শনিবার ০৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ০৬ আগস্ট ২০২৫ ১৬ : ১৭Rahul Majumder
একদিকে ‘সন অফ সর্দার ২’-এর সাফল্যে ডুবে রয়েছেন ম্রুণাল ঠাকুর, অন্যদিকে দর্শকের ভালবাসার বৃষ্টিতে যেন আরও বেশি ঝলমলে হয়ে উঠছেন তিনি। ‘সীতা রামম’ দিয়ে দেশজুড়ে জনপ্রিয়তা পাওয়ার পর, আবারও প্রেক্ষাগৃহে গিয়ে দর্শকের সঙ্গে নিজের ছবি দেখা যেন তাঁর কাছে এক নতুন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। প্রায় ধর্মাচরণ করার মতোই।
নিজেই ইনস্টাগ্রামে সেই অনুভব শেয়ার করে ম্রুণাল লিখেছেন— “ ‘সীতা রামম’-এর পর থেকে আমি প্রেক্ষাগৃহে গিয়ে আপনাদের সঙ্গে ছবি দেখার এই রিচুয়ালটা মেনে চলছি। কারণ আসল ম্যাজিকটা তখনই হয়, যখন আপনারা হাসেন, চিৎকার করেন, হাততালি দেন— সেই মুহূর্তে আপনাদের সেই প্রাণের উচ্ছ্বাসই আমাদের পরিশ্রমের সবচেয়ে বড় পুরস্কার!”
তবে শুধু নিয়ম মানা আর পেশাদার সাফল্যই নয়, নেটপাড়ার মতে ম্রু ণালের মন খুশির আরও বড় কারণ নাকি প্রেম! এবং সেই প্রেমের নাম ধনুষ!
ধনুষ–ম্রুণাল: পর্দার বাইরের নতুন জুটি? আসলে এদের প্রেমের গুঞ্জন প্রথম জোরদার হয় যখন ধনুষ হঠাৎ করেই মুম্বইয়ে এসে হাজির হন সন অফ সর্দার ২ –এর প্রিমিয়ারে। অতিথি ছিলেন অনেক, কিন্তু ধনুষ ও মৃণালের রসায়ন যেন কিছুটা বেশিই চোখে পড়ল উপস্থিত সকলের।একসঙ্গে ছবি, হাসি, চোখে চোখ—আর কী চাই প্রেম খুঁজে পেতে! এই ছবি ঘিরে শুরু হয় জল্পনার ঢেউ।
ধনুষ–ম্রুণালের সম্পর্কের ভিত কোথায়? সূত্রের খবর, দু’জনের প্রথম আলাপ হয় দক্ষিণ ভারতে একটি অনুষ্ঠানে। তখন ম্রুণাল ‘ডাকাত: আ লভ স্টোরি’ ছবির শুটিংয়ে ব্যস্ত ছিলেন, মুম্বই ও হায়দরাবাদের মধ্যে দৌড়ঝাঁপ করছিলেন। সেখান থেকেই জমে ওঠে আলাপ, এবং এরপর সম্পর্ক। সূত্র আরও জানিয়েছে, এই দুই অভিনেতা-অভিনেত্রী দু'জনেই নিজেদের সম্পর্ক নিয়ে গোপনীয়তা রক্ষা করতে চায় ঠিকই, কিন্তু একই সঙ্গে খুব একটা লুকোচুরিও করছে না। একসঙ্গে বাইরে বেরোচ্ছে, ছবি দিচ্ছে— একেবারেই ক্যাজুয়াল। ধনুষ–ম্রু ণালের বন্ধুরাও মনে করেন, ওরা মানসিকতা, পছন্দ-অপছন্দে ভীষণ মেলে যায়।
পেশাদার ঝলক, ব্যক্তিগত উচ্ছ্বাস?
‘সন অফ সর্দার ২’-এ ম্রুণালের রাবিয়া চরিত্রে উচ্ছ্বল, প্রাণবন্ত পারফরম্যান্স দর্শককে মুগ্ধ করেছে। এই খুশির মধ্যেই ইনস্টা পোস্টে তাঁর " হৃদয়মথিত" অনুভবকে ভক্তরা যেন পড়ে ফেলেছেন একটু অন্য চোখে! একজন নেটিজেন তো লিখেই ফেললেন, "প্রেমে পড়লে মানুষ বদলে যায়”—এ তো চিরন্তন সত্য! সেই হাসিতে, সেই চোখের উজ্জ্বলতাতেই যেন ধরা পড়েছে ‘মনের মানুষ’-এর ছায়া।
তাহলে সত্যিই কি নতুন এক প্রেমের গল্পের শুরু?যদিও ধনুষ বা ম্রুণাল—কেউই মুখ খোলেননি বিষয়টি নিয়ে। তবে সোশ্যাল মিডিয়ায় রোম্যান্স রেডার অনুরাগীদের পুরোপুরি চালু! অনেকে লিখেছেন, ধনুষ-ম্রুণালের রসায়ন একেবারে কিউট! যদি সত্যিই প্রেম হয়, দারুণ একটা জুটি হবে ওঁরা!”
অন্যদিকে কেউ বলছেন, “এখনই দাগিয়ে দেওয়াটা ঠিক নয়। হয়তো বন্ধুত্বই!"
তবে ম্রুণাল যেভাবে নিজের ক্যারিয়ারের পাশাপাশি ব্যক্তিগত জীবনে শান্ত ও খুশির আবহে রয়েছেন, তাতে প্রশ্ন থেকেই যায়—ভালবাসাই কি তাঁর এই উচ্ছ্বাসের গোপন সূত্র?
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি