মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ০৮ আগস্ট ২০২৫ ১৪ : ৩৬Rahul Majumder
‘জলি’ আবার ফিরছে! ‘জলি এলএলবি’ ও ‘জলি এলএলবি ২’-এর পর বড় পর্দায় আসছে ফ্র্যাঞ্চাইজির সেই বহু প্রতীক্ষিত তৃতীয় অধ্যায় — ‘জলি এলএলবি ৩’। একদিকে আরশাদ ওয়ার্সি অন্যদিকে অক্ষয় কুমার, আর মাঝখানে এক জমজমাট কোর্টরুম যুদ্ধ।
এই প্রথমবার দুই জলি মুখোমুখি! পরিচালনায় আগের দুই ছবির-ই কারিগর সুভাষ কাপুর। এতদিন শোনা যাচ্ছিল ১৯ সেপ্টেম্বর, ২০২৫-এ মুক্তি পাবে এই ছবি। তারপর শোনা যায়, এই ছবি বক্স অফিস বাজিমাত করার লক্ষ্যে বড়পর্দায় হাজির হতে পারে গান্ধী জয়ন্তীতে! চূড়ান্ত মুক্তির তারিখ ঠিক করতে অক্ষয় কুমার, সুভাষ কাপুর ও ভায়াকম ১৮ প্রযোজনা সংস্থার মধ্যে তুমুল আলোচনা চলছিল বেশ কয়েকদিন ধরেই। কিন্তু সব জল্পনা উড়িয়ে এবার ফিরছে দ্বিগুণ হট্টগোল আর দ্বিগুণ হাসির ইঙ্গিত নিয়ে জানানো হল ছবির মুক্তির তারিখ। সদ্য ঘোষণা হয়েছে— আগামী ১২ আগস্ট মুক্তি পাচ্ছে ছবির অফিসিয়াল টিজার, আর বড়পর্দায় হাজির হবে ১৯ সেপ্টেম্বর ২০২৫-এ।
টিজারের আগেই ভাইরাল হল কোর্টরুম কাণ্ড। খুলেই বলা যাক বিষয়টা। ছবি ঘোষণার প্রোমো ভিডিওতেই বাজিমাত। দেখা গেল— চেনা চেহারা, চেনা গর্জন। বিচারপতি ত্রিপাঠি (সৌরভ শুক্লা) আবারও মেজাজে, কিন্তু এবার যেন ধৈর্যের বাঁধ ভাঙার জোগাড়! দুই জলি— অক্ষয় কুমার আর আরশাদ ওয়ার্সি — একসঙ্গে হাজির। আর শুরু হয়েছে বাগ্বিতণ্ডা, ঠাট্টা, খোঁচা, আইনি লড়াইয়ের ভেতরেও কৌতুকের বন্যা। “এতদিন এক জলিকে সামলানোই ছিল চ্যালেঞ্জ, এখন দুই জলি একসঙ্গে? আমি কি সার্কাস চালাচ্ছি?”— টিজারে বিচারপতির এই সংলাপেই বোঝা যায়, এ বার হাসির মাত্রা কোথায় পৌঁছতে চলেছে।
‘জলি এলএলবি’ সিরিজ বরাবরই শুধু কমেডি নয়, সমাজব্যবস্থার ফাঁকফোকর, আইনের ফাঁদ, এবং সাধারণ মানুষের ন্যায়ের লড়াইয়ের গল্পও বলেছে। এবার সেই কোর্টরুমে ফিরছে পুরনো দুই ‘জলি’— অক্ষয় ও আর্শাদ। একদিকে স্ট্রিট-স্মার্ট, ফিল্মি ডায়ালগবাজি-প্রবণ জলি; অন্যদিকে সরল অথচ তীক্ষ্ণ বুদ্ধির জলি। দু’জনের মুখোমুখি সংঘর্ষই হয়ে উঠবে ছবির মূল টান।
ছবি পরিচালনা করছেন আগের দুই কিস্তির স্রষ্টা সুভাষ কপূর। প্রযোজক আলোক জৈন ও অজিত আন্দারে। বলিউডের অভিজ্ঞ মহল বলছে, দীর্ঘদিনের প্রস্তুতি, নিখুঁত স্ক্রিপ্ট আর দুই প্রধান অভিনেতার পুরনো রসায়ন— সব মিলিয়ে এই তৃতীয় কিস্তি হতে চলেছে ফ্র্যাঞ্চাইজির সবচেয়ে প্রতীক্ষিত কামব্যাক সিরিজ।
এর আগে অবশ্য শোনা গিয়েছিল ‘জলি এলএলবি ৩ ’ মুক্তি পাবে গান্ধী জয়ন্তীতে। তবে সেক্ষত্রে সমস্যা ছিল একটাই — ওই একইদিনে মুক্তি পাওয়ার কথা ‘কান্তারা ২’-এর। ঋষভ শেট্টির এই মেগা বাজেট সিক্যুয়েল ‘কান্তারা ২’–এর মুক্তির তারিখও ২ অক্টোবর। তবে তখন এও শোনা গিয়েছিল যে, ‘কান্তারা ২’-র মুক্তি হয়তো পিছিয়েও যেতে পারে। আর তা যদি না-ও হয়, তাহলেও ‘জলি এলএলবি’ নাকি সামনাসামনি টক্করে নামতে প্রস্তুত। তবে শেষমেশ সেসব কিছুই হচ্ছে না। ‘কান্তারা ২’-এর সঙ্গে ঝুঁকি নিয়ে টক্করে যেতে নারাজ অক্ষয়-আরশাদের ছবি।
প্রযোজনা সংস্থা সম্পর্কিত এক সূত্র জানিয়েছে, ‘জলি’ সিরিজের একটা বিশাল দর্শকসংখ্যা রয়েছে। তাই হাই-হলিডে উইক না হলেও ‘জলি এলএলবি ৩’ মুক্তি পেলে ১৯ সেপ্টেম্বর থেকে দর্শক আসবে হুড়মুড়িয়ে। সেই সূত্র এও জানিয়েছে, ছবির ফাইনাল কাট দেখে প্রযোজকরা অভিভূত। তাঁদের বিশ্বাস, এ ধরনের কোর্টরুম কমেডি-ড্রামার ব্যাপ্তি এতটাই জন্য একটা জাতীয় ছুটি-রিলিজ এহেন ব্যাপ্তির ছবির জন্য যথাযথ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি