত্ব আমার। কিন্তু কাজের জন্য পুরস্কার পাওয়ার ক্ষেত্রে একটা সুস্থ প্রতিযোগিতায় আমি বিশ্বাসী। ”
২৬ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে ‘দেবী চৌধুরানী’। আপাতত প্রচার চলছে চুটিয়ে। শ্রাবন্তীর সঙ্গেই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, কিঞ্জল নন্দ, বিবৃতি চট্টোপাধ্যায় এবং দর্শনা বণিককে। ‘দেবী চৌধুরানী’র প্রচারে উপন্যাসের রচয়িতা সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মভিটেতে হাজির ছবির টিম। সেখান থেকে বড়়মা-র মন্দিরেও যান কলাকুশলীরা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি