মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: স্নিগ্ধা দে ০৭ আগস্ট ২০২৫ ১৪ : ০৯Snigdha Dey
টিআরপি-র লড়াই মুখের কথা নয়। খেলা ঘুরতে সময় লাগে মাত্র এক সপ্তাহ। পুরনো সমস্ত মেগাকে ছাপিয়ে গেল স্টার জলসার 'রাজরাজেশ্বরী রাণী ভবানী'! খুব বেশিদিন শুরু হয়নি এই ধারাবাহিক। তবুও আধ্যাত্মিক ও পৌরাণিক কাহিনি যে বরাবরই দর্শকের মন জয় করে তা আরও একবার প্রমাণ করল এই মেগা। চলতি সপ্তাহে এক নম্বরে নিজের জায়গা দখল করল 'ভবানী'। পেল ৭.১ নম্বর।

দ্বিতীয় স্থানে রয়েছে জি বাংলার 'পরিণীতা'। অনেকদিন পর নম্বর বাড়িয়ে উঠে এসেছে এই ধারাবাহিক। তবে একটুর জন্য প্রথম স্থান হাতছাড়া হল পারুল-রায়ানের। চলতি সপ্তাহে এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.৯। তৃতীয় স্থানে ৬.৮ পেয়ে রয়েছে 'পরশুরাম'। শুরুর সপ্তাহ থেকে একটানা প্রথম স্থানে ছিল এই ধারাবাহিক। গল্পের নিত্য নতুন চমক দর্শকের দারুণ পছন্দ। তবে এই সপ্তাহে 'ভবানী'র কাছে হার মানতে হল তাকে। চতুর্থ হয়েছে 'জগদ্ধাত্রী'। ৬.৭ পেয়ে মোটামুটি নিজের জায়গা ধরে রেখেছে সে।
এদিকে, একেবারে পঞ্চমে এসে ঠেকেছে 'ফুলকি'। এক সময়ের 'বেঙ্গল টপার' তকমা পাওয়া এই মেগাকে বহুদিন ধরেই আর দেখা যায় না 'সেরার সেরা' তালিকায়। এদিকে, একই স্থানে রয়েছে 'রাঙামতি তীরন্দাজ' এই সপ্তাহে ফুলকি-রোহিত ও রাঙা-একলব্যর ঝুলিতে ৬.৪। ষষ্ঠ স্থানে রয়েছে জি বাংলার 'চিরদিনই তুমি যে আমার'। নায়ক-নায়িকার মধ্যে বিতর্ক চললেও ধারাবাহিকের উপর যে তার প্রভাব পড়েনি সেটা বোঝাই যাচ্ছে। এবার এই মেগা পেয়েছে ৫.৭।
আরও পড়ুন: গোপনে এল সুখবর! দ্বিতীয়বার বাবা হলেন চিকিৎসক-অভিনেতা কিঞ্জল নন্দ, কন্যা না কি পুত্র -কে এল ঘরে?
সপ্তমে রয়েছে জোড়া ধারাবাহিক। ৫.১ পেয়ে এই জায়গায় রয়েছে 'অনুরাগের ছোঁয়া' ও 'গৃহপ্রবেশ'। এখন শুভলক্ষ্মী ও আদৃতের ঘরে ফেরার পর্ব ভালই টিআরপি দিচ্ছে। অষ্টমে ৫.০ নম্বর পেয়ে আছে 'দাদামণি'। গল্পের মোড়ে সোম-পার্বতীর না বলা প্রেমের গল্পকেও ভালবাসা দিয়েছেন দর্শক। ৪.৭ নম্বর পেয়ে নবমে 'কথা'। বহুদিন পর টিআরপি তালিকায় উঠে এসেছে এই ধারাবাহিকের নাম। এক সময় প্রথম স্থানে একচেটিয়া অধিকার থাকলেও এখন আর এক থেকে দশেও নজর কাড়ে না কথা-এভির গল্প। তবে এই সপ্তাহে একটু যেন আশার আলো দেখলেন এই ধারাবাহিকের অনুরাগীরা। দশম স্থানে 'কুসুম'। প্রাপ্ত নম্বর ৪.২। শুরু থেকেই এই ধারাবাহিক নিয়ে দর্শক মহলে নানা চর্চা চললেও কিন্তু শেষমেশ নিজের মান রাখল 'কুসুম'।
আগামীতে আসছে আরও নতুন ধারাবাহিক। সেই জেরে শেষ কিংবা বন্ধ হওয়ার মুখে একাধিক ধারাবাহিক। এখন টিআরপি-র লড়াইয়ে কার জায়গা কোথায় হয়, সেটাই দেখার।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি