মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | ০৭ আগস্ট ২০২৫ ১০ : ১১Snigdha Dey
বয়স কম তাই জীবনের অভিজ্ঞতা তেমন না হলেও প্রেমের ক্ষেত্রে অভিজ্ঞতা তাঁর মোটেই কম নয়। টলিউডে পা দিয়েই প্রথম ধারাবাহিকেই তাঁর জনপ্রিয়তা। টিআরপি তালিকায় তাঁর ধারাবাহিক বেশ উপরেই থাকে। প্রথম ধারাবাহিকেই নায়কের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়তে থাকে, তবে সেই কথা নায়ক বা নায়িকা কখনওই প্রকাশ্যে আনেননি।
সমাজমাধ্যমে একসঙ্গে নাচের ভিডিও থেকে শুটিংয়ের মাঝে সময় কাটানো, সবটাই চলছিল বেশ ভালই, যদিও নায়কের প্রাক্তন প্রেমিকার সঙ্গে তখন বিয়ের দিন ক্রমশই এগিয়ে আসছিল। এর মধ্যেই নায়ক তাঁর পুরনো প্রেমিকাকে ভুলে নতুন প্রেমিকার প্রেমে পড়েন। যার টের তিনি পেতে দেননি একেবারেই। পুরনো প্রেমিকার সঙ্গে বিচ্ছেদ এবং অনস্ক্রিন নায়িকার সঙ্গে দূরত্ব একসঙ্গেই ঘটে। বাড়তে থাকে নায়ক নায়িকার মধ্যে দূরত্ব, কথাও বন্ধ থাকে মাঝে। এরমধ্যেই নায়িকা প্রেমে পড়েন ছোটপর্দার আরেক অভিনেতার। মুখ্য চরিত্রে অভিনয় না করলেও সে আবার পার্শ্বচরিত্রে বেশ জনপ্রিয়।
আরও পড়ুন: 'পার্বতী'কে কি মনের কথা বলতে পারবে সোম? নাকি অকালেই হাতছাড়া হবে ছোটবেলার প্রেম?
এই প্রেমের কথাও একেবারেই প্রকাশ্যে আসতে দেননি নায়িকা। অন্যদিকে অনস্ক্রিন নায়কের সঙ্গে দূরত্ব ক্রমশই বাড়ছে, নতুন প্রেমিকার সঙ্গে হঠাৎ করেই আইনি বিয়ে সারেন নায়ক। সেই বিয়েতে কিছুতেই উপস্থিত থাকেননি নায়িকা। তাতে যেন আরও স্পষ্ট হয় তাঁদের গোপন সম্পর্কের কথা। পর্দার ভিলেন হয়ে ওঠেন নায়কের জীবনের আসল নায়িকা। অনেকেই ভেবেছিলেন নায়িকা আসলে পুরনো সবকিছু ভুলে গিয়েছেন। কিন্তু এত সহজে কী সব কিছু ভোলা যায়? ধারাবাহিকে নায়ক-নায়িকার রসায়ন দেখানো হলেও একে অপরের সঙ্গে সেই সময় কথা বন্ধ। যদিও কাজে তার প্রভাব ফেলতে দেননি নায়ক বা নায়িকা কেউই।
এবার পুরনোকে ভুলে নায়িকা মজলেন নতুন প্রেমে। এই প্রেমিক অভিনেতা বাস্তবে মানুষটা বেশ ভাল, বয়সের ক্ষেত্রেও একে অপরের থেকে খুব বেশি ছোট বা বড় নন। লুকিয়ে সবার চোখের আড়ালে তাঁদের প্রেম ভালই চলছিল। তবে সমাজমাধ্যমে কিছু ছবি ছড়িয়ে পড়ার কারণে তাঁদের প্রেম প্রকাশ্যে চলে আসে। তাই একইদিনে একই জায়গা থেকে সমাজমাধ্যমে নিজেদের ছবি ভাগ করেন তাঁরা। এত সহজে কি আর অনুরাগীদের চোখ এড়িয়ে থাকা যায়! ব্যাস এক মুহূর্তে তাঁদের প্রেমের কথা ধরে ফেলেন অনুরাগীরা।
একই স্টুডিওতে ভিন্ন ধারাবাহিকে শুটিং করতে করতেই আসলে একে অপরের সঙ্গে আলাপ, এরপর প্রেম। তবে নায়িকা স্থির হওয়ার মানুষ নন, ভাল মনের মানুষ পেয়েও কিছুতেই যেন মনকে স্থির করতে পারছিলেন না তিনি। এর ফলে যা হওয়ার ঠিক তাই হল। দূরত্ব বাড়ল দু'জনের মধ্যে, সেখান থেকেই বিচ্ছেদ। তবে প্রেম বা বিচ্ছেদ কোনও সময়ই নিজেদেরকে সকলের সামনে আনেননি কেউই।
এই বিচ্ছেদের পর আবার নতুন প্রেমে সেই নায়িকা, নিজের সমাজমাধ্যমে নতুন প্রেমিকের সঙ্গে ছবি পোস্ট না করলেও, প্রেমিকের প্রোফাইল থেকে তাঁদের দু'জনের নানা ঘনিষ্ঠ মুহূর্তের ছবি চোখ এড়াইনি নায়িকার অনুরাগীদের। নতুন প্রেমিকের সঙ্গে বেশ মিষ্টি মুহূর্তে দেখা গেল নায়িকাকে। যদিও তিনি বাস্তবে নিজের প্রেমের কথা কখনই স্বীকার করেন না। তবে আবার লুকিয়ে চুটিয়ে প্রেম করছেন ছোটপর্দার এই নায়িকা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি