মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
স্নিগ্ধা দে | ০৭ আগস্ট ২০২৫ ১৬ : ৩৩Snigdha Dey
অর্গানিক স্টুডিও প্রোডাকশন হাউজের ব্যানারে আসছে একটি নতুন ধারাবাহিক। জি বাংলার পর্দায় সম্প্রচারিত হবে এই মেগা। এই খবর প্রথম জানিয়েছিল আজকাল ডট ইন। প্রকাশ্যে এসেছিল গল্পের নায়ক-নায়িকার কথাও। ধারাবাহিকের নাম 'কনে দেখা আলো'।
এই ধারাবাহিকে দুই নারীর জীবনের টানাপোড়েন ফুটে উঠবে। জীবনযুদ্ধের দোলাচলে কোন খাতে এগোবে দু'জনের জীবন? এই প্রশ্নের উত্তর মিলবে আসন্ন এই ধারাবাহিকে। ভিন্ন মেরুর দুই নারীর চরিত্রে দেখা যাবে নন্দিনী দত্ত ও সাইনা চট্টোপাধ্যায়কে। প্রথম প্রোমোতেই কনের সাজে হাজির দুই নায়িকা। পরিস্থিতির পরিহাসে ঠিকানা বদলে যাবে দু'জনের। এমনটাই ইঙ্গিত মিলেছে প্রোমোতে। সেখান থেকেই নেটপাড়ায় ছড়িয়েছে নানা জল্পনা। কেউ বলছেন, এই গল্পের সঙ্গে হিন্দি ছবি 'লাপাতা লেডিজ'-এর মিল রয়েছে। আবার কারওর মতে, এই মেগা 'নৌকাডুবি'র অনুকরণে তৈরি।
এত জল্পনা-চর্চার মাঝে এবার মুখ খুললেন নন্দিনী দত্ত। আজকাল ডট ইন-কে অভিনেত্রী বলেন, "যখন লাপাতা লেডিজ মুক্তি পেয়েছিল, তখন দর্শক নৌকাডুবির সঙ্গে এর তুলনা টেনেছিলেন। সেদিক থেকে দেখতে গেলে তো সবটাই একে অন্যের সঙ্গে মিল রেখে বানানো। কিন্তু সেটা তো নয়। এই ধারাবাহিকের গল্প নৌকাডুবির থেকে অনুপ্রাণিত সেটা বলতে পারি। তবে প্রথম প্রোমোতেই স্পষ্ট যে পুরোপুরি একইরকম গল্প এখানে দেখানো হবে না। তবুও যখন তুলনা টানা হচ্ছে, তখন আমার মনে হয় মন্তব্য করার আগে দর্শকের ভালভাবে ভেবে দেখা উচিৎ।"
আরও পড়ুন: ইধিকার সঙ্গে রণক্ষেত্রে রুবেল! জি বাংলার 'মহালয়া'য় 'মহিষাসুর' রূপে ধরা দেবেন অভিনেতা?
এই ধারাবাহিকে প্রথমবার ধারাবাহিকে জুটি বাঁধছেন নন্দিনী দত্ত ও সোমরাজ মাইতি। গল্পে সোমরাজের বোনের চরিত্রে দেখা যাবে বিয়াস ধরকে। এই ধারাবাহিকে ফুটে উঠবে দুটো জুটির গল্প। নন্দিনী-সোমরাজের পাশাপাশি থাকবেন সাইনা চট্টোপাধ্যায় ও মৈনাক ঢোলকে।

নতুন এই চরিত্রকে ফুটিয়ে তুলতে কতটা তৈরি নন্দিনী? একটু হেসে নায়িকার জবাব, "নিজেকে খুব ভাগ্যবান মনে করি, কারণ প্রতিবারই ভিন্ন চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছি। আমাদের ইন্ডাস্ট্রিতে টাইপ কাস্টের একটা দিক তো সব সময় দেখা যায়। কিন্তু আমাকে এখনও পর্যন্ত এর শিকার হতে হয়নি। নিজেকে প্রমাণ করার সুযোগ বারবার পেয়েছি। এই চরিত্রটা আস্তে আস্তে কাছের হয়ে উঠবে বিশ্বাস করি। কারণ, আমিও এই চরিত্রটার মতোই নিজের জোরে কিছু করে দেখানোর চেষ্টায় থাকি।"
প্রোমোতেই তো পালানোর একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, পালিয়ে যাওয়াটা কি এখনকার পরিপ্রেক্ষিতে 'থ্রিলার'-এর অংশ বলতে পারি? নন্দিনীর কথায়, "সেটা অবশ্যই ছবি বা ধারাবাহিকের ক্ষেত্রে। কারণ, বাস্তবে পরিস্থিতি থেকে পালিয়ে যাওয়া মানে আমার কাছে হেরে যাওয়া।"
বেশ অনেক বছর ইন্ডাস্ট্রিতে কাজ হল, এখনও নতুন ধারাবাহিকের শুরুতে বুক দুরুদুরু করে? একটু থেমে নন্দিনীর জবাব, "আসলে দর্শকের ভালবাসাটা নিয়ে তো আর বাজি ধরা যায় না। সেটা অভিনেতাদের কাজের উপরে নির্ভর করে। সব কাজের শুরুতেই ভাবি, যেন মন দিয়ে চরিত্রটাকে ফুটিয়ে তুলতে পারি। তাই ভয় পাই বলব না, এই অনুভূতিটা না বলে বোঝানো যাবে না।"
টিআরপি-ই এখন ভবিষ্যৎ! চাপে থাকতে হয় শুরু থেকেই? নন্দিনী বলেন, "চাপটা নিয়ে দেখেছি কোনও লাভ হয় না। তাই আমার মনে হয় ভাল কাজ করে যাওয়াটাই আসল। লাকটা ম্যাটার করে।"
প্রসঙ্গত, গল্পে শহুরে বনলতা আর গ্রামের লাজবন্তীর জীবন বদলে যায় ঘটনার পাকচক্রে। বিয়ের প্রেক্ষাপটে লেখা এই গল্পে অদলবদল হয়ে যায় দু'জনের ভালবাসার ঠিকানা। ভবিষ্যতে সঠিক আস্তানায় ফেরত গেলেও বোঝা যায় মনের ঠিকানা ফেলে এসেছে পেছনেই। আসছে ভালবাসার বাসা বদল নিয়ে দুই নারীর জীবন বদলে যাওয়ার গল্প 'কনে দেখা আলো'। ইতিমধ্যেই বর-কনের বেশে সামনে এসেছে দুই জুটির ঝলক। গ্রামের মেয়ে 'লাজবন্তী'র চরিত্রে দেখা যাবে সাইনাকে। অন্যদিকে, 'বনলতা'র চরিত্রে দেখা যাবে নন্দিনীকে। দুই বিপরীত মেরুর নারীর জীবন কোন খাতে বইবে? সেই কাহিনিই ফুটে উঠবে ধারাবাহিকে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি