মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Tollywood News: Actor Kinjal Nanda Becomes Father Again and Welcomes Baby Girl With Wife Namrata

বিনোদন | গোপনে এল সুখবর! দ্বিতীয়বার বাবা হলেন চিকিৎসক-অভিনেতা কিঞ্জল নন্দ, কন্যা না কি পুত্র -কে এল ঘরে?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: অর্পিতা দাস ০৭ আগস্ট ২০২৫ ১৩ : ৩৩Rahul Majumder

সকাল সকাল বড় চমক! ফের কন্যাসন্তানের বাবা হয়ে সোশ্যাল মিডিয়ায় নিজেই সুখবর দিলেন টলিউডের 'হীরালাল', অভিনেতা কিঞ্জল নন্দ। স্ত্রী নম্রতা ভট্টাচার্য জন্ম দিলেন তাঁদের দ্বিতীয় কন্যা সন্তানের। গোপনীয়তা বজায় রেখেই পরিবারে এল নতুন অতিথি— তাই বিস্ময়, আনন্দ আর আবেগে ভরে উঠল অনুরাগী মহল।

সোশ্যাল মিডিয়ায় কিঞ্জল লিখেছেন—

“আমার জীবনে দ্বিতীয় কন্যাসন্তান আশায় আমি ধন্য। ধন্যবাদ বিশ্বকে, ভগবানকে, পরিবারকে এবং নম্রতাকে। ভালোবাসি তোমায়।”

 

 

 লক্ষ্মীবারে ঘরে লক্ষ্মী, তাই খুশির মাত্রা দ্বিগুণ! শুভেচ্ছা বার্তায় উপচে পড়ছে কিঞ্জলের সোশ্যাল মিডিয়া।

 চিকিৎসক-অভিনেতা হিসাবে এমনিতেও নিজের জীবন ব্যালান্স করে চলেন কিঞ্জল। 
একদিকে সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘আপিস’-এ সন্দীপ্তার বিপরীতে নজর কেড়েছেন কিঞ্জল। পাশাপাশি নতুন ছবির শ্যুটিংও সেরে ফেলেছেন। বড় পর্দা থেকে মঞ্চ— সর্বত্র সমান জনপ্রিয় এই অভিনেতা।

 কলেজফ্রেন্ড থেকে লাইফপার্টনার - কিঞ্জল ও নম্রতার প্রেম শুরু হয়েছিল কলেজ থেকেই। বন্ধুত্বই বদলে যায় ভালোবাসায়। ২০২২ সালে বিয়ে, ২০২৪-এ প্রথম কন্যাসন্তান। দেড় বছরের মধ্যে দ্বিতীয় সন্তানের আগমন। আর নম্রতা ভট্টাচার্য নিজেও চিকিৎসক, আর জি করের মঞ্চে সন্তান কোলে নিয়েও দেখা গেছে তাঁকে।

 এইমুহূর্তে টলিউডে তারকা বাবা-মার যেন খুশির হিড়িক।  কিছুদিন আগেই মা হয়েছেন ছোট পর্দার অহনা। কম বয়সে মা-বাবা হচ্ছেন একাধিক তারকারা। দ্বিতীয় সন্তানের পথে পা বাড়িয়েছেন শুভশ্রী, কোয়েল, জিৎ-এর মতো তারকারাও। সেই তালিকায় এবার নাম লেখালেন কিঞ্জল-নম্রতা। এছাড়াও অল্প বয়সে মা বাবা হওয়ার পাশাপাশি, দ্বিতীয় সন্তান নিচ্ছেন একাধিক তারকারাই। 

সন্তান জন্মের পর কিছুটা সময় পুরোপুরি পরিবারকে দিতে চান কিঞ্জল। আবারও একবার প্রমাণ করলেন— পর্দার বাইরে, বাস্তব জীবনেও তিনি একজন দায়িত্ববান ও সংবেদনশীল মানুষ।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া