মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Dev Kaushik Ganguly Rituparna Sengupta attend a meeting at Nandan with Minister Arup Biswas on Bengali-Hindi movie controversy

বিনোদন | বাংলার প্রেক্ষাগৃহ প্রথমে বাংলা ছবির জন্য থাকবে কি? হিন্দি ছবির দাপটকে রুখতে অভাবনীয় সিদ্ধান্ত টলিপাড়ার!

Reporter: অর্পিতা দাস | লেখক: রাহুল মজুমদার ০৭ আগস্ট ২০২৫ ১৬ : ৪৩Rahul Majumder

হিন্দি ছবির দাপটে কোণঠাসা বাংলা ছবি। বহু বছর ধরেই এই সমস্যা চলছে । কৌশিক গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে দেব সহ টলিউডের রথী-মহারথীরা বিভিন্ন সময়ে একাধিকবার এই সমস্যার কথা বলেছিলেন। তবে এবার এই সমস্যার মূল উপড়ে ফেলতে  বৃহস্পতিবার  নন্দনে মন্ত্রী অরূপ বিশ্বাসের মুখোমুখি টলিউড। এদিন নন্দনে দেব, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত সহ টলিপাড়ার বহু প্রযোজক, পরিচালক, ছবির পরিবেশক, নামী প্রেক্ষাগৃহের কর্ণধারেরাও এই বৈঠকে যোগ দেন। ফেডারেশনের পক্ষ থেকে ছিলেন স্বরূপ বিশ্বাসও। 

বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের মুখোমুখি হলেন ঋতুপর্ণা, দেব, কৌশিক। দেব কোনও রাখঢাক না রেখে স্পষ্ট কথায় বলে দেন, “হিন্দি ছবির নো শো শেয়ারিং -এর শর্ত আর চলবে না! বড় বাজেটের হিন্দি ছবি চললে সেই প্রেক্ষাগৃহে কোনও বাংলা ছবি চলবে না, এসব আর চলবে না। পাঞ্জাব হোক কিংবা দক্ষিণের কোনও রাজ্য - কোথাও এই নিয়ম লাগু নেই, তাহলে বাংলায় কেন চলে এই নিয়ম! তাই, আর চলবে না এসব। বাংলায় যদি বাংলা ভাষার ছবি চলবে কি না তা হিন্দি ছবি ঠিক করে দেয়, সেটা দুর্ভাগ্যজনক। আজ বৈঠক অত্যন্ত সদার্থকভাবে শেষ হয়েছে। সবাই মাইল এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে এবার থেকে বছরভর ধরে বাংলার যেকোনও প্রেক্ষাগৃহে প্রাইম টাইমের অন্তত একটিতে বাংলা ছবি চলবেই!”

 


সামান্য থেমে দেব আরও যোগ করেন, “পাশাপাশি এও বলব, শুধু শো-টাইম পেলেই তো হয় না। যে ছবি ভাল ব্যবসা করবে, সে ছবি বেশি চলবে।   আমরা সবাই তো বলছি, বাংলার পাশাপাশি হিন্দিও চলুক। তবে আমাদের লড়ার সুযোগটা তো দিতে হবে! কেন হিন্দি ছবির জন্য আমাদের ছবি নামিতে দেওয়া হবে প্রেক্ষাগৃহ থেকে? মাল্টিপ্লেক্সের ক্ষেত্রে তাও এই সমস্যাটা হয় না, কারণ একই ছাদের তলায় একাধিক প্রেক্ষাগৃহ এবং প্রচুর শো টাইমিং থাকে তাদের। সমস্যাটা হয় সিঙ্গল হলদের ক্ষেত্রে।”

 

পাশে দাঁড়ানো কৌশিক গঙ্গোপাধ্যায় বলে ওঠেন, “বৈঠক খুবই সুন্দর হয়েছে। যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা খুবই আনন্দের।  এর জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং মন্ত্রী অরূপ বিশ্বাসকে ধন্যবাদ। এই যে হিন্দি ছবি এলে আমাদের বাংলা ছবি প্রেক্ষাগৃহ পায় না, ঠিকঠাক শো টাইমিং পায় না - এগুলো কী! আমরা এরকম সমস্যার মুখোমুখি হয়েছে বহু বহু দিন। নিজের মায়ের ভাষার ছবির নিজের রাজ্যেই এই সমস্যা।  তবে আজকের পর থেকে এই সমস্যা আর হবে না। বাংলার প্রেক্ষাগৃহ প্রথমে বাংলা ছবির জন্য থাকবে। প্রাইম শো টাইমিংও ভাগাভাগি হবে। পাশাপাশি হিন্দি ছবিও থাকবে অবশ্যই।” 

 

চুপ করে থাকেননি ঋতুপর্ণা সেনগুপ্তও। বললেন, “আমার দু’দুটি ছবি দেখতে দর্শক ভিড় করছিলেন প্রেক্ষাগৃহে অথচ হিন্দি ছবির দাপটে, তাদের দেওয়া শর্তে সেই দুই বাংলা ছবি ভাল প্রেক্ষাগৃহ, শো টাইমিং হারিয়েছে। এরকম করলে প্রযোজকেরা কি আর বাংলা ছবি বানাবেন? বাংলায় কাজের আগ্রহ হারাবেন বাংলার বাইরে থেকে আসা প্রযোজক, পরিচালকেরা।

 

এ প্রসঙ্গে অরূপ বিশ্বাস বললেন, “ঘরের আলোচনা বাইরে বলা সম্ভব নয়। তবে দীর্ঘ আলোচনা ইতিবাচক। বাংলা ছবিকে নিজের রাজ্যে কোণঠাসা হয়ে থাকতে হবে না। হিন্দি ছবির সমান সংখ্যক হল পাবে বাংলা ছবি।”


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া