মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Bollywood actress Radhika Apte revealed that an Indian producer she was working with was unhappy with her pregnancy announcement

বিনোদন | ভয়ঙ্কর অভিজ্ঞতা! অন্তঃসত্ত্বা রাধিকা আপ্টের পেট নিয়ে যা করেছিলেন এক প্রযোজক, শুনে শিউরে উঠবেন

Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ০৭ আগস্ট ২০২৫ ১৯ : ৫৯Rahul Majumder

বলিউডের ব্যতিক্রমী অভিনেত্রী রাধিকা আপ্টে সম্প্রতি মা হয়েছেন। ২০২৪-এর ডিসেম্বরে জন্ম দিয়েছেন এক কন্যাসন্তানের। কিন্তু মাতৃত্বের এই আনন্দের সঙ্গেই জড়িয়ে রয়েছে এক অনভিপ্রেত অভিজ্ঞতা। 

 

সম্প্রতি, অভিনেত্রী নেহা ধুপিয়ার সঙ্গে কথোপকথনে নিজের গর্ভাবস্থার সময় বলিউড ইন্ডাস্ট্রির এক নির্মাতা তাঁর সঙ্গে যে ব্যবহার করেছিলেন, তা শুনে স্তব্ধ হতে হয়।

 

রাধিকা জানালেন, তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়ে যখন তিনি সব পরিচালক-প্রযোজকদের ফোন করেন, তখন এক ভারতীয় প্রযোজক খবর শুনে অদ্ভুত ঠান্ডা গলায় প্রতিক্রিয়া দেন। রাধিকাকে বলা হয়, যদিও তিনি ফার্স্ট ট্রাইমেস্টারে ছিলেন, তবু ক্রমাগত খাবারের খিদে ও ফিজিক্যাল চেঞ্জ হচ্ছিল। সেই অবস্থায় অভিনেত্রীকে নির্দেশ দেওয়া হয়, শুটিংয়ে তাঁকে টাইট জামাকাপড় পরতে হবে! রাধিকার কথায়, “শরীরে প্রচন্ড অস্বস্তি হচ্ছিল, ব্যথাও হচ্ছিল। তাও আমাকে ডাক্তার দেখাতেও দেওয়া হয়নি! কোনও সহানুভূতি পাইনি। খুব কষ্ট পেয়েছিলাম।”

 

তবে এই অভিজ্ঞতার পাশাপাশি রাধিকা শেয়ার করেন এক ইতিবাচক গল্পও। ওই একই সময়, এক হলিউড ছবিতে কাজ করার সময় সেই বিদেশি ছবি নির্মাতা তাঁকে সম্পূর্ণ সমর্থন ও ভালোবাসা দিয়েছিলেন। তিনি বলেন, “আমি বলেছিলাম, বেশি খাচ্ছি, হয়তো শুটিংয়ের শেষে আমাকে দেখে চিনতেই পারবেন না। তিনি হেসে বলেছিলেন — 'তাতে কী? তুমি তো গর্ভবতী!'” এই স্নেহবোধই অভিনেত্রীর কাছে ছিল অমূল্য।

 

রাধিকা স্পষ্ট করে দেন, তিনি কোনও স্পেশাল ট্রিটমেন্ট চাননি। শুধু চেয়েছিলেন সামান্য সহানুভূতি, মানবিকতা — যা এই ইন্ডাস্ট্রিতে এখনও বহু ক্ষেত্রেই অনুপস্থিত।

 

প্রসঙ্গত, রাধিকা ২০১২ সালে বিয়ে করেন ব্রিটিশ ভায়োলিনবাদক ও সুরকার বেনেডিক্ট টেলরকে। গত বছর অক্টোবরে, লন্ডন ফিল্ম ফেস্টিভালের রেড কার্পেটে তিনি বেবি বাম্প ফ্লন্ট করে সকলকে চমকে দেন। সেই আনন্দঘন মুহূর্তের ঠিক দু’মাস পরই মা হন তিনি।

 

রাধিকাকে শেষ দেখা গিয়েছে করণ কাঁধারির লেখা ও পরিচালিত ‘সিস্টার মিডনাইট’ ছবিতে, যা ভারতে মুক্তি পায় ৩০ মে ২০২৫-এ। আর এবার তাঁকে দেখা যাবে ‘লাস্ট ডেজ’ নামক একটি ইংরেজি ছবিতে। জন অ্যালেন চাউ নামক এক খ্রিস্টান মিশনারির জীবনের উপর ভিত্তি করে তৈরি এই সিনেমা পরিচালনা করেছেন জাস্টিন লিন। এতে রয়েছেন স্কাই ইয়াং, নাভিন অ্যান্ড্রুজ, কেন লেউং প্রমুখ। ছবিটি ২০২৫ সালের জানুয়ারিতে সানড্যান্স ফিল্ম ফেস্টিভ্যালে প্রিমিয়ার হয় এবং মুক্তি পাবে ২৪ অক্টোবর, আমেরিকার প্রেক্ষাগৃহে।

 

 মাতৃত্বের আনন্দ আর লড়াইয়ের বাস্তব ছবি তুলে ধরলেন রাধিকা — যা বলিউডের অলীক গ্ল্যামারের আড়ালে এক নির্মম চিত্র তুলে ধরে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া