মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
স্নিগ্ধা দে | ০৭ আগস্ট ২০২৫ ১২ : ৩২Snigdha Dey
এবার জি বাংলার মহালয়ায় দেবী রূপে যে ইধিকা পালই থাকছেন, সেই খবর প্রথম জানিয়েছিল আজকাল ডট ইন। জানা গিয়েছিল ইতিমধ্যেই প্রস্তাব গিয়েছে অভিনেত্রীর কাছে। সেই প্রস্তাবে নাকি রাজিও হয়েছেন তিনি। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে 'মহালয়া'র শুটিং। খুব তাড়াতাড়ি নতুন অবতারে সামনে আসছে চলেছেন অভিনেত্রী। জানা যাচ্ছে, ইনিকা যেমন দুর্গা রূপে থাকবেন, তেমনই দেবীর অন্যান্য রূপে দেখা যাবে জি বাংলার নায়িকাদের। তাঁদের মধ্যে অন্যতম অন্বেষা হাজরা, মোহনা মাইতি, ঈশানী চট্টোপাধ্যায় ও দিব্যাণী মণ্ডল। এছাড়াও থাকবেন জি বাংলার আরও নায়িকারা।
ইধিকার বিপরীতে 'মহাদেব' রূপে কাকে দেখা যাবে, সেই নিয়ে দর্শক মহলে প্রশ্ন উঠলেও ইতিমধ্যেই জানা গিয়েছে এক নায়কের নাম। এই চরিত্রে দেখা যেতে চলেছে অভিনেতা রণজয় বিষ্ণুকে। তবে চমক এখনও শেষ হয়নি। এবার মহালয়ায় 'মহিষাসুর' রূপে দেখা যেতে চলেছে আরও এক জনপ্রিয় অভিনেতাকে। সূত্রের খবর, এই চরিত্রের জন্য ইতিমধ্যেই শুটিং শুরু করেছেন অভিনেতা রুবেল দাস। এই মুহূর্তে দর্শক রুবেলকে দেখছেন 'তুই আমার হিরো' ধারাবাহিকের মুখ্য চরিত্রে। 'সুপারস্টার শাক্যজিৎ' রুবেল এবার 'মহিষাসুর'! এই প্রথমবার দর্শক এই রূপে দেখতে চলেছেন তাঁকে।

ছোটপর্দায় বহু বছর ধরে কাজ করছেন রুবেল। 'ডান্স বাংলা ডান্স'-এর মঞ্চ থেকে তাঁর পরিচিতি তৈরি হয়। এরপর একের পর এক ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে দর্শক মহলে জনপ্রিয়তা গড়ে ওঠে তাঁর। 'নিম ফুলের মধু' ধারাবাহিকে দর্শকের থেকে পেয়েছিলেন দারুণ ভালবাসা। ওই ধারাবাহিক শেষ হতে না হতেই 'তুই আমার হিরো'তে একেবারে ভিন্ন চরিত্রে ধরা দিয়েছেন তিনি। এবারের মহালয়ায় তাই 'মহিষাসুর' রূপে যে বিরাট চমক দিতে চলেছেন রুবেল, তা বলাই বাহুল্য।
আরও পড়ুন: প্রেমে পড়লেন উরফি জাভেদ! চেনেন তাঁর দিল্লিবাসী ‘লাজুক’ প্রেমিককে?
২০২২ সালের পর, ২০২৪ সালে আবারও দুর্গা রূপে জি বাংলায় দেখা গিয়েছিল শুভশ্রীকে। তবে ছোটপর্দায় কোয়েল মল্লিকের পর, দুর্গা হিসেবে সবচেয়ে জনপ্রিয় শুভশ্রীই, সে বিষয়ে সন্দেহ নেই। এবার মহালয়ার প্রস্তাব গিয়েছিল তাঁর কাছেও। তবে এই মুহূর্তে ছবি ও সিরিজের শুটিংয়ের কাজে ব্যস্ত শুভশ্রী। তাই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি। কথা ছিল, কৌশানী মুখোপাধ্যায়ের দুর্গা হওয়ার। তবে চ্যানেলের তরফেই নাকি আর কথা এগোয়নি। শেষ পর্যন্ত ইধিকাকেই চূড়ান্ত করেছে জি বাংলা। এই প্রথমবার দুর্গা রূপে দর্শকমনে জায়গা করতে পারবেন ইধিকা? সেটাই এখন দেখার। তবে মহাদেব ও মহিষাসুরের চরিত্রেও যেহেতু দর্শকের পছন্দের অভিনেতারা রয়েছেন, তাই এবারের জি বাংলার 'মহালয়া' যে বেশ জমজমাট হতে চলেছে তা বলাই যায়।
প্রতি বছর বিভিন্ন চ্যানেলে দেবী রূপে ধরা দেন দর্শকের পছন্দের নায়িকারা। সূত্রের খবর, এবার স্টার জলসার মহালয়ায় দেবী মহামায়া রূপে হাজির হবেন অভিনেত্রী কোয়েল মল্লিক। বেশ কিছু বছর ধরেই স্টার জলসার মহিষাসুরমর্দিনী অনুষ্ঠানে কোয়েলকেই দেবী দুর্গা হিসাবে দেখা যাচ্ছে। ২০১৭ সাল থেকে ক্রমাগত স্টার জলসায় 'দেবী দুর্গা' হিসাবে কোয়েলকেই দেখা যাচ্ছে। মাঝে শুধু ২০২১ সালে কালার্সের মহালয়ার অনুষ্ঠানে 'দুর্গা' হন কোয়েল। এবার আরও একবার স্টার জলসার 'মহালয়া'য়' 'মহিষাসুরমর্দিনী' রূপে দেখা যেতে চলেছে তাঁকে। কোয়েলের বিপরীতে 'মহাদেব' রূপে থাকছেন স্টার জলসার 'পরশুরাম'। অর্থাৎ এই চরিত্রে দর্শক পেতে চলেছেন অভিনেতা ইন্দ্রজিৎ বসুকে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি