মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

বিনোদন | যে মেয়ের মুখ সলমন আর দেখতে চাননি, সেই মেয়েই প্রতিযোগী হয়েই আগুন লাগাতে ফিরছেন ‘বিগ বস’-এ!

Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ০৬ আগস্ট ২০২৫ ১৮ : ৫৪Rahul Majumder

আট বছর আগে যে নামটা ‘বিগ বস’-এর ইতিহাসে বিতর্ক, বিস্ফোরণ ও অশান্তির প্রতীক হয়ে উঠেছিল, আজ সেই নামই আবার ফিরছে আলোচনার কেন্দ্রে। হ্যাঁ, প্রিয়াঙ্কা জাগ্গা। ‘বিগ বস ১০’-এর এই প্রতিযোগী সলমন খানের সঙ্গে প্রচণ্ড বাকবিতণ্ডার পর ঘর থেকে বেরিয়ে গিয়েছিলেন, এবং তখনই সেই পর্ব চলাকালীন সলমন ঘোষণা করেছিলেন, “এই মেয়েকে আর কখনও এই চ্যানেলে দেখতে চাই না। আর যদি দেখি এই মেয়েটিকে এই চ্যানেল কর্তৃপক্ষ তাঁদের কোনও অনুষ্ঠানে ফিরিয়ে এনেছেন, তাহলে আমি এই চ্যানেলের হয়ে আর কোনও কাজ করব না! সাফ কথা! ”

 

কিন্তু সময় বদলায়। এবার ‘বিগ বস ১৯’-এ আবার নাকি ডাকা হয়েছে সেই প্রিয়াঙ্কাকে—এবং তিনি ফিরতে চলেছেন, সেটা নিজেই জানিয়ে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায় একাধিক আবেগঘন পোস্টের মাধ্যমে।

 

প্রিয়াঙ্কার পোস্ট যা আগুন ছড়াল নেটদুনিয়ায়!
প্রিয়াঙ্কা জাগ্গা ফেসবুকে নিজের পুরনো ‘বিগ বস ১০’-এর কিছু ছবি পোস্ট করে লেখেন—

“১০ বছর আগে আমি ‘বিগ বস’-এ ছিলাম। জীবন বদলে গিয়েছিল, কিন্তু সবটুকু ভাল ছিল না। সলমন খানের সঙ্গে ঝামেলা হয়েছিল। আমি নিজেই সরে এসেছিলাম। গ্ল্যামার ছেড়েছিলাম। কোলাহল ছেড়েছিলাম। এখন, হঠাৎ করেই আবার ফোন এল বিগ বস থেকে। হ্যাঁ, এই সিজনের জন্য। ওরা আমাকে আবার চাইছে।”

 

 

তিনি আরও লেখেন— “এবারের ‘বিগ বস’-এর থিম ‘রাজনীতি’। কিন্তু আমি আর আলো বা হেডলাইনের পেছনে ছুটছি না। এবার এই ডাক যেন নতুন করে সাহস খোঁজার, একটা বন্ধ অধ্যায় শেষ করার। ফিরব না কি শান্তিতে থাকা ভাল?”

কয়েক ঘণ্টা পরেই আর এক পোস্টে প্রিয়াঙ্কা সরাসরি লেখেন— “আমি ফিরছি বিগ বস ১৯-এ! যে বিশ্বাস করেছে, যে সুযোগ দিয়েছে, তাদের সবাইকে ধন্যবাদ। এবার অন্যরকম এনার্জি, নতুন রাজনীতি। দেখা যাক কোথায় পৌঁছাই।”

‘বিগ বস ১০’: বিতর্ক, বাগ্‌বিতণ্ডা ও বিদায়!
২০১৬ সালে বিগ বস ১০-এ অংশ নিয়েছিলেন প্রিয়াঙ্কা জাগ্গা। প্রথম দিন থেকেই ছিলেন আগ্রাসী মেজাজে। মনু পাঞ্জাবি ও লোপামুদ্রা রাউতের সঙ্গে চলত তাঁর ধারাবাহিক অশান্তি। শোয়ের প্রতিটি পর্বেই যেন ঝগড়া ও বিশৃঙ্খলার ঝড়। এক পর্যায়ে সঞ্চালক সলমন খান প্রকাশ্যে বলেন— “এই মেয়েকে আর চাই না ‘বিগ বস’ হাউজে!”

এরপর প্রিয়াঙ্কাকে বের করে দেওয়া হয় ঘর থেকে। প্রিয়াঙ্কা পরে দাবি করেছিলেন, “ওই ঘরে আমার দম বন্ধ হয়ে যাচ্ছিল। বাঁচার জন্যই খারাপ ব্যবহার করি, যাতে বের করে দেয়।”

সলমনের সেই মন্তব্য কি আজ ভুলে গেছেন? কারণ সলমন খান তখন বলেছিলেন—“আর যদি দেখি এই মেয়েটিকে এই চ্যানেল কর্তৃপক্ষ তাঁদের কোনও অনুষ্ঠানে ফিরিয়ে এনেছেন, তাহলে আমি এই চ্যানেলের হয়ে আর কোনও কাজ করব না! সাফ কথা! ””

তবে ‘বিগ বস ১৯’-এর প্রোমোতে স্রেফ সলমন খান আছেন। কিন্তু এখনও প্রতিযোগীদের নাম ঘোষণা হয়নি আনুষ্ঠানিকভাবে।
প্রিয়াঙ্কার প্রত্যাবর্তনে এখন প্রশ্ন উঠছে— সলমন কি মেনে নিয়েছেন এই কামব্যাক? না কি শুধু ‘ঘরওয়ালোঁ কি সরকার’ থিমের সঙ্গে মানানসই করতে ওকে ফিরিয়ে আনা হচ্ছে? আবার কি হতে চলেছে সলমন বনাম প্রিয়াঙ্কা পর্ব ২?

‘বিগ বস ১৯’-এর থিম: ‘রাজনীতি’র খেলার মাঠ! ২৪ আগস্ট থেকে শুরু হচ্ছে বিগ বস ১৯। সম্প্রচার হবে জিও হটস্টার-এ রাত ৯টায় এবং কালার্স চ্যানেলে রাত ১০:৩০-এ। এবারে বিগ বসের  থিম: ‘ঘরওয়ালোঁ কি সরকার’— যেখানে প্রতিযোগীদের হাতে থাকবে ক্ষমতার ভার।  নির্মাতারা এখনো আনুষ্ঠানিকভাবে কোনও প্রতিযোগীর নাম ঘোষণা করেননি।

প্রিয়াঙ্কার কথায়, “আমি আর বিগ বস-এ ফিরছি আলো খুঁজতে না, শান্তি খুঁজতে।” কিন্তু দর্শক জানেন— প্রিয়াঙ্কা মানেই ঝড়।

গোটা ঘটনায় নেটপাড়ার প্রতিক্রিয়া কেমন?

প্রিয়াঙ্কার পোস্ট ঘিরে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছেন, “যদি ফেরেন, এবার আরও বুঝে খেলুন।” কেউ আবার লিখেছেন, “এই ফেরা নিছক সস্তা প্রচার নয় তো?” আবার অনেকে একেবারে সোজা বলছেন, “প্রিয়াঙ্কা ফিরলে আবার আগুন জ্বলবে বিগ বস হাউজে!”

এই প্রত্যাবর্তন চূড়ান্ত না নাটক? প্রশ্ন থাকছেই—

প্রিয়াঙ্কা সত্যিই প্রতিযোগী হিসেবে ফিরছেন তো?
 না কি প্রি-সিজন হাইপ তৈরির জন্য এই টিজার?
 সলমন কীভাবে সামলাবেন সেই পুরনো বিরোধিতা?

একদিকে দর্শক কৌতূহলী। অন্যদিকে, প্রিয়াঙ্কার বক্তব্যে এক ধরনের পরিণত ভাবও ফুটে উঠছে।
তবে তাঁর ফিরে আসা মানেই ‘বিগ বস ১৯’-এ একটানা ঝড়, বিতর্ক আর হাইভোল্টেজ নাটক— সেটা বলাই বাহুল্য।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া