মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
সংবাদসংস্থা মুম্বই | ০৭ আগস্ট ২০২৫ ১৩ : ২৭Snigdha Dey
টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?
দিলজিতের পাশে বাণী
পাক তারকাদের নিয়ে ছবি তৈরি করায় দিলজিৎ দোসাঞ্জের উপর বেজায় চটেছেন দেশবাসী। এমনকী তাঁকে 'দেশদ্রোহী'র তকমাও দেওয়া হয়েছে। ভারতে নিষিদ্ধ হয়েছিল দিলজিৎ-এর 'সর্দারজি ৩'। তবুও পাকিস্তানে মুক্তি পেয়েছে এই ছবি। এছাড়াও মুক্তি পেয়েছে আরও অন্যান্য দেশে। দিলজিতের 'সর্দারজি ৩' ছবিতে হানিয়া আমির, নাসির চিন্যোতি, ড্যানিয়েল খাওয়ার এবং সেলিম আলবেলার মতো একাধিক পাক মুলুকের তারকা রয়েছেন। পহেলগাঁও হামলার প্রেক্ষিতেই দিলজিতের কাণ্ডজ্ঞান নিয়ে ক্ষিপ্ত ওই ফিল্ম সংগঠন। একাধিক পাকিস্তানি শিল্পীকে কাস্ট করেই বিপাকে পড়েছেন দিলজিৎ। পাঞ্জাবি সুপারস্টারের সিনেমা ঘিরে আপত্তি তুলেছিল ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া। পাক তারকাদের কাস্ট করায় পাশাপাশি নেটিজেনরাও দিলজিৎকে 'দেশদ্রোহী' বলে কটাক্ষ করেছিলেন। এবার সহ-অভিনেতার পাশে দাঁড়ালেন অভিনেত্রী বাণী কাপুর। মুম্বই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে তিনি বলেন, "এই ছবিটির শুটিং পহেলগাঁও হামলার অনেক আগেই হয়েছিল। ছবির সঙ্গে কমপক্ষে ১০০ জন টেকনিশিয়ান যুক্ত ছিলেন। এরপর যখন ছবি মুক্তির সময় এল তখন সবাই ক্ষেপে উঠলেন। কিন্তু এতে অভিনেতা বা প্রযোজকের কী করা উচিৎ? ছবি মুক্তি পাবে না? আমার তো মনে হয় এটা কোনও আইনশৃঙ্খলা লঙ্ঘনের মতো কাজ হয়নি।"
আরও পড়ুন: ইধিকার সঙ্গে রণক্ষেত্রে রুবেল! জি বাংলার 'মহালয়া'য় 'মহিষাসুর' রূপে ধরা দেবেন অভিনেতা?
রণবীরের মেহেন্দি-স্মৃতি

বলিউডের জনপ্রিয় মেহেন্দি আর্টিস্ট বীণা নাগদা বছরের পর বছর ধরে একাধিক তারকার সঙ্গে কাজ করেছেন। রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের বিয়েতেও তিনি মেহেন্দি পরিয়েছিলেন। এক সাক্ষাৎকারে সেই দিনের কথা স্মরণ করেছেন বীণা। তাঁর কথায়, "এই অভিজ্ঞতা আমি কোনওদিন ভুলতে পারব না।" তিনি আরও বলেন, দীপিকা যেমন নিজের প্রতিশ্রুতি রেখেছেন, তেমনি রণবীর সিং ছিলেন অনুষ্ঠানের প্রাণ। "রণবীরের প্রশংসা করতে সব শব্দই কম পরে। ও ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে যেন আলো ছড়িয়ে পড়ত। লেক কোমোতে সেদিন প্রচণ্ড ঠান্ডা ছিল। কিন্তু রণবীর এসে সব উষ্ণ করে দিল। হাসিমুখে সবার সঙ্গে মিশছিল, মজা করছিল। সে যখন বলল, 'একজন রানী আরেক রানীর জন্য মেহেন্দি করছে,' আমি তখন আহ্লাদে আটখানা।" তিনি জানান রণবীরের মেহেন্দিতে শুধু দীপিকার নামই ছিল না। বরং, তিনি সঙ্গে জুড়ে দেন তিনটি তারা। একটি নিজের, একটি মাকে এবং আরেকটি বোনের উদ্দেশ্যে। বিয়েতে তাঁর পারিশ্রমিক সম্পর্কে প্রশ্ন করা হলে, বীণা সরাসরি কিছু না বলে জানান, "মূল্য নির্ভর করে নকশা ও কনের চাহিদার উপর। কাস্টমাইজড ডিজাইন কিছুটা ব্যয়বহুল হলেও, সাধারণত সেটা ১ লক্ষ টাকার মধ্যেই হয়।"
চরম অপমানের শিকার ইশা!
বলিউড অভিনেত্রী ইশা কোপিকর মুখ খুললেন তাঁর কেরিয়ারের প্রথম দিকের এক তিক্ত অভিজ্ঞতা নিয়ে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, কীভাবে এক দক্ষিণী ছবির সেটে নাচ না জানার জন্য তাঁকে প্রকাশ্যে অপমান করা হয়েছিল। সেই অপমান এতটাই কুরুচিকর ছিল যে, মেকআপ ভ্যানে গিয়ে তিনি কান্নায় ভেঙে পড়েন। এক সাক্ষাৎকারে ইশা বলেন, “আমার প্রথম দক্ষিণী ছবি ছিল সেটা। তখনই আমি প্রথম ক্যামেরার সামনে দাঁড়াচ্ছি। সেখানে প্রচুর নাচের দৃশ্য ছিল। কিন্তু আমি তখনও নাচে পারদর্শী ছিলাম না। সেই সময় একজন কোরিওগ্রাফার সবার সামনে বলেছিলেন— "এই মেয়েগুলো কিছুই পারে না, জানি না কেন ওদের নেওয়া হয়।" এই মন্তব্যে চরম অপমানিত বোধ করেন অভিনেত্রী। তিনি বলেন, “আমি মেকআপ ভ্যানে গিয়ে হাউহাউ করে কেঁদেছিলাম। তারপর মনে মনে প্রতিজ্ঞা করি, নাচ আমি শিখবই। আর যেন কেউ কখনও এভাবে আমাকে ছোট না করে, সেই চেষ্টাই করব।”
এরপর ইশা সরোজ খানের প্রধান সহকারীর কাছে গিয়ে নাচ শিখতে শুরু করেন। নিয়মিত বাড়িতে রিহার্সাল করতে থাকেন। ফলাফল আসে দ্রুত। ‘খাল্লাস’ গানে তাঁর পারফরম্যান্স দর্শকের মনে দাগ কাটে। রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। বলিউডে তাঁকে ‘খাল্লাস গার্ল’ নামেই ডাকতে শুরু করেন অনেকে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি