মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | ০৭ আগস্ট ২০২৫ ১৮ : ২৫Snigdha Dey
বর্তমানে টলিউড ইন্ডাস্ট্রিতে নতুন ভাবনার প্রভাব বিস্তার চোখে পড়ছে। গল্পের ধরন হোক কিংবা ছবি তৈরির মাধ্যম, বদল নজরে পড়ছে সব ক্ষেত্রেই। শুধু গল্পে নয়, ছবি তৈরিতেও আমূল পরিবর্তন আনতে চলেছেন পরিচালক অংশুমান প্রত্যুষ। এক ভিন্ন ধারার ছবিতে হাত পাকাতে চলেছেন পরিচালক অংশুমান প্রত্যুষ।

এবার 'ওয়ার্ল্ড লংগেস্ট ওয়ান-শট' ছবি তৈরি করছেন পরিচালক অংশুমান প্রত্যুষ। প্রকাশ্যে এল সেই ছবির নাম 'স্পাইডার - চ্যাপ্টার ওয়ান।' ইতিমধ্যে এই ছবির শুটিং শুরু হয়েছে শহর কলকাতায়। একগুচ্ছ তারকা নিয়ে চলছে এই ছবির শুটিং। অভিনয়ে রয়েছেন সৌম্য মুখোপাধ্যায়, জয়ী দেব রায়, মুকুল কুমার জানা, সৈকত দে, রত্নদীপ ঘোষ, আরমান আহমেদ, প্রতীক কুণ্ডু। এছাড়াও ছবির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন পুষ্পজিত ঘোষ, শুভদীপ গুহ রায়, আনির্বান দাসগুপ্ত, রাহুল বিশ্বাস, অদ্রিজা ঘোষ, প্রভেলিকা, ইষা নন্দী, অনুরুপা পাল, রিত্তিলা দাস, সৃষ্টিপ্রিয়া দাস, শর্মিষ্টা দাস ও সারয়ান ধোবি।
এই গল্পে কলকাতার এক ব্যস্ত এলাকায় একটা বড় আতঙ্কবাদীর দলের হামলার কল্পনা করে। কিন্তু এই পরিকল্পনার ব্যাপারে ইন্টেলিজেন্স এজেন্সি খবর পায়। ইন্টেলিজেন্স এজেন্সির একটা বড় দলকে দায়িত্ব দেওয়া হয় এই ভয়ংকর অ্যাটাক আটকানোর। এখান থেকেই শুরু হয় এক অদ্ভুত খেলা। কেন আ্যটাক প্ল্যান করা হয়েছে? কারা এই আ্যটাক করাচ্ছে? এই অ্যাটাকের কারণ কি? উত্তরগুলোই পাওয়া যাবে এই ছবির মাধ্যমে।
আরও পড়ুন: কাছের মানুষকে হারালেন সলমন খান! বিরাট শোকের ছায়া 'ভাইজান'-এর পরিবারে
সব থেকে বড় বিষয় হল, এই ছবির মাধ্যমে বিশ্বের সব থেকে লম্বা ওয়ান-শট সিনেমা তৈরি করার চেষ্টা করা হয়েছে। পরিচালকের কথায়, "চেষ্টায় আছি, এটা যদি সত্যিই আমরা সম্ভব করে উঠতে পারি, তাহলে সকলের কাছেই এটা গর্বের বিষয় হবে।" জানা যাচ্ছে, ছবির আরও এক চমক হল এই ছবিতে অভিনয় করছেন পরিচালক অংশুমান প্রত্যুষ নিজেই।
ছবিতে বড়পর্দার তারকাদের পাশাপাশি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদেরও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যেতে চলেছে। তাই এই ছবি হতে চলেছে একেবারে অন্য মাত্রার থ্রিলার।

পরিচালক অংশুমান প্রত্যুষের কথায়, "এই ছবিতে দর্শক অনেক কিছু নতুন দেখতে পাবে। বড়পর্দায় মুক্তি পাবে এই ছবি। অনেকটা যত্ন নিয়ে পুরো টিম মিলে কাজটা করছি। কলকাতাতেই ছবির শুটিং হয়েছে। প্রত্যেক অভিনেতা অভিনেত্রী নিজেদের ভাল কাজ উপহার দিয়েছেন। প্রচুর ভাবনা-চিন্তা করে এই কাজটা করা হয়েছে। আশা করছি দর্শকের ভাল লাগবে।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি